চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আইসিসির নতুন নিয়মে প্রথম দল হিসেবে শাস্তি পেল যুক্তরাষ্ট্র

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:50 পূর্বাহ্ন 13, জুন 2024
in ক্রিকেট, স্পোর্টস
A A
ক্রিকেট মাঠে আম্পায়ার ও খেলোয়াড়ের গুরুত্বপূর্ণ আলোচনা. Channel i News - চ্যানেল আই নিউজ

ক্রিকেট ম্যাচে সময় নষ্ট বন্ধ করতে গতবছর ডিসেম্বরে ‘স্টপ ক্লক’ পদ্ধতি চালু করে আইসিসি। সেসময় পরীক্ষামূলকভাবে নিয়মটি চালু হলেও গত মার্চে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি জানায়, টি-টুয়েন্টি বিশ্বকাপে নিয়মটি প্রয়োগ করার মাধ্যমে আন্তর্জাতিক ক্রিকেটে এটি স্থায়ী করা হবে। সেই নিয়মের প্রয়োগও হল। প্রথম দল হিসেবে ‘স্টপ ক্লক’ পদ্ধতিতে শাস্তি পেল যুক্তরাষ্ট্র।

নিউইয়র্কের নাসাউ কাউন্টি স্টেডিয়ামে ভারতের কাছে ৭ উইকেটে পরাজিত হওয়ার ম্যাচে নিজেদের ভুলের কারণে এমন শাস্তির মুখোমুখি হয়েছে বিশ্বকাপের সহ-আয়োজক দেশটি। ম্যাচে টসে জিতে যুক্তরাষ্ট্রকে আগে ব্যাটে পাঠায় ভারত। নির্ধারিত ওভার শেষে ৮ উইকেটে ১১০ রানে থামে স্বাগতিক দল। জবাবে নেমে ১০ বল হাতে রেখে জয়ের বন্দরে নোঙর করে ভারত। সঙ্গে এক ম্যাচ হাতে রেখে গ্রুপ ‘এ’ থেকে সুপার এইট নিশ্চিত করেছে রোহিত শর্মার দল।

ভারতের ইনিংসে নতুন ওভার শুরু করতে তিনবার ১ মিনিটের বেশি সময় নষ্ট করেছিল যুক্তরাষ্ট্র। দুবার সতর্ক করার পরও ১৫তম ওভারে তৃতীয়বার ভুলটি করে বসে তারা। তিনবার একই ভুল করায় ৫ রান জরিমানা করা হয় স্বাগতিকদের। অর্থাৎ, ভারতের স্কোরে যোগ হয় বাড়তি ৫ রান। ১৬তম ওভারে খেলা গড়ানোর আগে ভারতের দরকার ছিল ৩০ বলে ৩৫ রান। পাঁচ রান যোগ হওয়ায় তা নেমে আসে ৩০ রানে। পরে আর বেশি সময় নেয়নি ভারত, ১৮.২ ওভারে জয় নিশ্চিত করে।

‘স্টপ ক্লক’-এর নিয়ম অনুযায়ী, ফিল্ডিং দল প্রত্যেক ওভারের মাঝে ৬০ সেকেন্ড সময় পাবে। এই সময় গণনা শেষের আগে ফিল্ডিং সাজিয়ে তাদের পরের ওভার শুরু করতে হবে। এই ৬০ সেকেন্ড গণনা একটি টি-টুয়েন্টি বা ওয়ানডের প্রতিটি ওভারের মধ্যে ঘটবে, যা লঙ্ঘনের জন্য থাকছে শাস্তি। প্রতিবার এই নিয়ম ভাঙার জন্য আছে শাস্তির ব্যবস্থা। মাঠের আম্পায়ার ফিল্ডিং দলকে দুবার সতর্ক করবেন। তৃতীয়বার নিয়ম ভাঙলে ৫ রান জরিমানা হবে। তৃতীয়বার থেকে যতবার এই নিয়ম ভাঙা হবে, প্রতিবারই ৫ রান প্রতিপক্ষের স্কোরবোর্ডে যোগ হবে।

ইলেকট্রনিক স্ক্রিনে ৬০ সেকেন্ডের টাইমার চালু করবেন তৃতীয় আম্পায়ার। তবে ব্যাটার, ডিআরএস বা অন্যকোনো অনিবার্য কারণে পরবর্তী ওভার শুরু করতে দেরি হলে ফিল্ড আম্পায়ার চূড়ান্ত সময় নির্ধারণ করবেন।

Tags: আর্শদীপটি-টুয়েন্টি বিশ্বকাপ ২০২৪ভারত২৪যুক্তরাষ্ট্র২৪লিড স্পোর্টসসূর্যকুমারস্টপ ক্লক
Previous Post

সূর্যকুমারের ফিফটি, সুপার এইটে ভারত

Next Post

দাফনের ১২ দিন পর লাশ উত্তোলন

Next Post
দাফনের জন্য লাশ উত্তোলনের জন্য শ্রমিকরা কাজ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

দাফনের ১২ দিন পর লাশ উত্তোলন

চ্যানেল আই অনলাইন এর অনুষ্ঠানে অতিথি ও শিল্পীরা উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

তুফানের কথা ঘরে ঘরে হবে: মিমির পূর্বাভাস

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT