চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

২০ হাজারে মিলতো ১ লাখ জাল টাকা!

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:33 অপরাহ্ন 08, জুন 2024
in - সেমি লিড, অপরাধ
A A
বাংলাদেশের জাল টাকা উদ্ধার ও ধ্বংসের জন্য প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

১৮ থেকে ২০ হাজার টাকায় জাল ১ লাখ টাকা বিক্রি করত জাল টাকার কারবাবি চক্র। এই চক্রের মূলহোতা লিয়াকত হোসেন জাকির। জাল টাকা বিক্রির ঝুঁকি এড়াতে অনলাইনে অর্ডার নিয়ে কুরিয়ারে দেশের বিভিন্ন জায়গায় পৌঁছে দিত চক্রটি।

রাজধানীর যাত্রাবাড়ীর কদমতলী এলাকায় অভিযান চালিয়ে দেশি-বিদেশি জাল নোট তৈরি চক্রের মূলহোতাসহ ৪ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) লালবাগ বিভাগ। গ্রেপ্তাররা হলেন-লিয়াকত হোসেন জাকির ওরফে মাজার জাকির ওরফে গুরু জাকির (৪০), তার দ্বিতীয় স্ত্রী মমতাজ বেগম (২৫), লিমা আক্তার রিনা (৪০) ও সাজেদা আক্তার (২৮)।

শনিবার দুপুরের পর রাজধানীর দনিয়ার কদমতলী এলাকায় জাল টাকার কারখানাসহ বিপুল পরিমাণ টাকা ও মুদ্রা জব্দ করে অভিযান শেষে সাংবাদিকদের এসব তথ্য দেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের লালবাগ বিভাগের উপ-কমিশনার (ডিসি) মশিউর রহমান।

তিনি বলেন, অভিযানে দুটি বাসা থেকে তৈরি করা প্রায় সোয়া এক কোটি টাকা এবং আরও প্রায় ৩ কোটি জাল টাকা তৈরি করার মতো বিশেষ কাপড়/কাগজ, বিশেষ ধরনের কালি, ল্যাপটপ কম্পিউটার, চারটি প্রিন্টার, বিভিন্ন সাইজের কয়েক ডজন স্ক্রিন/ডাইস, সাদা কাগজ, হিটার মেশিন, নিরাপত্তা সুতাসহ জাল টাকার হরেক রকম মালামাল উদ্ধার করা হয়েছে। এছাড়াও বাংলাদেশি ২০০, ৫০০, ১০০০ জাল নোট ও ভারতীয় ৫০০ রুপির বিপুল পরিমাণ জাল নোট উদ্ধার করা হয়েছে।

জাল টাকা বিক্রির বিষয়ে ডিসি মশিউর বলেন: বর্তমানে কাগজ, ল্যাপটপ, কম্পিউটারের কালি ও অন্যান্য আনুষঙ্গিক উপকরণের দাম বেড়ে যাওয়ায় জাকির প্রতিটি ১০০০ টাকার একশতটি নোটের এক বান্ডেল (এক লাখ টাকা) ১৮ থেকে ২০ হাজার টাকায় বিক্রি করতো। ব্যক্তি পর্যায়ে জাল টাকা বিক্রি করলে ধরা পড়ে গ্রেফতার হতে পারে তাই গ্রেপ্তারের ঝুঁকি এড়ানোর জন্য অনলাইনে (বিশেষত ফেসবুক ও মেসেঞ্জার) দেশের বিভিন্ন প্রান্তের ক্রেতাদের কাছ থেকে অর্ডার নিয়ে কুরিয়ারের মাধ্যমে জাল টাকা বিভিন্ন স্থানে পৌঁছে দিতো।  গত ১২ বছরে জাকির কখনো জাল টাকা খুচরায় বিক্রি করেনি।

জাল টাকার কারবারির সহযোগী সম্পর্কে পুলিশের এই ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন: জাকির অত্যন্ত দক্ষ একজন জাল টাকা প্রস্তুতকারী কারিগর। তার চক্রে নারী-পুরুষ মিলে প্রায় ১৫/২০ জন কর্মচারী আছে। তার এই সব কর্মচারীদের মাসে আড়াই থেকে তিন লাখ টাকা বেতন দিতো। চক্রে ১৫ থেকে ২০ জন এজেন্ট রয়েছে। যারা সারাদেশে জাল টাকা ছড়িয়ে দিতো।

জাকিরের গ্রেপ্তারের প্রসঙ্গে জানতে চাইলে মশিউর রহমান বলেন: গত রোজার ঈদের আগে জাকিরের তৈরি করা জাল নোটের দু’জন পাইকারী ক্রেতাকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে পাওয়া তথ্যের সূত্রধরে বসুন্ধরা এলাকার এক নারীকে গ্রেপ্তার করা হয়। এই নারী মাদকের একটি মামলায় কারাগারে গিয়ে জাল নোট চক্রের সঙ্গে জড়িত হয়। এরপর জামিনে এসে জাল টাকার কারবার শুরু করে। ঈদকে সামনে রেখে সে ৫০ লাখ জাল টাকা কেনার জন্য এসেছিলো। তার সূত্র ধরে জাকিরকে গ্রেপ্তার করা হয়।

তিনি বলেন, জাকির যে বাসায় অবস্থান করে জাল টাকা বানাতো সেই বাসার আশেপাশে সিসি ক্যামেরা বসিয়ে নজরদারি করত। যাতে তাকে আইনশৃঙ্খলা বাহিনী ধরতে না পারে। এমনকি আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিত টের পেলেই সে পালিয়ে যেতো।

জাল টাকা প্রতিরোধে বাংলাদেশ ব্যাংককে আরও আন্তরিক হওয়ার তাগিদ দিয়ে এই গোয়েন্দা কর্মকর্তা বলেন: সারা বছর গোয়েন্দা কার্যক্রম চালাতে হয়। নানা ধরনের কার্যক্রমের পাশাপাশি জাল টাকা কারবারিদের ধরতে অভিযান পরিচালনা করা হয়। কারণ জাল নোটের চক্রগুলো সারা বছরই জাল টাকা তৈরি করছে।

Tags: জাকিরডিবি লালবাগ বিভাগমশিউর রহমান
Previous Post

উড্ডয়নের পরই উড়োজাহাজে আগুন, পাইলটের দক্ষতায় প্রাণে বাঁচলেন প্রায় ৪শ যাত্রী

Next Post

বেনজীরের মালিকানাধীন ইকো রিসোর্টের নিয়ন্ত্রণে জেলা প্রশাসন

Next Post
প্রাকৃতিক জলাভূমি ও সবুজ ক্ষেত্রের মনোরম দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

বেনজীরের মালিকানাধীন ইকো রিসোর্টের নিয়ন্ত্রণে জেলা প্রশাসন

ভারতের প্রধানমন্ত্রী মোদি শপথ গ্রহণের সময় ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

মোদির শপথ অনুষ্ঠানে থাকছেন দু'জন কালজয়ী নারী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT