চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এক শতাব্দী পর যুক্তরাষ্ট্রে ক্রিকেটের পুনর্জাগরণ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:29 অপরাহ্ন 07, জুন 2024
in ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়রা জয়ের আনন্দে উল্লসিত. Channel i News - চ্যানেল আই নিউজ

বেসবলের জনপ্রিয়তার কাছে হার মেনে ১০০ বছর আগেই যুক্তরাষ্ট্র থেকে ক্রিকেটের অস্তিত্ব প্রায় বিলীন হয়ে গিয়েছিল। কালের বিবর্তনে দেশটিতে হারিয়ে যাওয়া খেলাটি অভিবাসীদের হাত ধরে আবারও ফিরেছে মার্কিনমুলুকে। ওয়ানডে মর্যাদা পাওয়ার পর পথচলা আরও একধাপ এগিয়ে যায়। ঘরের মাঠে টি-টুয়েন্টি বিশ্বকাপের সহ-আয়োজক হয়েই কেবল ক্ষান্ত হয়নি যুক্তরাষ্ট্র, কানাডাকে হারিয়ে পায় শুভ সূচনা। এরপর উত্তেজনায় ভরপুর, বিনোদনে ঠাঁসা ও মহানাটকীয় ম্যাচে পাকিস্তানকে সুপার ওভারে হারিয়ে বিশ্ব ক্রিকেটকে চমকে দিয়েছে।

মার্কিনমুলুকে ক্রিকেটের অস্তিত্ব বেশ পুরনো। ১৮৪৪ সালে কানাডার বিপক্ষে দেশটি খেলেছিল ইতিহাসের সর্বপ্রথম আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচেই। ১৯০৪ ও ১৯০৮ সালে যুক্তরাজ্য সফরে কাউন্টি দল ল্যাঙ্কাশায়ার, কেন্ট এবং সারেকে পরাজিত করেছিল। ম্যাচগুলো পেয়েছিল প্রথম শ্রেণির মর্যাদা।

ক্যারিয়ারের শেষ ইনিংসে স্যার ডন ব্র্যাডম্যান শূন্য রানে আউট হওয়ায় টেস্ট গড় ১০০তে নিতে পারেননি। সেই ইতিহাস অনেকেরই জানা। তবে বিয়ের পর স্ত্রীর সঙ্গে মধুচন্দ্রিমায় গিয়ে যুক্তরাষ্ট্রের মাটিতেও তার শূন্য রানে সাজঘরে ফেরার গল্পটা হয়ত অনেকের অজানা। আর্থার ম্যালি নামের এক ভদ্রলোকের আয়োজনে ১৯৩২ সালে নর্থ আমেরিকা সফরে গিয়ে ম্যাচ খেলেছিল অস্ট্রেলিয়া একাদশ। সেবার দলটি যুক্তরাষ্ট্রের মাটিতে বেশ কয়েকটি ম্যাচ ড্র করেছিল।

প্রয়াত কিংবদন্তি ধারাভাষ্যকার টনি গ্রেগ ইংল্যান্ডের হয়ে খেলেছিলেন ৫৮ টেস্ট ও ২২ ওয়ানডে। তার নেতৃত্বে ওয়ার্ল্ড অল স্টারস একাদশ নামের একটি দল যুক্তরাষ্ট্রের বিপক্ষে খেলেছিল। গ্যারি সোবার্স, অ্যালান নট, গ্রেগ চ্যাপেলদের নিয়ে গড়া দলটি আশ্চর্যজনকভাবে হেরে যায়। যুক্তরাষ্ট্রের হয়ে যারা খেলেছিলেন, তাদের বেশিরভাগই মূলত ক্যারিবীয় অঞ্চলের ছিলেন। ব্রঙ্কসের শিয়া স্টেডিয়ামে হওয়া সেই প্রদর্শনী ম্যাচে আট হাজার দর্শক উপস্থিত ছিল।

ফিলাডেলফিয়ার কাছে হ্যাভারফোর্ড কলেজের ইউনাইটেড স্টেটস ক্রিকেট মিউজিয়ামের কিউরেটর জো লিন। দেশটিতে ক্রিকেট মরে যাওয়ার বিষয়টি তিনি সরাসরি অস্বীকার করেন। টি-টুয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে জয়কে যুক্তরাষ্ট্রের ক্রিকেট ইতিহাসের জন্য বিশাল বড় ঘটনা হিসেবে অভিহিত করেছেন।

‘মার্কিন দৃষ্টিকোণ থেকে টুর্নামেন্টের শুরুটা এরচেয়ে ভালো হতে পারত না। কানাডার বিপক্ষে প্রথম ম্যাচে জেতা একটা ইতিবাচক ব্যাপার ছিল। কিন্তু পাকিস্তানের মতো পূর্ণ সদস্য দেশকে হারানোটা ভিন্ন ব্যাপার।’

‘সম্ভবত, সবসময় ভুল বলা হয়েছে যে মার্কিন যুক্তরাষ্ট্রে বেসবলের হাতে ক্রিকেট মারা গেছে। কিন্তু আমি মনে করি এটি অন্য যেকোনো কিছুর চেয়ে বেশি হাইবারনেশনে ছিল। মেজর লিগ ক্রিকেট এবং এই বিশ্বকাপের মধ্য দিয়ে এটি এক ধরনের পুনর্জাগরণ।’

Tags: কাউন্টিকেন্টক্রিকেটগ্যারি সোবার্সগ্রেগ চ্যাপেলটি-টুয়েন্টি বিশ্বকাপ ২০২৪ব্র্যাডম্যানযুক্তরাষ্ট্র২৪লিড স্পোর্টসল্যাঙ্কাশায়ারসারে
Previous Post

১৪ জুন শুরু পবিত্র হজ

Next Post

আগামীকাল শুরু হচ্ছে বাংলাদেশের বিশ্বকাপ অভিযান

Next Post
বাংলাদেশের ক্রিকেটাররা প্রস্তুতি নিচ্ছেন ক্রিকেট ক্যাম্পে. Channel i News - চ্যানেল আই নিউজ

আগামীকাল শুরু হচ্ছে বাংলাদেশের বিশ্বকাপ অভিযান

উইলিয়ামসন এক সংবাদ সম্মেলনে হাসিমুখে কথা বলছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

উইলিয়ামসন বলছেন, এটাই সৌন্দর্য

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT