চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বেনজীর দেশে আছেন কি না, নিশ্চিত নন স্বরাষ্ট্রমন্ত্রী

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:44 অপরাহ্ন 01, জুন 2024
in - সেমি লিড, অপরাধ
A A
বঙ্গবন্ধুর ছবি সহ আলোচনা সভার দৃশ্য, ফুলের সাজে সজ্জিত মঞ্চ. Channel i News - চ্যানেল আই নিউজ

পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ দেশে আছেন না অন্য কোন দেশে চলে গেছেন, সে ব্যাপারে জানেন না স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। তিনি বলেছেন, ‘আমি এখনো সঠিক জানি না, তিনি আছেন নাকি চলে গেছেন। আমাকে জেনে কথা বলতে হবে।’

কোনো ব্যক্তির অপরাধের দায় বাহিনী বা প্রতিষ্ঠান নেবে না বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র-শিক্ষক মিলনায়তনে (টিএসসি) এক অনুষ্ঠানে অংশ নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা জানান। টিএসসিতে ছাত্রলীগ আয়োজিত মাদ্রাসা শিক্ষার্থীদের অংশগ্রহণে ‘আমাদের বঙ্গবন্ধু’ শীর্ষক বক্তৃতা প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিজয়ী প্রতিযোগীদের মাঝে পুরস্কার বিতরণ করেন স্বরাষ্ট্রমন্ত্রী।

সেসময় আসাদুজ্জামান খান বলেন, আমাদের পুলিশ বাহিনী অনেক ভালো কাজ করেছে। পুলিশ বাহিনী অনেক চ্যালেঞ্জ মোকাবিলা করছে। জঙ্গি ও সন্ত্রাস দমনে এবং করোনাকালে জীবন উৎসর্গ করে কাজ করেছেন পুলিশ সদস্যরা। যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় তারা জীবন উৎসর্গ  দিয়ে কাজ করছেন। কোনো ব্যক্তি যদি কোনো কিছু (অপরাধ-দুর্নীতি) করে থাকে এর দায় প্রতিষ্ঠান নেবে না।

বেনজীর আহমেদের দুর্নীতি-অপরাধ বিষয়ে জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কেউ যদি অন্যায়ভাবে ধন-সম্পদ করে থাকেন, যে বিধান রয়েছে সেই অনুযায়ী তার বিচার হবে। আমাদের কিছু বলার নেই। তিনি (বেনজীর) কী দোষ বা অপরাধ করেছেন সেই তথ্য আমাদের কাছে এখনও নেই। আমরা এগুলো তদন্ত করছি। তদন্তের পরে জানা যাবে, তিনি দোষী না নির্দোষ। তিনি অর্থ বানিয়েছেন, কর ফাঁকি দিয়েছেন বা সম্পত্তি বানিয়ে তথ্য গোপন করেছেন কিনা সে বিষয়ে আমাদের যে ডিপার্টমেন্ট আছে তারা তদন্ত করছে। অনুসন্ধানের আগে আমার বলা ঠিক হবে না।

ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন। এতে প্রধান আলোচক ছিলেন প্রধানমন্ত্রীর শিক্ষা ও সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা কামাল আবদুল নাসের চৌধুরী৷ আরও বক্তব্য দেন কেন্দ্রীয় ছাত্রলীগের মাদ্রাসা শিক্ষাবিষয়ক সম্পাদক জহিরুল ইসলাম৷

Tags: বেনজীর আহমেদসাবেক আইজিপি বেনজীর আহমেদস্বরাষ্ট্রমন্ত্রী
Previous Post

এমপি আনার হত্যার মূল মামলা ভারতে, তদন্তও হবে সেখানে: স্বরাষ্ট্রমন্ত্রী

Next Post

ডালাসে পর্দা উঠছে টি-টুয়েন্টি বিশ্বকাপের

Next Post
ডালাসের ক্রিকেট মাঠে প্রস্তুতি নিচ্ছে খেলোয়াড়রা, পরিস্কার ও প্রস্তুত মাঠ. Channel i News - চ্যানেল আই নিউজ

ডালাসে পর্দা উঠছে টি-টুয়েন্টি বিশ্বকাপের

ভারতের নির্বাচনী ব্যালট পেপার ফেলে দিচ্ছেন একজন ভোটার. Channel i News - চ্যানেল আই নিউজ

শেষ হলো লোকসভা নির্বাচন, ৪ জুন ফল প্রকাশ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT