চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলাদেশের আতিথেয়তায় মুগ্ধ পোল্যান্ড

আবু তাহের by আবু তাহের
5:10 অপরাহ্ন 30, মে 2024
in অন্যান্য খেলা, স্পোর্টস
A A
বাংলাদেশের হকি দলের খেলোয়াড়রা আন্তর্জাতিক ম্যাচে প্রতিদ্বন্দ্বিতা করছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

বঙ্গবন্ধু কাপ-২০২৪ আন্তর্জাতিক কাবাডি টুর্নামেন্টে টানা তিন আসরে অংশগ্রহণ করছে ইউরোপের পোল্যান্ড। প্রতিবারই বাংলাদেশের আয়োজন ও আতিথেয়তায় মুগ্ধ হয়েছেন দেশটির খেলোয়াড়রা, এবার মুগ্ধতার রেশ যেন বেশিই। গ্রুপপর্বের চতুর্থ ম্যাচে স্বাগতিকদের বিপক্ষে হারের পর চ্যানেল আই অনলাইনের সাথে কথা বলেছেন দলটির রেইডার ক্রিস্টিয়ান ক্রুল। খাবার, বাংলাদেশের আতিথেয়তা, দর্শক, সবকিছুতে মুগ্ধ তার দল।

ম্যাচের পর দীর্ঘসময় কথা বলেছেন ক্রুল। বাংলাদেশের খাবার নিয়ে জানালেন, ‘বাংলাদেশের বেশকিছু খাবার খেয়েছি। তার মধ্যে রয়েছে বিরিয়ানি, ইলিশ মাছ, নাস্তায় মজা করে পরোটা, ডাল, সবজি খেয়েছি। গতবছর ঢাকার উত্তরে একটি সাফারি পার্কে ঘুরতে যাওয়ার সময় একটি রেস্টুরেন্টে অনেক অনেক মজার নাস্তা করেছিলাম, সেটা আমার স্মৃতিতে বেশ ভালো জায়গা দখল করে রেখেছে।’

আসরের আয়োজন সম্পর্কে এ রেইডার জানালেন, ‘বিভিন্ন দিক থেকে এটা অসাধারণ টুর্নামেন্ট। যেখানেই যাই, দেখিও এটা অসাধারণ টুর্নামেন্ট। গতবারের পর এবারও এসে দেখলাম আরও ভালো আয়োজন। গতবারের তুলনায় এবার আরও বড় স্টেডিয়াম।’

বাংলাদেশের দর্শকে মুগ্ধ ক্রু বললেন, ‘যদি উদ্বোধনী ম্যাচ দেখে থাকেন, দেখবেন অনেক অনেক দর্শক। তারা খেলোয়াড়দের উৎসাহ দিচ্ছে। আমি বাংলাদেশের সমর্থকদের ভালোবাসি, তারা অসাধারণ। শুধু স্টেডিয়ামের দর্শকই নয়, পুরো বাংলাদেশের মানুষ অসাধারণ।’

‘উদাহরণস্বরূপ, আমি একটি মিষ্টির দোকানে মিষ্টি কিনতে গিয়েছিলাম। ওই দোকানের লোক আমাকে অন্য একটি দোকানে নিয়ে গেল, বিভিন্ন মিষ্টি দেখিয়ে বলল এটা এটা বেশ ভালো। তুমি এগুলো খেয়ে দেখতে পারো। তারা তাদের কাজের বাইরে গিয়ে আমাকে সময় দিল। বাংলাদেশের আতিথেয়তা অসাধারণ।’

Tags: কাবাডিকাবাডি ফেডারেশনক্রুলচ্যানেল আইপোল্যান্ডবাংলাদেশলিড স্পোর্টস
Previous Post

মার্টিনেজ ‘মূর্খ-অসহনীয়’

Next Post

১০০ ধাপ পেছনের বাংলাদেশের বিপক্ষে অহংকারী হচ্ছে না চাইনিজ তাইপে

Next Post
বাংলাদেশ ফুটবল দলের খেলোয়াড়রা প্রেস কনফারেন্সে অংশগ্রহণ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

১০০ ধাপ পেছনের বাংলাদেশের বিপক্ষে অহংকারী হচ্ছে না চাইনিজ তাইপে

প্রধানমন্ত্রী ক্ষতিগ্রস্তদের জন্য ত্রাণ সামগ্রী প্রদান করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে সবকিছু করা হবে: প্রধানমন্ত্রী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT