চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলার ‘কাজলরেখা’ এবার যুক্তরাষ্ট্র-কানাডার বড়পর্দায়

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:37 অপরাহ্ন 30, মে 2024
in বিনোদন
A A
বাংলার ‘কাজলরেখা’ সিনেমার দৃশ্য, দুই অভিনেতা একসঙ্গে দেখা যাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলার রূপকথা নিয়ে নির্মিত ‘কাজলরেখা’ সিনেমা মুক্তি পাচ্ছে কানাডা ও আমেরিকার প্রেক্ষাগৃহে। স্বনামধন্য পরিবেশনা সংস্থা স্বপ্ন স্কেয়ারক্রো-এর পরিবেশনায় ৩১ মে থেকে গিয়াস উদ্দিন সেলিম পরিচালিত এ সিনেমাটি চলবে।

পরিবেশনা সংস্থা সূত্রে জানা যায়, প্রথম সপ্তাহে কানাডার আট ও আমেরিকার সতেরো থিয়েটারে ‘কাজলরেখা’ মুক্তি পাচ্ছে।

হলিউড ও বলিউডের সিনেমার চাপে প্রথম সপ্তাহে সীমিত থিয়েটারে মুক্তি পেলেও পরবর্তী সপ্তাহগুলোতে আরো থিয়েটার যোগ হতে পারে বলে আশা প্রকাশ করেছেন আন্তর্জাতিক পরিবেশক স্বপ্ন স্কেয়ারক্রো-এর প্রেসিডেন্ট মোহাম্মদ অলিউল্লাহ সজীব।

রোজার ঈদে মুক্তি পেলেও প্রায় দুই মাস পরেও দেশের সিনেপ্লেক্সে এখনো ‘কাজলরেখা’ চলছে। ইতোমধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের মাস্টার্স এর কোর্সে যুক্ত করা হয়েছে ‘কাজলরেখা’ সিনেমা।

গিয়াস উদ্দিন সেলিম এর সিনেমার অন্যতম আকর্ষণ সিনেমার দুই ডজন গান। সংগীত পরিচালনা করেছেন ইমন চৌধুরী। এ সিনেমার মাধ্যমে বড়পর্দায় অভিষিক্ত হয়েছেন মন্দিরা চক্রবর্তী ও সাদিয়া আয়মান। গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন শরিফুল রাজ। আছেন মিথিলা, আজাদ আবুল কালাম, ইরেশ যাকেরসহ অনেকে।

সংশ্লিষ্টদের প্রত্যাশা, যারা প্রবাসে থাকেন এবং বহু ভাষা ও সংস্কৃতির মাঝে নিজের দেশকে খোঁজেন তাদের মধ্যে ‘কাজলরেখা’ সাড়া জাগাতে পারে।

এদিকে, মুক্তির আগে ‘কাজলরেখা’ নিয়ে প্রবাসীদের মাঝে বেশ আগ্রহ দেখা গেছে। প্রচারণার অংশ হিসেবে টাইমস স্কয়ারে প্রদর্শিত হয়েছে সিনেমাটির প্রমো। চলছে পোস্টারিং, পত্রিকার বিজ্ঞাপনসহ নানা প্রচারণা।

প্রায় ৪০০ বছরের পুরনো প্রেক্ষাপটে ‘কাজল রেখা’ তৈরি করেছেন গিয়াসউদ্দিন সেলিম। এর আগে চারটি ছবি মুক্তি পেলেও নির্মাতা জানান, তার পঞ্চম ছবি ‘কাজলরেখা’ হচ্ছে সবচেয়ে ব্যয়বহুল ছবি।

Tags: কাজলরেখাগিয়াসউদ্দিন সেলিমমন্দিরা চক্রবর্তীলিড বিনোদনশরিফুল রাজস্বপ্ন স্কেয়ারক্রো
Previous Post

ভারত-পাকিস্তান ম্যাচের নিরাপত্তা জোরদার

Next Post

গৃহবধূ হত্যার দায়ে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

Next Post
ঢাকার একটি আবাসিক ভবনের সামনে মানুষজনের ভিড়. Channel i News - চ্যানেল আই নিউজ

গৃহবধূ হত্যার দায়ে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

বাংলাদেশের সংসদ ভবন ও সংসদ সদস্যের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

'বেতনভোগীদের শত কোটি টাকার মালিক হওয়া দেশবাসীকে হতবাক করে'

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT