অস্ত্রের পেছনে অর্থ ব্যয় না করে শিক্ষা ও ক্ষুধার্ত মানুষসহ আর্তমানবতার সেবায় ব্যয় করতে বিশ্বসম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, যুদ্ধ না করে আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের পথ খুঁজতে হবে।








