চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঘূর্ণিঝড় রেমালে ক্ষতিগ্রস্ত এলাকায় আওয়ামী লীগের প্রতিনিধি দল

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:54 অপরাহ্ন 29, মে 2024
in - সেমি লিড, বাংলাদেশ
A A
ঘূর্ণিঝড় রেমালে ক্ষতিগ্রস্ত এলাকায় আওয়ামী লীগের প্রতিনিধি দল. Channel i News - চ্যানেল আই নিউজ

আওয়ামী লীগের প্রতিনিধি দল ঘূর্ণিঝড় রেমালের আঘাতে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন এবং ত্রাণ ও পুনর্বাসন কার্যক্রম ত্বরান্বিত করতে গেছেন। আজ বুধবার দলের যুগ্ম সাধারণ সম্পাদক কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাছিমের নেতৃত্বে আওয়ামী লীগের প্রতিনিধি দল দক্ষিণাঞ্চল সফর করছেন। তারা পিরোজপুর, বরগুনা, পটুয়াখালী, খুলনা, সাতক্ষীরা সহ ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত এলাকায় যাবেন।

প্রতিনিধি দলে রয়েছেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এ্যাডভোকেট আফজাল হোসেন, আন্তর্জাতিক সম্পাদক শাম্মী আহমেদ, কেন্দ্রীয় কমিটির সদস্য গোলাম রাব্বানী চিনু ও আনিসুর রহমান, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক খায়রুল হাসান জুয়েলসহ অনেকে।

পরিদর্শনকালে আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেন, প্রধানমন্ত্রী ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত এলাকা ও মানুষজনের খোঁজখবর সবসময় রাখছেন। আগামীকাল প্রধানমন্ত্রী ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত এলাকায় আসবেন। শেখ হাসিনার নির্দেশনায় আওয়ামী লীগ নেতৃবৃন্দ ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াচ্ছেন। সরকারও মানুষের জন্য কাজ করে যাচ্ছে। ঘূর্ণিঝড়ে পটুয়াখালী, পিরোজপুর সহ দক্ষিণাঞ্চলের অনেকগুলো জেলা শহরেও পানি উঠেছিলো। অবশ্য তা পরদিন নেমে গিয়েছে। তবে উপকূলবর্তী অনেক এলাকায় এখনো পানি আছে।

তিনি বলেন, অনেকের ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে, মাছের ঘের ক্ষতিগ্রস্থ হয়েছে, অনেক জায়গায় জনজীবন এখনো বিপর্যস্ত। আমরা আওয়ামী লীগের পক্ষ থেকে মানুষের খোঁজখবর নিচ্ছি, সর্বতোভাবে পাশে দাঁড়াচ্ছি। আওয়ামী লীগ জনমানুষের দল। আওয়ামী লীগের নেতাকর্মীরা নিজেদের সর্বোচ্চটুকু দিয়ে মানুষের পাশে দাঁড়াচ্ছে।

Tags: আ ফ ম বাহাউদ্দিন নাছিমঘূর্ণিঝড় রেমাল
Previous Post

দেশের পোশাকশিল্প ও পানিতে বিষাক্ত রাসায়নিক ‘পিফাস’

Next Post

ইসরায়েলের বিরুদ্ধে তদন্ত বন্ধে আইসিসির প্রসিকিউটরকে মোসাদের হুমকি

Next Post
ইসরায়েলের বিরুদ্ধে তদন্ত বন্ধে আইসিসির প্রসিকিউটরকে মোসাদের হুমকি. Channel i News - চ্যানেল আই নিউজ

ইসরায়েলের বিরুদ্ধে তদন্ত বন্ধে আইসিসির প্রসিকিউটরকে মোসাদের হুমকি

স্কুল ক্রিকেট চ্যাম্পিয়ন কদমতলা পূর্ব বাসাবো স্কুল অ্যান্ড কলেজের দল. Channel i News - চ্যানেল আই নিউজ

স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন কদমতলা পূর্ব বাসাবো স্কুল অ্যান্ড কলেজ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT