চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বৃষ্টি ঝরিয়ে সিলেট অঞ্চলে বিলীন হবে ঘূর্ণিঝড় রেমাল

জান্নাতুল বাকেয়া কেকা by জান্নাতুল বাকেয়া কেকা
4:41 অপরাহ্ন 27, মে 2024
in পরিবেশ
A A
সিলেটে ঝড়ের সময় মানুষ ছাতা নিয়ে রাস্তায় হাঁটছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বৃষ্টি ঝরিয়ে দূর্বল হয়ে গভীর স্থল নিম্নচাপ হিসেবে পরবর্তী সময়ে সিলেট অঞ্চল দিয়ে ঘূর্ণিঝড় রেমাল বিলীন হবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

আবহাওয়া অফিস জানিয়েছে, আজ (২৭ মে) সোমবার ভোরে বাংলাদেশের ক্ষেপুপাড়ার পায়রা এবং পশ্চিমবঙ্গের সাগর আইল্যান্ড দিয়ে উপকূল অতিক্রম করে এখন গভীর স্থল নিম্নচাপ হিসেবে উত্তর-পূর্ব দিকে এগুচ্ছে ঘূর্ণিঝড় রেমাল।

ঘূর্ণিঝড় রেমালের বিধ্বংসীর দিক থেকে মাঝারি মানের। এর প্রভাব ছিল মূলত ভারী বৃষ্টি এবং জলোচ্ছ্বাস। বৃষ্টি ঝরিয়ে দূর্বল হয়ে গভীর স্থল নিম্নচাপ হিসেবে এটি সিলেট অঞ্চলে বিলীন হবে।

রোববার রাত পৌনে নয়টা থেকে ঘুর্ণিঝড়টির কেন্দ্রভাগ বাংলাদেশের মোংলার কাছে ভারতের পশ্চিমবঙ্গের সাগর আইল্যান্ড উপকূল থেকে পটুয়াখালীর খেপুপাড়া হয়ে অতিক্রম করা শুরু করে।

এসময় খেপুপাড়াতে সবোর্চ্চ বাতাসের গতি ছিল ঘন্টায় সর্বোচ্চ ১১১ কিলোমিটার। প্রবল বৃষ্টির তোড়ের সাথে ঝড়ো দমকা বাতাস নিয়ে সোমবার সকাল ১০টার দিকে গভীর স্থল নিম্নচাপ হিসেবে যশোর অঞ্চলে অবস্থান করছিল।

গভীর স্থল নিম্নচাপটি আরও বৃষ্টি ঝরিয়ে ক্রমশ দুর্বল হয়ে দেশের উত্তর-পূর্ব অংশের ফরিদপুর, মানিকগঞ্জ এবং ঢাকা হয়ে সিলেট অঞ্চলে গিয়ে স্থল নিম্নচাপ হয়ে পরে বিলীন হবে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা।

প্রবল ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে রাজধানী ছাড়াও, উপকূলীয় অঞ্চলসহ সারাদেশে আগামী মঙ্গলবার পর্যন্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ভারী বর্ষণের কারণে ভূমিধ্বসের আশঙ্কাও করছে আবহাওয়া অফিস।

Tags: ঘূর্ণিঝড় রেমাল
Previous Post

বিলাসবহুল ক্রুজে অনন্ত-রাধিকার প্রাক-বিবাহ অনুষ্ঠান, হাজির থাকবে পুরো বলিউড

Next Post

ঘূর্ণিঝড়ে বন্ধ থাকা চট্টগ্রাম বিমানবন্দর ও বঙ্গবন্ধু টানেল চালু

Next Post
বঙ্গবন্ধু টানেল বন্ধ থাকার পর পুনরায় চালু হয়েছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘূর্ণিঝড়ে বন্ধ থাকা চট্টগ্রাম বিমানবন্দর ও বঙ্গবন্ধু টানেল চালু

ক্রিকেট খেলোয়াড়রা মাঠে আনন্দের সাথে উদযাপন করছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

বৈরি আবহাওয়ায় পেছাল স্কুল ক্রিকেটের ফাইনাল

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT