চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রথম কাজই হচ্ছে দেশব্যাপী কাবাডিকে ছড়িয়ে দেয়া: ক্রীড়ামন্ত্রী

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:59 অপরাহ্ন 26, মে 2024
in অন্যান্য খেলা, স্পোর্টস
A A
ক্রীড়ামন্ত্রী কাবাডি নিয়ে বক্তৃতা দিচ্ছেন, দেশের ক্রীড়া উন্নয়নের উপর জোর দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

নাজমুল হাসান পাপন। ফাইল ছবি

দেশব্যাপী কাবাডিকে ছড়িয়ে দেয়ার স্বপ্ন দেখছেন যুব ও ক্রীড়ামন্ত্রী নাজমুল হাসান পাপন। রোববার বঙ্গবন্ধু কাপ ২০২৪ আন্তর্জাতিক কাবাডি টুর্নামেন্টের চতুর্থ আসরের উদ্বোধনী দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে এই আশার কথা জানিয়েছেন ক্রীড়ামন্ত্রী।

মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে গড়িয়েছে বঙ্গবন্ধু কাপ কাবাডি কাপের চতুর্থ আসর। এবারের আসরে অংশগ্রহণ করেছে বাংলাদেশসহ বিশ্বের ১২টি দেশ। শিরোপার মঞ্চ দিয়ে ৩ জুন টুর্নামেন্টের পর্দা নামবে।

টানা চারবছর আন্তর্জাতিক টুর্নামেন্টটি আয়োজন করায় বাংলাদেশ কাবাডি ফেডারেশনকে ধন্যবাদ জানিয়ে সহযোগিতার কথা জানিয়েছেন নাজমুল হাসান।

‘যে কোনো বড় ধরনের আন্তর্জাতিক টুর্নামেন্ট আয়োজন করা খুবই কঠিন। টানা চারবছর বাংলাদেশ কাবাডি ফেডারেশন বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডি টুর্নামেন্ট আয়োজন করছে এটা অত্যন্ত প্রশংসনীয়। ফেডারেশনের সভাপতি-সাধারণ সম্পাদকসহ সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা। একটা-দুটো নয়, ১২টা দেশ এবার অংশ নিচ্ছে এটা কিন্তু সহজ কথা নয়।’

‘কাবাডি ফেডারেশন যেভাবে খেলাটাকে চালাচ্ছে আমি আমার মন্ত্রণালয় থেকে সব ধরনের সহযোগিতা করব। আমরা একটা সংক্ষিপ্ত তালিকা করেছি। সেই তালিকায় কাবাডি রয়েছে। ফেডারেশনের দিক দিয়ে বললাম। আরেক দিক দিয়ে এটা আমাদের জাতীয় খেলা। এই খেলাতে আমাদের ভালো করতেই হবে।’

কাবাডিতে আন্তর্জাতিক আসর থেকে পদক পাওয়ার অভিজ্ঞতা রয়েছে লাল-সবুজদের। তবে এশিয়ান পর্যায়েই নয়, বিশ্বকাপেও চোখ রাখছেন ক্রীড়ামন্ত্রী। বলছেন, ‘আমাদের লক্ষ্য বিশ্বকাপ। কাবাডি যেহেতু আমাদের জাতীয় খেলা এটাকে যদি আমরা ঠিকঠাক পরিচালনা করতে পারি। ঠিক মতো পরিকল্পনা করে এগোতে পারি। কাবাডিতে বাংলাদেশ অবশ্যই আন্তর্জাতিকভাবে ভালো রেজাল্ট করবে।’

দেশব্যাপী কাবাডিকে ছড়িয়ে দিতে শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে একীভূত করে কাজ করার কথা জানিয়েছেন নাজমুল হাসান। তৃণমূলে খেলাটিকে ছড়িয়ে দিতে, খেলোয়াড় বের করে আনতে পরিকল্পনা হাতে নেয়ার কথাও বলেছেন।

‘কাবাডিকে আমাদের গ্রাসরুট লেভেল থেকে শুরু করতে গেলে সবার আগে শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করতে হবে। নতুন নতুন খেলোয়াড় বের হয়ে আসার ক্ষেত্রে এটা ভালো পদক্ষেপ হবে। এ বিষয়ে আমি গতকালই মাননীয় শিক্ষামন্ত্রীর সঙ্গে কথা বলেছি। আমরা একসঙ্গে বসে কাবাডিকে এগিয়ে নিতে চাই।’

‘আমি ক্লাব নিয়ে ভাবছি না। আরো নিচের দিকে যেতে চাই। আমি চাই স্কুল পর্যায় থেকে খেলোয়াড় বের হয়ে আসুক। স্কুলেই যদি আমরা কাবাডি প্রতিযোগিতা আয়োজন করতে পারি প্রতি বছর, কলেজে করতে পারি, বিশ্ববিদ্যালয়ে করতে পারি। এতে করে আমরা আরো অনেক বেশি খেলোয়াড় পাবো। আমাদের প্রথম কাজই হচ্ছে দেশব্যাপী কাবাডিকে ছড়িয়ে দেয়া।’

Tags: কাবাডিক্রীড়ামন্ত্রীনাজমুল হাসানবঙ্গবন্ধু কাপ কাবাডিবাংলাদেশ কাবাডি ফেডারেশনলিড স্পোর্টস
Previous Post

পেনশনের বৈষম্যমূলক প্রজ্ঞাপন প্রত্যাহার চেয়ে জবিতে শিক্ষকদের মানববন্ধন

Next Post

২৬ দিন বন্ধ কুমিল্লা বিশ্ববিদ্যালয়, সিন্ডিকেটের চিঠি শিক্ষক সমিতির প্রত্যাখ্যান

Next Post
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে শিক্ষক সমিতির আলোচনা ও কর্মসূচি. Channel i News - চ্যানেল আই নিউজ

২৬ দিন বন্ধ কুমিল্লা বিশ্ববিদ্যালয়, সিন্ডিকেটের চিঠি শিক্ষক সমিতির প্রত্যাখ্যান

প্রকৃতি পেছনে রেখে নারী ব্যক্তিত্বের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

ক্যান্সার আক্রান্ত হয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয় অধ্যাপকের মৃত্যু

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT