চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কান নিয়েছে ‘আনোরা’

কানের সর্বোচ্চ পুরস্কার স্বর্ণপাম জিতে নিয়েছে মার্কিন ছবি 'আনোরা'

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:03 পূর্বাহ্ন 26, মে 2024
in বিনোদন
A A
আনোরা পুরস্কার গ্রহণ করছেন, পাম দোর পুরস্কার অনুষ্ঠানে. Channel i News - চ্যানেল আই নিউজ

অপেক্ষার প্রহর ফুরালো। জানা গেলো প্রাচীন ও ঐতিহ্যবাহী কান চলচ্চিত্র উৎসবের ৭৭ তম আসরের বিজয়ীদের নাম। এবারের উৎসবের সেরা ছবি হিসেবে স্বর্ণপাম জিতে নিয়েছে আমেরিকান ছবি ‘আনোরা’।  ছবিটি পরিচালনা করেছেন শন বেকার।

শনিবার বাংলাদেশ সময় রাত ১১টায় কান চলচ্চিত্র উৎসবের মূল ভবন প্যালে ডে ফেস্টিভ্যালে বসে সমাপ্তি অনুষ্ঠান। যেখানে উপস্থিত হন মূল প্রতিযোগিতা বিভাগের সব বিচারক ও উৎসব কর্তৃপক্ষসহ আমন্ত্রিত অতিথিরা।

অতিথিরা গাউন ও স্যুট পরে লাল গালিচায় হাঁটছেন. Channel i News - চ্যানেল আই নিউজ একে একে ঘোষণা করেন বিজয়ীদের নাম। সেরা ছবি ‘আনোরা’ ছাড়াও সেরা নির্মাতার পুরস্কার জিতে নিয়েছেন মিগুয়েল গোমেস। ‘গ্র্যান্ড ট্যুর’ এর জন্য পুরস্কারটি জিতে নেন তিনি।

স্বর্ণপামের পরেই গ্রাঁ পিঁ পুরস্কারকে সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে ধরে নেয়া হয়। এবারের আসরে পুরস্কারটি জিতে নিয়েছে ভারতীয় ছবি ‘অল উই ইমাজিন এজ লাইট’, ছবিটি পরিচালনা করেছেন পায়েল কাপাডিয়া। এই পুরস্কারের মাধ্যমে কানের মঞ্চে ইতিহাস সৃষ্টি করলো কোনো ভারতীয় সিনেমা।

আনোরা কান নিয়েছে, পুরস্কার গ্রহণের সময় ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ পায়েল কাপাডিয়ার প্রথম পূর্ণদৈর্ঘ্য ছবি এটি। এরআগে বেশকিছু স্বল্পদৈর্ঘ্য ও প্রামাণ্য চলচ্চিত্র নির্মাণ করেছেন। ২০১৯ সালে ১৫ তম ঢাকা আন্তর্জাতিক স্বল্পদৈর্ঘ্য ও মুক্ত চলচ্চিত্র উৎসবে পুরস্কার জিতে নেন পায়েল। সেবছর ইন্টারন্যাশনাল কম্পিটিশন (ডকুমেন্টারি) বিভাগে ‘এন্ড হোয়াট ইজ দ্য সামার সেয়িং’ এর জন্য শ্রেষ্ঠ আন্তর্জাতিক স্বল্পদৈর্ঘ্য প্রামাণ্যচিত্রর পুরস্কার পান তিনি।

সেরা চিত্রনাট্যের পুরস্কার জিতে নিয়েছে ‘দ্য সাবস্ট্যান্স’। উৎসবে ‘এমিলিয়া পেরেজ’ এর জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার জিতে নিয়েছেন যথাক্রমে জো সালদানা, আদ্রিয়ানা পাজ, সেলেনা গোমেজ এবং কার্লা সোফিয়া। ‘কাইন্ডস অব কাইন্ডনেস’ ছবির জন্য সেরা অভিনেতা নির্বাচিত হয়েছেন জেসে প্লেমনস। উৎসবে ‘এমিলিয়া পেরেজ’ এর জন্য জুরি প্রাইজ পেয়েছেন জ্যাক অডিয়াঁর।

মোহাম্মদ রাসুলফের ছবি, পুরস্কার গ্রহণের সময়. Channel i News - চ্যানেল আই নিউজ এছাড়া উৎসবের ৭৭তম আসরে চিত্রনাট্যের জন্য বিশেষ পুরস্কার দেয়া হলো ইরানী নির্মাতা মোহাম্মদ রসৌলফের ‘দ্য সিড অব দ্য সেক্রেড ফিগ’-কে।

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ ছাড়াও এবার কানে ফিলিস্তিন-ইজরায়েল যুদ্ধের প্রভাব ছিল উৎসবের শুরু থেকে পুরোটা জুড়েই। এবছরের কানের মূল প্রতিযোগিতা বিভাগে ছিলো ২২টি ছবি।

Tags: অভিনয়কানকান ২০২৪কান চলচ্চিত্র উৎসবলিড বিনোদনসিনেমাসেরা নির্মাতাসেরা পরিচালকসেরা সিনেমাস্বর্ণপাম
Previous Post

অটোরিকশা চালককে গলা কেটে হত্যা

Next Post

কাঁচামরিচে আগুন, স্বস্তি নেই ডিম-আলুতে

Next Post
বাংলাদেশের কৃষি ও খাদ্য বিষয়ক ছবি, ডিম, হাঁস ও সবজি. Channel i News - চ্যানেল আই নিউজ

কাঁচামরিচে আগুন, স্বস্তি নেই ডিম-আলুতে

গেমিং জোনে অগ্নিকাণ্ডে ধোঁয়া ও আগুন ছড়িয়ে পড়ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

গেমিং জোনে অগ্নিকাণ্ডে শিশুসহ ২৭ জনের প্রাণহানি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT