চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইবি ক্যাম্পাসে সাপ-মশার উপদ্রব, শিক্ষার্থীরা আতঙ্কে

সাদিয়া আফরিন অমিন্তা by সাদিয়া আফরিন অমিন্তা
1:42 অপরাহ্ন 25, মে 2024
in - সেমি লিড, শিক্ষা
A A
সাপটি গাছে লুকিয়ে আছে, চারপাশে সবুজ পাতা ও ডালপালা।. Channel i News - চ্যানেল আই নিউজ

ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) ক্যাম্পাসে তীব্র গরমে মশার পাশাপাশি বেড়েছে সাপের উপদ্রব। বিশ্ববিদ্যালয়ের খেলার মাঠ, মফিজ লেকসহ ক্যাম্পাসের বিভিন্ন স্থানে দেখা মিলছে বিষাক্ত বা নির্বিষ সাপের। দায়িত্বে অবহেলা দেখিয়ে সময়মতো ঝোঁপঝাড় পরিষ্কার না করায় সাপ এবং মশার উৎপাত বেড়েছে বলে অভিযোগ শিক্ষক-শিক্ষার্থীদের।

সাপ-মশার এই উপদ্রব নিধনে তেমন কোন কার্যক্রম চোখে পড়েনি প্রশাসনের পক্ষ থেকে। নিয়মিত পরিষ্কার না করায় হলের পিছনে, লেকে এবং আবাসিক এলাকার বিভিন্ন স্থানের ঝোঁপঝাড় থেকে বিভিন্ন সময় সাপ বেরিয়ে আসতে দেখা যায়। এই পরিস্থিতিতে শিক্ষার্থীদের মাঝে আতঙ্ক বিরাজ করছে।

শিক্ষার্থীদের অভিযোগ, হঠাৎ করেই গরম বাড়ায় ক্যাম্পাসের বিভিন্ন স্থানে যখন তখন সাপের দেখা মিলছে। এছাড়া হলে মশার উপদ্রব বেড়েছে ব্যাপকভাবে। ফলে তীব্র গরমে মশারি টানালেও গরমে ঘুমানো যাচ্ছে না। এদিকে মশারি না টাঙালে মশার কামড়ে ঘুমানো যাচ্ছে না। এ যেনো এক উভয়সংকটে আছেন তারা।

সরেজমিনে দেখা যায়, বিশ্ববিদ্যালয়ের হলগুলোর চারপাশে অনেক ঝোঁপঝাড় বেড়ে উঠছে। এছাড়া বিশ্ববিদ্যালয়ের ক্রিকেট খেলার মাঠ সংলগ্ন পেয়ারা বাগান যেন ঝোঁপঝাড় দিয়ে আচ্ছাদিত, ফলে রাস্তাঘাটে হাঁটতে বা রাত্রে মাঠে বসে আড্ডা দিতে গিয়েও দেখা মিলছে সাপের। সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের মফিজ লেক, এস্টেট অফিস, কেন্দ্রীয় দুটি খেলার মাঠ, আবাসিক এলাকা, বঙ্গবন্ধু হল পুকুর পাড়সহ বিভিন্ন স্থানে কয়েকটি সাপ মারা পড়েছে।

প্রভোস্ট কাউন্সিল সভাপতি ও সাদ্দাম হোসেন হল প্রভোস্ট অধ্যাপক ড. আসাদুজ্জামান বলেন, সব হলের প্রভোস্টের সাথে আলোচনা করবো এই বিষয়টি নিয়ে। সবগুলো হলের চারপাশ নিয়মিত পরিষ্কার রাখার চেষ্টা করি। তবে আমাদের পরিচ্ছন্নকর্মীর কিছু সংকট আছে। ভাড়াকরা লোকদের দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করতে হয় ফলে অনেকসময় টাইমলি করা হয়ে উঠে না। এই সিন্ডিকেটে নিয়োগের কথা ছিলো কিন্তু নিয়োগ হয়নি এখনও।

বিশ্ববিদ্যালয়ের এস্টেট অফিসের পরিচালক সামছুল ইসলাম জোহা বলেন, আমরা ইতিমধ্যে পরিষ্কার-পরিচ্ছন্ন করার কাজ শুরু করেছি। খুব তাড়াতাড়িই ক্যাম্পাস পরিষ্কার-পরিচ্ছন্ন করা হবে এবং ফগার মেশিন দিয়ে মশা নিধনের কার্যক্রম চালানো হবে।

চিফ মেডিকেল অফিসার (ভারপ্রাপ্ত) ডা. সিরাজুল ইসলাম জানান, সাপের উপদ্রব ইদানিং আমাদের মেডিকেল সেন্টারেও দেখতে পারছি। পরিষ্কার-পরিচ্ছন্নতা ছাড়া এর বিকল্প নেই। তবে যদি কাউকে সাপে কামড়ায় তাহলে অবশ্যই সাথে সাথে মেডিকেল সেন্টারে নিয়ে আসতে হবে। আমাদের এখানে এন্টি ভেনমসহ সকল ধরনের চিকিৎসা রয়েছে।

তিনি আরও বলেন, সাপের কামড়ের পর আমরা যদি ২টি দাঁতের চিহ্ন দেখতে পাই তবে বুঝতে হবে সেটি বিষাক্ত। তাই কাউকে সাপে কামড়ালে সাথে সাথে আঘাতের ওপর শক্ত রশি দিয়ে বেঁধে ফেলতে হবে। তারপর মেডিকেল সেন্টারে আসলে আমরা চিকিৎসা যতটুকু দরকার করতে পারবো। আমাদের পর্যাপ্ত ব্যবস্থা রয়েছে।

Tags: ইবিইসলামী বিশ্ববিদ্যালয়
Previous Post

‘শাহাদাত’ নামে আনসার আল ইসলামের সদস্য সংগ্রহ

Next Post

আন্তর্জাতিক বিচার আদালতের রায় প্রত্যাখ্যান করে ইসরায়েলের রাফায় অভিযান

Next Post
ইসরায়েলের সেনারা রাফায় অভিযান চালাচ্ছে, যুদ্ধবিমান ও ট্যাংক দেখা যাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

আন্তর্জাতিক বিচার আদালতের রায় প্রত্যাখ্যান করে ইসরায়েলের রাফায় অভিযান

ওমর সানী sunglasses পরা অবস্থায় ছবি, বাংলার সংবাদ ওমর সানী. Channel i News - চ্যানেল আই নিউজ

ওমর সানী দিলেন শিল্পী সমিতি ছাড়ার ঘোষণা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT