চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চমক ছাড়াই বিশ্বকাপ দল পাকিস্তানের

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:43 অপরাহ্ন 24, মে 2024
in ক্রিকেট, স্পোর্টস
A A
পাকিস্তান ক্রিকেট দল বিশ্বকাপের জন্য প্রস্তুতি নিচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

অনেক নাটকীয়তার পর অবশেষে আসন্ন টি-টুয়েন্টি বিশ্বকাপের জন্য চূড়ান্ত দল দিয়েছে পাকিস্তান। কোনো চমক ছাড়াই যুক্তরাষ্ট্রে উড়াল দিবে বাবর আজমের নেতৃত্বাধীন দলটি।

আগামী ২ জুন থেকে যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজের মাটিতে গড়াতে চলেছে টি-টুয়েন্টি বিশ্বকাপের নবম আসর। স্কোয়াড চূড়ান্ত করার একদিন আগে শুক্রবার জরুরি বৈঠকের পর দল ঘোষণা করেছে ২০০৯ আসরের চ্যাম্পিয়ন দলটি। দলে আছেন অবসর ভেঙে ফেরা মোহাম্মদ আমির ও ইমাদ ওয়াসিম।

গত ২ মে আয়ারল্যান্ড ও ইংল্যান্ডের বিপক্ষে টি-টুয়েন্টি সিরিজের জন্য ১৮ সদস্যের দল ঘোষণা করেছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। সেখান থেকে ১৫ জনকে নিয়ে বিশ্বকাপ স্কোয়াড সাজিয়েছে দলটি। ১৮ জন থেকে বাদ পড়েছেন হাসান আলী, মোহাম্মদ ইরফান ও আগা সালমান।

শাহিন শাহ আফ্রিদি, নাসিম শাহ, মোহাম্মদ রিজওয়ান ও ফখর জামানের মত অভিজ্ঞ ক্রিকেটাররা আছেন দলে। এছড়া প্রথমবারের মতো বিশ্বকাপ খেলতে যাচ্ছেন সাইম আইয়ুব, উসমান খান, আজম খান, আবরার আহমেদ ও আব্বাস আফ্রিদি।

আগামী ৭ জুন নিজেদের প্রথম ম্যাচে স্বাগতিক যুক্তরাষ্ট্রের বিপক্ষে খেলবে বাবরের দল। ‘এ’ গ্রুপে পাকিস্তানের অন্য তিন প্রতিপক্ষ ভারত, কানাডা ও আয়ারল্যান্ড। ৯ জুন ভারত, ১২ জুন কানাডা এবং ১৬ জুন গ্রুপপর্বে নিজেদের শেষ ম্যাচে মুখোমুখি হবে আয়ারল্যান্ডের।

পাকিস্তানের বিশ্বকাপ দল
বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান, সাইম আইয়ুব, ফখর জামান, ইফতেখার আহমেদ, উসমান খান, আজম খান, শাদাব খান, ইমাদ ওয়াসিম, শাহিন শাহ আফ্রিদি, মোহাম্মদ আমির, নাসিম শাহ, হারিস রউফ, আব্বাস আফ্রিদি, আবরার আহমেদ।

Tags: টি-টুয়েন্টি বিশ্বকাপ ২০২৪পাকিস্তানবাবরলিড স্পোর্টস
Previous Post

ফাইনালে যেতে রাজস্থানের লক্ষ্য ১৭৬

Next Post

‘পুনর্জন্ম’র জন্য আবারও সেরা অভিনেতা নিশো

Next Post
নিশো'র হাতে পুরস্কার তুলে দিচ্ছেন একজন অতিথি, অনুষ্ঠানের সুন্দর দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

‘পুনর্জন্ম’র জন্য আবারও সেরা অভিনেতা নিশো

শেফস বিয়ন্ড হোম সিজন ফোর এর রন্ধনশিল্পীদের একত্রিত ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

এক ছাদের নিচে ১৫ রন্ধনশিল্পী নিয়ে শেফস বিয়ন্ড হোম সিজন ফোর

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT