চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এক ছাদের নিচে ১৫ রন্ধনশিল্পী নিয়ে শেফস বিয়ন্ড হোম সিজন ফোর

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:54 অপরাহ্ন 24, মে 2024
in বাংলাদেশ
A A
শেফস বিয়ন্ড হোম সিজন ফোর এর রন্ধনশিল্পীদের একত্রিত ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

নারী ভিত্তিক কমিউনিটি ‘পপ অফ কালার লিমিটেড’ চতুর্থবারের মতো আয়োজন করেছে ফার্ম ফ্রেশ নিবেদিত শেফস বিয়ন্ড হোম সিজন ফোর ২০২৪।

পপ অফ কালার লিমিটেড একটি কোম্পানি হিসেবে সামাজিক দায়িত্ববোধ থেকে শেফস বিয়ন্ড হোম নামক এই উদ্যোগটি ২০১৯ সাল থেকে শুরু করেছে। রন্ধনশিল্প নিয়ে কাজ করা নারীদের সফলতার পথে এগিয়ে যাওয়ার লক্ষ্যে সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকে পপ অফ কালার এই উদ্যোগ সফল করার নিরন্তর চেষ্টা করে যাচ্ছে।

পপ অফ কালারের দশ বছর পূর্তি উপলক্ষে নেওয়া একটি প্রকল্প বিউটিফুল বাংলাদেশ। এই প্রকল্পের মাধ্যমে পপ অফ কালার বাংলাদেশের এক অনন্য সুন্দর রূপ তুলে ধরতে চায় পুরো বিশ্বের কাছে। বাংলাদেশের ঐতিহ্য, সংস্কৃতি ও সোন্দর্য্য সবই এদেশের মানুষের প্রাচুর্য।

এই প্রকল্পের প্রথম অংশ হিসেবে বাংলাদেশের সবচেয়ে বড় খাবারের উৎসব ফ্রার্ম ফ্রেশ নিবেদিত এবং পপ অফ কালার আয়োজিত শেফস বিয়ন্ড হোম সিজন ফোর–এর মূল বিষয়বস্তু হচ্ছে হোম শেইফদের মাধ্যমে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের ঐতিহ্যবাহী সব খাবারগুলো তুলে ধরা।

ঝিনাইদহের সেরা গুড়ের পায়েস ও মজার আচার নিয়ে উপস্থিত রয়েছে বাবা’স বেকিং জোন, খুলনার চুই ঝাল খাইয়ে তৃপ্তি দিবে তৃপ্তি ক্যাটারিং, বিক্রমপুরের ঐতিহ্যবাহী ও স্বাদে ভরপুর সব খাবার দিয়ে মন ভরাচ্ছে বিক্রমপুরের মেয়ের উদ্যোগ দ্যা কুজিনিয়ার, এপার ওপার বাংলার টক ঝাল মিষ্টি বাহারী আচারের সৃষ্টি নিয়ে অংশ নিয়েছেন মায়ের হাতের আচার, পিঠা পুলির ফেনীর প্রতিনিধিত্ব করছেন জান্নাত’স কিচেন ও ফেনীর বিখ্যাত সাগরানা রয়েছে হোমমেডে, নোয়াখালীর নানা বিখ্যাত খাবার নিয়ে রয়েছে নাইস কিচেন, ঢাকাইয়া ঐতিহ্য মাঠা রয়েছে বেক এন টেক এ এবং ঢাকার সেরা সব মুখরোচক খাবার পাওয়া যাচ্ছে ফ্যাটি বানে এছাড়া যশোরের বিখ্যাত সব খাবার পাওয়া যাচ্ছে গড়মেট কিচেন বাই শেহরীনে। নোয়াখালীর সেরা পিঠা পুলি ও কেক পুডিং নিয়ে এসেছেন কেক ও রিদম, সাতক্ষীরার বিখ্যাত খাবারগুলো পাওয়া যাচ্ছে মৃদুল কিচেনে।

রন্ধনশিল্পের মাধ্যমেও যে দেশকে তুলে ধরা যায় এবং কোন পেশার নারীরাই যে কোন অংশে কম নয় সেটা বুঝিয়ে দেওয়াটাই এবারের বিউটিফুল বাংলাদেশ প্রকল্প ও শেফস বিয়ন্ড হোম সিজন ফোর মূল বিষয়বস্তু।

অনুষ্ঠানের টাইটেল স্পন্সর হিসেবে রয়েছে ফার্ম ফ্রেশ। ইন এসোসিয়েশন পার্টনার হিসেবে রয়েছে দ্যা ডেইলি স্টার। ইনভাইটেশন পার্টনার হিসেবে আছে কোকো পুডিং এবং মায়ের হাতের আচার। নিউট্রেশন পার্টনার হিসেবে আছে শক্তি প্লাস।

এছাড়াও কো-স্পন্সার পার্টনার পপ অফ হোপ ফাউন্ডেশন, মেন্টাল হেলথ ওয়েল বিং পার্টনার পপ অফ সিক্রেট। পাওয়ার্ড বাই পপ অফ ফ্লেভারস। মিডিয়া পার্টনার হিসেবে আছে চ্যানেল আই এবং হালফ্যাশন, রেডিও পার্টনার হিসেবে থাকছে রেডিও টুডে, প্রোগ্রাম পার্টনার হিসেবে আছে উদ্যোক্তা চ্যানেল আই এবং ডিজিটাল ব্রডকাস্ট হিসেবে আছে উদ্যোক্তা বার্তা। স্ট্র্যাটিজিক পার্টনার হিসেবে আছে মুনির হাসান ডট কম, লজিস্টিক পার্টনার হিসেবে আছে ই-কুরিয়ার, ফটোগ্রাফি পার্টনার হিসেবে রয়েছে দি ওয়েডিং টেলস, ম্যাগাজিন পার্টনার হিসেবে রয়েছে ক্যানভাস এবং আইস টুডে।

খাবার ভিত্তিক হলেও এই আয়োজন একটি উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করেছে। এই আয়োজনে গান পরিবেশন করছেন দূরবীন ব্যান্ডের ভোকালিস্ট শহীদ। আরও রয়েছে লাইভ কুকিং, মেহেদী কর্নার, কুইজ প্রতিযোগিতা, র‍্যাফেল ড্রসহ নানান আয়োজন।

মেলার ২য় দিনে পাঁচটি ক্যাটাগরিতে অংশগ্রহণকারীদের মধ্যে বিতরন করা হবে পুরস্কার। ক্যাটাগরি গুলো হলো দি ইমপ্যাক্ট মেকার (বেস্ট মার্কেটিং), দি রাইজিং স্টার (নতুন উদ্যোক্তা), দি এস্থেটিক (কাস্টমার সার্ভিস), দি ইনজিনিয়াস (নতুন খাবার এবং ডেকরেশন), দি কনকিউয়ার (বেস্ট সেলার)।

২০১৪ সাল থেকে সংগঠনটি নারীদের আর্থ সামাজিক উন্নয়ন এবং অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে গড়ে তোলার লক্ষ্যে নিবিড়ভাবে কাজ করে যাচ্ছে। সামাজিক সচেতনতা বৃদ্ধি, নারীর ক্ষমতায়ন, নারীর জীবনধারা উন্নয়ন, নারী অধিকার সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করাই হলো পপ অফ কালারের মূল লক্ষ্য। এই সকল উদ্দেশ্য সফল করার লক্ষ্যে সংগঠনটি সারা বছর ব্যাপী বিভিন্ন ধরনের উদ্যোগ নিয়ে থাকে। শেফস বিয়ন্ড হোম পপ অফ কালারের এই উদ্যোগগুলোর মধ্যে অন্যতম।

Previous Post

‘পুনর্জন্ম’র জন্য আবারও সেরা অভিনেতা নিশো

Next Post

ঝর্ণা দেখতে গিয়ে অপহরণের শিকার দুই ব্যক্তি

Next Post

ঝর্ণা দেখতে গিয়ে অপহরণের শিকার দুই ব্যক্তি

নিরাপদ পোষাক পরিহিত যুবক, সানগ্লাসে, রাস্তার পাশে দাঁড়িয়ে. Channel i News - চ্যানেল আই নিউজ

শিক্ষার্থীকে মারধরের অভিযোগ ছাত্রলীগ নেতার বিরুদ্ধে

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT