চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরে নাভাস

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:30 অপরাহ্ন 24, মে 2024
in ফুটবল, স্পোর্টস
A A
নাভাসের ছবি, তিনি ফুটবল থেকে অবসর নিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

কোস্টারিকার কিংবদন্তি গোলরক্ষক কেইলর নাভাস আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। আসন্ন কোপা আমেরিকায় তিনি খেলবেন কি না, তা নিয়ে অবশ্য সৃষ্টি হয়েছে ধুম্রজাল।

সামাজিক যোগাযোগমাধ্যমে এক ভিডিও বার্তায় ৩৭ বর্ষী ফুটবলার অবসরের কথা জানালেও কোপায় খেলার বিষয়ে কিছুই জানাননি। শীর্ষ এক বার্তা সংস্থার পক্ষ থেকে সঠিক তথ্য জানতে কোস্টারিকান সকার ফেডারেশনের সাথে যোগাযোগ করেছে।

ভিডিও বার্তায় নাভাস বলেন, ‘আমার জীবনের এই অধ্যায়ের সমাপ্তি ঘটছে। আমি কৃতজ্ঞতায় ভরা হৃদয় নিয়ে চলে যাচ্ছি। সবসময় আমার মাঝে প্রিয় কোস্টারিকার নাম বহন করেছি। এটি একটি ভিন্ন অনুভূতি, মেনে নেয়া কঠিন। এটা বিদায় নয়, আবারও দেখা হয়ার পথ। ধন্যবাদ কোস্টারিকা, পরে দেখা হবে।’

২০০৮ সালে আন্তর্জাতিক ফুটবলে নাভাসের আন্তর্জাতিক অভিষেক হয়। কোস্টারিকার জার্সিতে মাঠে নামেন ১১৪ ম্যাচ, খেলেন তিনটি বিশ্বকাপ। ব্রাজিলের মাটিতে ২০১৪ বিশ্বকাপে তিনি দলকে কোয়ার্টার ফাইনালে নিতে অবদান রাখেন।

গত মার্চে আর্জেন্টিনার বিপক্ষে সবশেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেন নাভাস। ক্লাব ক্যারিয়ারে রিয়াল মাদ্রিদের হয়ে তিনটি চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জিতেছেন। পিএসজির জার্সিতে জেতেন তিনটি লিগ ওয়ান শিরোপা। গত বছর ধারে প্রিমিয়ার লিগের দল নটিংহ্যাম ফরেস্টে ছিলেন।

Tags: অবসরকোপা আমেরিকা ২০২৪কোস্টারিকানাভাসলিড স্পোর্টস
Previous Post

হাসপাতাল থেকে ছাড়া পেয়েই মুম্বাই ফিরলেন শাহরুখ

Next Post

দলকে জনগণের কাছে জনপ্রিয় করে তুলতে ১৪ দলের নেতাদের প্রধানমন্ত্রীর নির্দেশ

Next Post
বাংলাদেশের রাজনীতিতে গুরুত্বপূর্ণ নেতা ও সাংবাদিকরা. Channel i News - চ্যানেল আই নিউজ

দলকে জনগণের কাছে জনপ্রিয় করে তুলতে ১৪ দলের নেতাদের প্রধানমন্ত্রীর নির্দেশ

ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির দাফন সম্পন্ন, সেনা ও সাধারণ মানুষের উপস্থিতি. Channel i News - চ্যানেল আই নিউজ

ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির দাফন সম্পন্ন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT