চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এমপি আনোয়ারুল খুন হয়েছেন: স্বরাষ্ট্রমন্ত্রী

গ্রেপ্তার ৩

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:13 অপরাহ্ন 22, মে 2024
in অপরাধ, বাংলাদেশ
A A
Bangladesh police officials and officials at a press conference in a wooden-paneled room. Channel i News - চ্যানেল আই নিউজ

Oplus_131072

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছন, ভারতে গিয়ে নিখোঁজ বাংলাদেশের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার ভারতে খুন হয়েছেন। তবে তার মরদেহ এখনও উদ্ধার হয়নি। হত্যার সঙ্গে জড়িত ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

আজ বুধবার দুপুরে রাজধানীর ধানমণ্ডিতে নিজ বাসভবনে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, হত্যার সঙ্গে জড়িত তিনজনই বাংলাদেশি। এখন পর্যন্ত ভারতের কেউ জড়িত বলে কোন সংশ্লিষ্টতা আমরা পাইনি।

মন্ত্রী বলেন, চিকিৎসার জন্য আনোয়ারুল আজিম দেশের বাইরে গিয়েছিলেন সেখানে তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। ভারতের পুলিশ আমাদের নিশ্চিত করেছে তাকে হত্যা করা হয়েছে।

প্রাথমিক তদন্তের বরাত দিয়ে মন্ত্রী বলেন: খুনের সঙ্গে ভারতের কেউ জড়িত না। বাংলাদেশিরা খুন করেছে। সেহেতু বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক খারাপ হওয়ার কোনো কারণ নেই। ভারত আমাদের যথেষ্ট কো-অপারেশন করছে।

তিনি বলেন, আমাদের কাছে আরও তথ্য আছে। তবে তদন্তের স্বার্থে এখন জানাতে পারছি না।

আনোয়ারুল আজিম আনারের মরদেহ উদ্ধার করা হয়েছে কি-না জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন: মরদেহ আমাদের হাতে এখনো আসেনি। দুই দেশের পুলিশ কাজ করছে। আমাদের কাছে যে তথ্য আছে সবগুলো প্রকাশ করছি না। তদন্তের স্বার্থে এখন আমরা অনেক কিছুই বলবো না। কোথায় খুন হয়েছে, কীভাবে খুন হয়েছে, কে কে খুন করেছে, কী ধরনের অস্ত্র দিয়ে খুন করা হয়েছে তদন্ত শেষে সবকিছু জানানো হবে।

গত ১২ মে চিকিৎসার জন্য বাংলাদেশ থেকে কলকাতায় যান আনোয়ার উল আজিম। এরপর থেকে আর তার খোঁজ মেলে না। ফোন করলেও বারবার রিং হয়ে কেটে যায়। সাংসদের শেষ মোবাইল লোকেশন দেখাচ্ছিল ভারতের বিহারে। গত ১৪ মে থেকে তার ফোন বন্ধ হয়ে যায়।

গত ১২ মে চিকিৎসার জন্য কলকাতায় এসে উত্তরের বরানগরে বন্ধুর বাড়িতে ছিলেন তিনি। ১৩ মে তিনি কারও সঙ্গে দেখা করতে গিয়েছিলেন, কিন্তু আর ফেরেননি। সাংসদের মেয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগে অভিযোগ জানান।

পুলিশ জানিয়েছে, গত আট দিন ধরে নিখোঁজ থাকলেও তার ফোন থেকে পরিবারের সদস্যদের কাছে মেসেজ পাঠানো হয় যে সে নয়াদিল্লি চলে গেছে। এরপর জানা যায়, তিনি ১৩ মে কলকাতার নিউটাউনের একটি বাড়িতে যান, সেই বাড়িতেই তাকে খুন করা হয়।

পুলিশের দাবি, নিউটাউনে যে বাড়িতে তিনি গিয়েছিলেন সেটা নাকি একজন এক্সাইজ অফিসারের। ধারণা করা হচ্ছে, ভাড়া নেওয়া বাড়িতে ডেকে এনে খুন করা হয়েছে সাংসদকে।

খুনের দিন এই বাড়িতে মহিলাসহ একাধিক লোকজন ছিলেন বলে জানিয়েছে কলকাতার একটি সংবাদ সংস্থা। কিন্তু সাংসদের রহস্যজনক মৃত্যুর পর সবাই নাকি ভারত থেকে পালিয়ে গিয়েছে বলে অভিযোগ।

Tags: এমপি আনোয়ারুল আজিমস্বরাষ্ট্রমন্ত্রী
Previous Post

বাবা-মায়ের চাওয়া ছিল তামিম ‘ডাক্তার-ইঞ্জিনিয়ার’ হবেন

Next Post

সাবেক সেনাপ্রধানের স্যাংশনের জন্য সরকার দায়ী: মির্জা ফখরুল

Next Post
সরকারের বিরুদ্ধে সাবেক সেনাপ্রধানের স্যাংশনের প্রতিবাদে সংবাদ সম্মেলন. Channel i News - চ্যানেল আই নিউজ

সাবেক সেনাপ্রধানের স্যাংশনের জন্য সরকার দায়ী: মির্জা ফখরুল

নায়িকা মাহি বিভিন্ন পোজে স্টাইলিশ ছবি শুটিং করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

এক মিনিটের ঝড়, ফুরিয়ে যাননি নায়িকা মাহি!

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT