চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সংস্কৃতি কর্মীদের বুলিং, সতর্ক করে যা বললো সিটিটিসি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:03 অপরাহ্ন 21, মে 2024
in বিনোদন
A A
সংস্কৃতি কর্মীদের বুলিং নিয়ে আলোচনা করছে বিভিন্ন ব্যক্তি. Channel i News - চ্যানেল আই নিউজ

অনলাইনে অরুচিকর, মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন তথ্য প্রচারের অভিযোগ নিয়ে প্রায়শই তারকাদের আইনের দ্বারস্থ হতে দেখা যায়। সম্প্রতি চিত্রনায়িকা বুবলী এবং অপু বিশ্বাস এসব অভিযোগ নিয়ে পুলিশের শরণাপন্ন হন। তাদের অভিযোগ আমলে নিয়ে বুলিংকারীদের সতর্ক করেছে ডিএমপির সিটিটিসির সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন ইউনিট।

বুলিংয়ের শিকার হচ্ছেন জানিয়ে সর্বশেষ অপু বিশ্বাস অভিযোগ নিয়ে থানায় সাধারণ ডায়েরি করেছিলেন। সেই অভিযোগ আমলে নিয়ে তিনজন কনটেন্ট ক্রিয়েটরকে সতর্ক করেছে ডিএমপির সিটিটিসির সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন ইউনিট। তাদের মধ্যে একজন পুরুষ ও দুজন নারী।

সম্প্রতি সাইবার ফেসবুক পেজে বিষয়টি নিশ্চিত করেছে সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন ডিভিশন সিটিটিসি। সেখানেই সংস্কৃতি কর্মীদের নিয়ে রোস্টিংয়ের নামে বুলিংকারীদের বিষয়ে সতর্ক করা হয়।

অন্যকে বুলিং করে কন্টেন্ট ক্রিয়েট করেন যারা, তাদের উদ্দেশে এসময় বলা হয়,“সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোতে এখন নানা ধরনের বিড়ম্বনার শিকার হচ্ছেন নেটিজেনরা। ফেসবুক, ম্যাসেঞ্জার, টুইটার, ভাইবার, ইমো, হোয়াটসঅ্যাপ ইত্যাদির মাধ্যমে তারা সাইবার অপরাধীদের শিকারে পরিণত হচ্ছেন। সাম্প্রতিক সময়ে সিটিটিসি সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন ডিভিশনে প্রাপ্ত অভিযোগগুলো বিশ্লেষণ করে দেখা যাচ্ছে যে, কিছু ব্যক্তি সামাজিক যোগাযোগ মাধ্যমে রোস্টিং এর নামে সংস্কৃতি কর্মীদের টার্গেট করে অনবরত বুলিং করছেন এবং কুৎসা রটনা করে চলেছেন। সম্প্রতি অভিনয় শিল্পী অপু বিশ্বাসও এহেন অপরাধের শিকার হন, তার জিডি ও অভিযোগের ভিত্তিতে একজন পুরুষ ও দুইজন নারী কন্টেন্ট ক্রিয়েটরকে অপপ্রচার বিষয়ে নিউট্রালাইজ করা হয়েছে এবং অনলাইনে ঘৃণা ছড়ানো বন্ধ করতে বলা হয়েছে ও এ প্রচেষ্টা অব্যাহত থাকবে।”

এসময় পেজটি থেকে জানানো হয়,“এর আগেও আমরা অভিনয়শিল্পী চঞ্চল চৌধুরী, বুবলী, মিশু, সিমরিন লুবাবাসহ অনেকেরই ইস্যু নিয়ে সাইবার বুলিং না করার জন্য বলেছি। একটা সুস্থ ও রিজিলিয়েন্ট সাইবার স্পেস আমাদের সবার কাম্য। আমরা বিশ্বাস করি সবাই আইন মানবে ও সাইবার ইথিক্সগুলো মেনে চলে নিরাপদ সাইবার ভুবন গড়তে সহায়তা করবে।”

শুধু তারকা কিংবা সংস্কৃতি কর্মী নয়, সাধারণের জন্যও সাইবার সেবা উন্মুক্তের কথা জানানো হয়। বলা হয়,“সাইবার স্পেসে যে কাউকে হেয় করা অপরাধ ও তাদের আইনের আওতায় আনা হবে। সংস্কৃতি কর্মী বা সাধারন ভিক্টিম সবার জন্য আমাদের সাইবার সেবা উম্মুক্ত থাকবে।”

Tags: অপু বিশ্বাসচঞ্চল চৌধুরীবুবলীমিশুলিড বিনোদনসাইবার ক্রাইমসিটিটিসিসিনেমাসিমরিন লুবাবা
Previous Post

রোহিত-হার্দিকদের আইপিএল হতাশা, মুম্বাই মালিকের বার্তা

Next Post

সত্যিই কি কখনো প্রেম ছিলো তাদের?

Next Post
একটি প্রেমময় দম্পতি প্রকৃতির মাঝে হাসিমুখে ছবি তুলছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

সত্যিই কি কখনো প্রেম ছিলো তাদের?

বাংলাদেশ ক্রিকেটার ব্যাটিং অনুশীলন করছে, খেলাধুলার দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

‘যাবো আর ১০০ মেরে দেবো, এটা তো খুব সহজ কাজ না’

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT