চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বরিশালে বিকাশ-বিশ্বসাহিত্য কেন্দ্রের বই পড়া কর্মসূচি উদ্বোধন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:06 অপরাহ্ন 20, মে 2024
in অর্থনীতি
A A
বিকাশ-বিশ্বসাহিত্য কেন্দ্রের বই পড়া কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠান, বরিশাল. Channel i News - চ্যানেল আই নিউজ

দেশের সবচেয়ে বড় মোবাইল আর্থিক সেবাদানকারী প্রতিষ্ঠান বিকাশ এবং বিশ্বসাহিত্য কেন্দ্রের যৌথ উদ্যোগে বরিশালের ৯টি স্কুলের শিক্ষার্থীদের মাঝে বই বিতরণের মধ্য দিয়ে উদ্বোধন হলো এ বছরের বই পড়া কার্যক্রম।

সোমবার ২০ মে বরিশাল জেলা শিল্পকলা একাডেমিতে স্কুলগুলোর শিক্ষার্থীদের হাতে বই তুলে দিয়ে এ কর্মসূচি উদ্বোধন করেন বরিশালের জেলা প্রশাসক শহিদুল ইসলাম। এসময় ছিলেন বিকাশ এর প্রধান নির্বাহী কর্মকর্তা কামাল কাদীর, চিফ এক্সটার্নাল অ্যান্ড কর্পোরেট অ্যাফেয়ার্স অফিসার মেজর জেনারেল শেখ মোঃ মনিরুল ইসলাম (অবঃ); বিশ্বসাহিত্য কেন্দ্রের পরিচালক শামীম আল মামুনসহ অন্যরা।

এর মধ্য দিয়ে, বরিশালের ব্যাপ্টিষ্ট মিশন বালক উচ্চ বিদ্যালয়, হালিমা খাতুন বালিকা মাধ্যমিক বিদ্যালয়, আলেকান্দা রুপাতলী সাগরদী মাধ্যমিক বালিকা বিদ্যালয়, কলেজিয়েট মাধ্যমিক বিদ্যালয়, আছমত আলী খান ইনষ্টিটিউশন, কাউনিয়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়, শহীদ আলতাফ স্মৃতি বালিকা মাধ্যমিক বিদ্যালয়, মমতাজ মজিদুন্নেছা মাধ্যমিক বালিকা বিদ্যালয়, ইউসেপ সৈয়দ বাড়ি আলেকান্দা টেকনিক্যাল স্কুলে সম্প্রসারিত হলো বইপড়া কর্মসূচি।

এর আগে, মিলনায়তনে স্কুলগুলোর প্রায় ৪৫০ জন ছাত্রছাত্রীর অংশগ্রহণে একটি কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। ৪০ জন কুইজ বিজয়ীকে পুরস্কার ও সার্টিফিকেট দেওয়া হয়।

ছাত্র-ছাত্রীদের পাঠ্য-পুস্তকের বাইরেও বই পড়ার অভ্যাস তৈরির মাধ্যমে যাতে পরিপূর্ণ ও আলোকিত মানুষ হিসেবে গড়ে উঠার সুযোগ পায়, সে উদ্দেশ্যে বিশ্বসাহিত্য কেন্দ্র দেশজুড়ে বই পড়া কর্মসূচি পরিচালনা করে আসছে। এই উদ্দেশ্যকে আরো প্রসারিত ও কার্যকরী করতে গত এক দশক ধরে বই পড়া কর্মসূচির সাথে যুক্ত আছে বিকাশ। এর আওতায়, এ পর্যন্ত দেশজুড়ে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ৩ লক্ষেরও বেশি বই দেয়া হয়েছে যার মাধ্যমে ৩০ লাখ পাঠক উপকৃত হয়েছে। এবছর এ কার্যক্রমে যুক্ত হওয়া বইয়ের সংখ্যা ৩৯,৮৬০।

উল্লেখ্য, বিকাশ তার যাত্রা শুরুর সময় থেকেই বই পড়াকে উৎসাহিত করতে বিভিন্ন ধরণের কার্যক্রমে যুক্ত রয়েছে। ২০১৮ সাল থেকেই বাংলা একাডেমির অমর একুশে বইমেলা আয়োজনে মূল পৃষ্ঠপোষক হিসেবে সহযোগিতা করছে বিকাশ। এছাড়া, স্কুলের শিক্ষার্থীদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে অনুপ্রাণিত করতে সারাদেশে বাংলা ও ইংরেজি মাধ্যমের ৫০০টি স্কুলে প্রতি বছর ২০ হাজার কপি গ্রাফিক নভেল সিরিজ ‘মুজিব’ বিতরণ করছে প্রতিষ্ঠানটি। শিক্ষা কার্যক্রমকে আরও সম্প্রসারিত করতে ২০১৯ সাল থেকে যশোরের বিশেষায়িত স্কুল প্রয়াস এর শিক্ষার্থীদের বাৎসরিক শিক্ষাদান খরচও বহন করে আসছে বিকাশ।

Tags: বিকাশবিশ্বসাহিত্য কেন্দ্র
Previous Post

ঢাকাস্থ ভোলা সাংবাদিক ফোরামের সভাপতি আহসান কামরুল, সম্পাদক জিয়াউর রহমান

Next Post

আইপিএলে খেলোয়াড় দেয়া নিয়ে ‘মিথ্যা’ বলেছে ইসিবি

Next Post
বাংলাদেশ নারী ক্রিকেটাররা ব্যাটিং করছে, মাঠে খেলোয়াড়দের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

আইপিএলে খেলোয়াড় দেয়া নিয়ে ‘মিথ্যা’ বলেছে ইসিবি

ইরানের অন্তর্বর্তী প্রেসিডেন্ট মোহাম্মদ মোখবের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

ইরানের অন্তর্বর্তী প্রেসিডেন্ট মোহাম্মদ মোখবের ও ৫ দিনের জাতীয় শোক

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT