চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এটিএম কার্ডে ভয়াবহ ফাঁদ, নিরাপদ থাকবেন যেভাবে

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:36 পূর্বাহ্ন 14, মে 2024
in - সেমি লিড, তথ্যপ্রযুক্তি
A A
এটিএম থেকে কার্ড ব্যবহার করে লেনদেনের সময় সতর্ক থাকুন. Channel i News - চ্যানেল আই নিউজ

এটিএম থেকে টাকা তোলার সময় অনেক সময় আটকে যায় এটিএম কার্ড। সবসময় এটা যান্ত্রিক ত্রুটি না হয়ে কোন প্রতারকের কাজও হতে পারে। এরপরে ঘটে যেতে পারে বড় ধরণের সর্বনাশ!

সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমস জানিয়েছে, বিশ্বের বিভিন্ন দেশেই এই ধরনের প্রতারণার শিকার হচ্ছেন এটিএম কার্ড ব্যবহারকারীরা।

কীভাবে এটিএম প্রতারণা করে প্রতারকরা

১) প্রতারক গ্যাংগুলো মূলত গোপনে এটিএম থেকে কার্ড রিডার বের করে ক্যামেরায় পেইন্ট স্প্রে করে।

২) ফলে ভুক্তভোগীদের কার্ড এটিএমে আটকে যায়।

৩) এরপর প্রতারকরা ভিকটিমদের কাছে এসে তাদের সমস্যার সমাধানে আশ্বাস দেয়, তাদের থেকে কার্ডের পিন জানতে চায়।

৪) দেখা যায়, পিন দেওয়ার পরও কার্ডটি আটকে থাকে, প্রতারকরা তখন ব্যাংককে বিষয়টি জানাতে ভিকটিমকে অনুরোধ করে।

৫) এরপর ভিকটিম হতাশ হয়ে বাইরে বেরিয়ে এলেই বা একটু অন্যমনস্ক হলেই প্রতারকরা অনুমতি ছাড়াই ওই পিন দিয়ে কার্ড থেকে টাকা তুলে নিয়ে পালিয়ে যায়।

প্রতারণার হাত থেকে বাঁচতে করণীয়

১) টাকা তোলার জন্য ভাল দেখে একটি জনবহুল এলাকার এটিএম বেছে নিন। নির্জন বা কম আলোকিত এটিএম এড়িয়ে চলুন৷

২) এটিএম মেশিনে যেকোন ধরনের ত্রুটি, ভাঙা বা আটকে থাকা টেপের মতো বিষয়গুলোতে মনোযোগ দিন।

৩) পিন দেওয়ার সময়, হাত দিয়ে ঢেকে রাখুন যাতে কেউ এটি দেখতে না পারে।

৪) কারো সাহায্য ছাড়াই নিজের লেনদেন সম্পূর্ণ করুন।

৫) কোন অস্বাভাবিক কার্যকলাপ নজরে রাখতে নিয়মিত আপনার ব্যাঙ্ক স্টেটমেন্ট চেক করুন। এসএমএসের আসা অর্থের অংক মিলিয়ে নিন।

৬) যদি আপনি কোন সন্দেহজনক কার্যকলাপ দেখতে পান, অবিলম্বে ব্যাংক বা পুলিশকে জানান।

এটিএমে কার্ড আটকে গেলে করণীয়

১) মেশিনের ভিতরে কার্ড আটকে গেলে, স্ক্রিনে ‘ক্যানসেল’ অপশনে ক্লিক করুন। এতে লেনদেন বাতিল হয়ে কার্ড বেরিয়ে আসতে পারে।

২) এতেও কাজ না হলে, এটিএম বুথে দায়িত্বরতকে জানানোর পাশাপাশি কিয়স্কেই লেখা নম্বর থেকে স্থানীয় ব্রাঞ্চ ও ব্যাংকের কাস্টমার কেয়ারের নম্বরে ফোন করলে প্রতিনিধিরা সমস্যার সমাধান করে দেবেন।

৩) তাও যদি এটিএম থেকে আপনার কার্ড না বের করতে পারেন, তাহলে দ্রুত কার্ডটি ব্লক করার ব্যবস্থা করুন। মনে রাখবেন, যাই হয়ে যাক কোনো অবস্থাতেই নিজের পিন কাউকেই শেয়ার করবেন না।

সবসময় যে জালিয়াতির জন্যই এটিএম কার্ড আটকে যায় তা কিন্তু নয়। অনেক সময় ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন হলে বা বিদ্যুৎ সংযোগ বিছিন্ন হলে, কার্ড রিডারে সমস্যা দেখা দিলে, একাধিক ভুল পিন দিলেও এটিএম কার্ড আটকে যেতে পারে।

Tags: এটিএম কার্ডএটিএম কার্ড জালিয়াতিএটিএম বুথ
Previous Post

মার্টিনেজের অপ্রত্যাশিত রেকর্ডের রাতে ড্র লিভারপুলের

Next Post

অ্যান্ডারসনের বিদায় ‘নষ্ট’ করতে চায় ওয়েস্ট ইন্ডিজ

Next Post
অ্যান্ডারসন বল ছুঁড়ে ফেলে উইকেটের দিকে দৌড়াচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

অ্যান্ডারসনের বিদায় ‘নষ্ট’ করতে চায় ওয়েস্ট ইন্ডিজ

ডোনাল্ড লু

ঢাকায় এসেছেন ডোনাল্ড লু

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT