চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সুন্দরবনে অগ্নিকাণ্ডের ঘটনায় দেশের ১১ নাগরিকের উদ্বেগ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:25 অপরাহ্ন 08, মে 2024
in - সেমি লিড, বাংলাদেশ
A A
সুন্দরবনে অগ্নিকাণ্ডের কারণে ধোঁয়া ও আগুন ছড়িয়ে পড়ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বাগেরহাটের সুন্দরবন পূর্ব বন বিভাগের চাঁদপাই রেঞ্জের আমরবুনিয়া এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনায় গভীর উদ্বেগ জানিয়েছে দেশের ১১ বিশিষ্ট নাগরিক।

বুধবার ৮ মে সংবাদ মাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তির মাধ্যমে তারা এই উদ্বেগ প্রকাশ করেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিভিন্ন গণমাধ্যম সূত্রে আমরা নিম্নস্বাক্ষরকারীগণ জানতে পেরেছি, গত ৪ মে শনিবার বাগেরহাটের সুন্দরবন পূর্ব বন বিভাগের চাঁদপাই রেঞ্জের আমরবুনিয়া এলাকায় একটি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। শনিবার সুন্দরবনের লতিফের ছিলা নামক জায়গায় স্থানীয় জেলেরা এই আগুন দেখতে পান।

সবশেষ জানা যায়, ফায়ারসার্ভিস, স্থানীয় জনগোষ্ঠী এবং প্রশাসনের সমন্বিত প্রচেষ্টায় আগুন তিনদিন পর নিয়ন্ত্রণে আসে, তবে তন্মধ্যে সুন্দরবনের ওই এলাকার যৌগিক বাস্তুতন্ত্র, বন্যপ্রাণী ও বনজ সম্পদের ব্যাপক ক্ষতি সাধিত হয়।

এটা খুবই দুঃখজনক এবং উদ্বেগের বিষয়, কী কারণে সুন্দরবনের গভীরে বারবার অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে তা স্পষ্টভাবে এখন পর্যন্ত জানাতে পারেনি বন কর্তৃপক্ষ। তবে, সুন্দরবনে এই ধরনের অগ্নিকাণ্ড কোন বিচ্ছিন্ন ঘটনা নয়। যেহেতু ধারাবাহিকভাবে এইরকম ঘটনা ঘটছে, তাই এর কারণ অনুসন্ধান ও মানবসৃষ্ট প্রতীয়মান হলে দায়ীদের চিহ্নিত করতে সঠিক তথ্য উদঘাটন করা বাঞ্ছনীয়।

আমরা আরও জেনেছি যে, গত ২৪ বছরে সুন্দরবনে ২৬ বার আগুন লেগে সরকারি হিসেবে প্রায় ৭৫ একর বনভূমি ধ্বংস হয়েছে এবং ২৪টি তদন্ত প্রতিবেদনে ১৫ বার বনজীবীদের ফেলে আসা আগুন থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে উল্লেখ করা হয়েছে। সুন্দরবনের জমি দখল ও প্রাণবিনাশী কর্মকাণ্ডের সাথে এই অগ্নিকাণ্ডের কোন সংশ্লিষ্টতা আছে কিনা তাও খতিয়ে দেখা দরকার।

তাই, আমরা এশিয়ার ফুসফুসখ্যাত সুন্দরবনে মানবসৃষ্ট অগ্নিকাণ্ড প্রতিরোধে বনবিভাগ ও অনান্য আইন-শৃংখলা বাহিনীর সদস্য, পরিবেশকর্মী, সুন্দরবন গবেষক ও বিশেষজ্ঞ, নাগরিক সমাজের প্রতিনিধি, স্থানীয় জনপ্রতিনিধি, সাংবাদিক ও সংশ্লিষ্ট জনগোষ্ঠী সমন্বয়ে একটি তদন্ত কমিটি গঠন করে এধরনের ধ্বংসাত্মক কর্মকাণ্ড বন্ধে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানাচ্ছি। একই সাথে সুন্দরবনের অভ্যন্তরে যেকোন সম্ভাব্য দুর্ঘটনা মোকাবেলায় বিজ্ঞানভিত্তিক আগাম প্রস্তুতি ও তড়িৎ পদক্ষেপের জোর দাবি জানাচ্ছি।

বিবৃতিতে স্বাক্ষর করেন: সুলতানা কামাল, রাশেদা কে. চৌধুরী, খুশি কবীর, ড. মুজিবুর রহমান হাওলাদার, অধ্যাপক আনু মুহাম্মদ, ড. ইফতেখারুজ্জামান, শারমিন মুরশিদ, এমএস সিদ্দিকী, অধ্যাপক আকতার মাহমুদ, অধ্যাপক আদিল মোহাম্মদ খান এবং শরীফ জামিল।

Tags: সুন্দরবন
Previous Post

হৃদয়ের বড় লাফ, এগিয়েছেন তাসকিন-মেহেদীও

Next Post

গণমাধ্যমের তথ্য প্রাপ্তির অধিকার নিশ্চিত করা হবে: তথ্য প্রতিমন্ত্রী

Next Post
তথ্য প্রতিমন্ত্রী গণমাধ্যমের তথ্য অধিকার বিষয়ে বক্তৃতা দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

গণমাধ্যমের তথ্য প্রাপ্তির অধিকার নিশ্চিত করা হবে: তথ্য প্রতিমন্ত্রী

দুই ব্যক্তির হাত ধরা, সহানুভূতি ও বন্ধুত্বের প্রতীক. Channel i News - চ্যানেল আই নিউজ

এইচআইভি ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে ৫০ ব্যক্তির সাথে শারীরিক সম্পর্ক

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT