চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইসরায়েল বিরোধী বিক্ষোভ: স্নাতক সমাপনী বর্জনের হুমকি যুক্তরাষ্ট্রের শিক্ষার্থীদের

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:11 পূর্বাহ্ন 05, মে 2024
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
শিক্ষার্থীরা ইসরায়েল বিরোধী বিক্ষোভে অংশগ্রহণ করছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদে উত্তাল যুক্তরাষ্ট্রের শতাধিক বিশ্ববিদ্যালয় ও কলেজ। বিক্ষোভ থামাতে শিক্ষার্থীদের উপর কঠোর হচ্ছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। দাবি না মানা না হলে এবং এসব ঘটনার জেরে স্নাতক সমাপনী অনুষ্ঠান বর্জনের হুমকি দিচ্ছেন শিক্ষার্থীরা।

সংবাদমাধ্যম দ্য টাইমস অফ ইসরায়েল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

বিক্ষোভ চলাকালীন প্রায় ২ হাজার শিক্ষার্থীকে আটক করেছে পুলিশ। পাশাপাশি যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয় গুলোর স্নাতক সমাপনী অনুষ্ঠানের সময় এগিয়ে এসেছে। শিক্ষার্থীদের চাপের মুখে স্নাতক সমাপনী অনুষ্ঠান বাতিল অথবা সময় পিছাতে শুরু করেছে যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলো।

যুক্তরাষ্ট্রে চারটি বিশ্ববিদ্যালয়ে চলতি মাসের শেষে স্নাতক সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হওয়ার কথা হয় রয়েছে। নিউইয়র্কের কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়সহ আরও কয়েকটি বিশ্ববিদ্যালয়ে চলতি মাসে অথবা আগামী জুনে এই অনুষ্ঠান হতে পারে বলে জানা গেছে।

বিশ্ববিদ্যালয়গুলোর আশঙ্কা, স্নাতক সমাপনী অনুষ্ঠানে আন্দোলনরত শিক্ষার্থীরা বাধা দিতে পারে যার জন্য, নিরাপত্তাব্যবস্থা জোরদার করার উদ্যোগ নিচ্ছে কর্তৃপক্ষ। বিক্ষোভকারী শিক্ষার্থীরা হুমকি দিয়েছেন, তাদের দাবি মেনে না নেয়া হলে এসব আয়োজন বর্জন ও অনুষ্ঠানস্থল থেকে বেরিয়ে আসাসহ বিকল্প কর্মসূচি নিয়েও ভাবছেন তারা।

গত ১৭ এপ্রিল গাজায় ইসরায়েলের হামলা বন্ধ এবং ইসরায়েলের সঙ্গে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর সাথে ব্যবসায়িক সম্পর্ক ছিন্ন করতে যুক্তরাষ্ট্রের কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের নিউইয়র্ক ক্যাম্পাসের শিক্ষার্থীরা প্রথম আন্দোলন শুরু করে। এরপর যুক্তরাষ্ট্রের ৪৫টি অঙ্গরাজ্যের ১৪০টি বিশ্ববিদ্যালয় ও কলেজ বিক্ষোভ শুরু করে।

শনিবার ২ মে পর্যন্ত বিক্ষোভরত শিক্ষার্থীদের তাদের অবস্থান থেকে সরাতে প্রায় ২ হাজার ৩০০ শিক্ষার্থীকে গ্রেপ্তার করেছে পুলিশ। আগামী ১৫ মে বিশ্ববিদ্যালয়ের স্নাতক সমাপনী অনুষ্ঠান হওয়ার কথা।

Tags: ইসরায়েলগাজাবর্জনযুক্তরাষ্ট্রযুদ্ধ বন্ধশিক্ষার্থীদের দাবি
Previous Post

কানাডায় কবিগুরুর জন্মজয়ন্তী উপলক্ষে বিশেষ সঙ্গীতানুষ্ঠান

Next Post

অনির্দিষ্টকালের কর্মবিরতিতে পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা-কর্মচারীরা

Next Post
পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতির প্রতিবাদে মানববন্ধন. Channel i News - চ্যানেল আই নিউজ

অনির্দিষ্টকালের কর্মবিরতিতে পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা-কর্মচারীরা

ফুটবল খেলোয়াড় গোল করে উল্লাস প্রকাশ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

৪ গোল করে বললেন- ‘আমি তাকে পাত্তা দেই না’

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT