চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জিম্বাবুয়ের বিপক্ষে যেমন হতে পারে বাংলাদেশের একাদশ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:12 অপরাহ্ন 03, মে 2024
in ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশের ক্রিকেটার জিম্বাবুয়ের বিপক্ষে ব্যাটিং করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মাসখানেক পর যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজের মাটিতে শুরু হতে চলেছে টি-টুয়েন্টি বিশ্বকাপের নবম আসর। টুর্নামেন্ট ঘিরে প্রস্তুতি হিসেবে জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টুয়েন্টি সিরিজ খেলতে নামছে বাংলাদেশ।

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুক্রবার সিরিজের প্রথম টি-টুয়েন্টিতে জিম্বাবুয়ের মুখোমুখি হবে নাজমুল হোসেন শান্তর দল। সন্ধ্যা ৬টায় শুরু হবে মাঠের লড়াই।

টি-টুয়েন্টি বিশ্বকাপের জন্য বেশকিছু দেশ দল ঘোষণা করলেও এখনও স্কোয়াড দেয়নি বাংলাদেশ। তাই জিম্বাবুয়ে সিরিজ হতে পারে দল নির্বাচনের জন্য বেশ গুরুত্বপূর্ণও।

বিশ্বকাপ সামনে রেখে এই সিরিজে টাইগার ম্যানেজমেন্ট বেশ কয়েকটি জায়গা পরীক্ষা করবে। যার প্রথমটি হচ্ছে মোহাম্মদ সাইফউদ্দিন। ১৮ মাস পর দলের ফেরা এই ক্রিকেটারকে যাচাই করতে মূল একাদশে রাখার সম্ভাবনাই বেশি।

এদিকে আইপিএল খেলে মোস্তাফিজুর রহমান দেশে ফিরলেও কিছুদিন থাকবেন বিশ্রামে। তাই সাইফউদ্দিনের সঙ্গে তাসকিন আহমেদ ও শরিফুল ইসলামকে দিয়ে সাজানো হতে পারে পেস বোলিং ইউনিট।

বিশ্বকাপের পিচ যেহেতু স্পিনবান্ধব হবে, দলের লেগ স্পিনার রিশাদ ও অফস্পিনার শেখ মেহেদী থাকতে পারেন একাদশে। তাদের দিকেও বাড়তি নজর থাকবে।

জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ বোলারের পাশাপাশি ব্যাটার হিসেবে লিটন দাস, তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ ও জাকের আলী অনিককে দেখা যেতে পারে।

জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের সম্ভাব্য একাদশ: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), লিটন দাস, তানজিদ হাসান তামিম, তাওহীদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, জাকের আলি অনিক, শেখ মেহেদী হাসান, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও মোহাম্মদ সাইফউদ্দিন।

Tags: চট্টগ্রামজহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামজিম্বাবুয়েনাজমুল হোসেনবাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজলিটনলিড স্পোর্টসসাইফউদ্দিন
Previous Post

তীব্র দাবদাহের কারণে এবার মশার উপদ্রব কমেছে

Next Post

মুক্ত সাংবাদিকতার চর্চা পরিবেশগত সঙ্কট মোকাবেলায় ভূমিকা রাখবে

Next Post
বাংলাদেশের সাংবাদিকরা পরিবেশগত সংকট নিয়ে আলোচনা করছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

মুক্ত সাংবাদিকতার চর্চা পরিবেশগত সঙ্কট মোকাবেলায় ভূমিকা রাখবে

নতুন দুই সিনেমার পোস্টার, যেখানে বিভিন্ন অভিনেতা ও অভিনেত্রীর ছবি দেখা যাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ঈদের পর ৪০ সিনেমা হলে মুক্তি পেল নতুন দুই ছবি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT