চলমান তাপপ্রবাহের কারণে বৃহস্পতিবার পর্যন্ত সারা দেশে প্রাথমিক বিদ্যালয় বন্ধ থাকবে। আর খুলনা ও রাজশাহী বিভাগের সকল জেলা এবং ঢাকা, টাঙ্গাইল, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, গাজীপুর, মানিকগঞ্জ, কুড়িগ্রাম, দিনাজপুর এবং পটুয়াখালী জেলার মাধ্যমিক স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান মঙ্গলবার বন্ধ থাকবে। তবে হাইকোর্ট সারা দেশে এসির ব্যবস্থা ছাড়া সব মাধ্যমিক বিদ্যালয় বৃহস্পতিবার পর্যন্ত বন্ধ রাখতে শিক্ষা মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছিলেন। হাইকোর্টের এ আদেশের বিরুদ্ধে আপিল করবে শিক্ষা মন্ত্রণালয়।









