চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মালয়েশিয়ান নৌবাহিনীর দুই হেলিকপ্টারের সংঘর্ষ, সকল আরোহী নিহত

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:35 অপরাহ্ন 23, এপ্রিল 2024
in আন্তর্জাতিক
A A
মালয়েশিয়ান নৌবাহিনীর দুই হেলিকপ্টার সংঘর্ষের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

মালয়েশিয়ায় মাঝ আকাশে ২টি হেলিকপ্টারের সংঘর্ষের ঘটনায় হেলিকপ্টার দুটিতে থাকা ১০ জন আরোহী নিহত হয়েছেন। রয়্যাল মালয়েশিয়ান নৌবাহিনীর কুচকাওয়াজের সামরিক মহড়া চলাকালীন সময় এই দুর্ঘটনা ঘটে।

সংবাদ মাধ্যম বিবিসি জানিয়েছে, আজ (২৩ এপ্রিল) মঙ্গলবার স্থানীয় সময় সকাল সাড়ে ৯টার দিকে মালয়েশিয়ার লুমুতে শহরের নৌবাহিনীর একটি সামরিক ঘাঁটিতে সামরিক মহড়ার সময় একটি হেলিকপ্টারের সাথে আরেকটির সংঘর্ষ হলে হেলিকপ্টারগুলো মাটিতে পড়ে যায়। হেলিকপ্টার ২টিতে মোট ১০ জন ক্রু ছিলেন। তাদের কেউই আর বেঁচে নেই।

হেলিকপ্টার ২টির মধ্যে ১টিতে ৭ জন ক্রু ছিলেন। সেটি চলমান ট্র্যাকে বিধ্বস্ত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। আর অন্যটিতে ৩ জন ক্রু ছিলেন। সংঘর্ষের পর সেটি কাছাকাছি একটি সুইমিং পুলে গিয়ে বিধ্বস্ত হয়। নিহতদের মরদেহগুলো সামরিক হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার কারণ অনুসন্ধানে একটি কমিটি গঠন করা হবে বলেও জানানো হয়েছে।

এর আগে মার্চে প্রশিক্ষণকালে মালয়েশিয়ার আংসা দ্বীপের সাগরে কোস্ট গার্ডের একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছিল। তবে ওই দুর্ঘটনায় কেউ প্রাণ হারাননি। তখন পাইলট, সহকারী পাইলট ও ২ জন আরোহীকে জীবিত উদ্ধার করেছিলেন স্থানীয় জেলেরা।

Tags: মালয়েশিয়াহেলিকপ্টারহেলিকপ্টার দুর্ঘটনা
Previous Post

জয়ার রোগে ধরেছে শহীদকে, নেটিজেনদের কটাক্ষ!

Next Post

আইপিএলে সাকিবকে ছাড়িয়ে যাওয়ার হাতছানি মোস্তাফিজের

Next Post
মোস্তাফিজ ও সাকিব আল হাসান আইপিএল খেলোয়াড় হিসেবে. Channel i News - চ্যানেল আই নিউজ

আইপিএলে সাকিবকে ছাড়িয়ে যাওয়ার হাতছানি মোস্তাফিজের

উচ্চ তাপমাত্রার সূচক সহ থার্মোমিটার, সূর্য্যোদয়ের সময়ের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

দেশের ৭ জেলায় বইছে তীব্র তাপপ্রবাহ, কিছু জেলায় বৃষ্টির সম্ভাবনা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT