চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যে সময়ে যাত্রীরা জিনিসপত্র বেশি ভুলে ফেলে যান, জানাল উবার

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:26 অপরাহ্ন 22, এপ্রিল 2024
in তথ্যপ্রযুক্তি
A A
ভ্রমণে ভুলে যাওয়া জিনিসপত্রের ছবি, যেখানে হেডফোন, ছাতা, বেল্ট, নেক প্যাড, স্পিকার ও পোর্টফোলিও দেখা. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশের যাত্রীরা শুক্রবারে সবচেয়ে বেশি জিনিসপত্র ভুলে ফেলে যান বলে জানিয়েছে অ্যাপভিত্তিক পরিবহনসেবা উবার। বেশির ভাগ জিনিসপত্রই সাপ্তাহিক ছুটির দিন শুক্রবারে ফেলে যান তারা। শনি ও রোববারেও বেশি জিনিসপত্র ফেলে যাওয়ার প্রবণতা রয়েছে।

দিনের যে সময়ে যাত্রীরা সবচেয়ে বেশি জিনিস ফেলে রেখে যান, তার সময় হিসেবে রাত আটটা। এরপরই সন্ধ্যা ৭টা ও রাত ৯টায় বেশি জিনিস ফেলে রেখে যান।

সম্প্রতি ঢাকায় প্রকাশিত উবারের লস্ট অ্যান্ড ফাউন্ড ইনডেক্সের অষ্টম সংস্করণে এ তথ্য জানানো হয়েছে। ২০২৩ সালে বাংলাদেশে উবারের যাত্রীদের ভুলে ফেলে যাওয়া জিনিসপত্রের নাম ও প্রবণতা জানাতে এ ইনডেক্স প্রকাশ করেছে উবার বাংলাদেশ।

উবারের তথ্যমতে, গত বছরের মে ও জুনে বাংলাদেশের মানুষ সবচেয়ে বেশি জিনিসপত্র ভুলে উবারের গাড়িতে ফেলে যান। বেশির ভাগ জিনিসপত্রই সাপ্তাহিক ছুটির দিন শুক্রবারে ফেলে যান তারা। শনি ও রোববারেও বেশি জিনিসপত্র ফেলে যাওয়ার প্রবণতা রয়েছে। ফেলে যাওয়া জিনিসপত্রের তালিকায় প্রথমেই রয়েছে নতুন পোশাক ও ছাতা। এরপরই রয়েছে মানিব্যাগ বা ওয়ালেট, নেক-পিলো (বালিশ), হেডফোন ও স্পিকার। সবচেয়ে বেশি জিনিসপত্র হারিয়েছেন ঢাকার যাত্রীরা। এরপরই রয়েছেন চট্টগ্রাম, সিলেট, রাজশাহী ও বরিশালের যাত্রীরা।

উবার বাংলাদেশের কান্ট্রি হেড নাশিদ ফেরদৌস কামাল বলেন, ‘যাত্রীদের নিরাপত্তা ও স্বাচ্ছন্দ্য উবারের কাছে খুবই গুরুত্বপূর্ণ। ভ্রমণের সময় যাত্রীদের ফেলে যাওয়া জিনিসপত্র নিরাপদে তাদের কাছে ফিরিয়ে দেওয়াও এর অন্তর্ভুক্ত। ফেলে যাওয়া জিনিসপত্র ফিরে পেতে উবারের অ্যাপেই অপশন আছে। যাত্রীদের আমরা জানাতে চাই, ভ্রমণের সময় তারা কিছু ভুলে ফেলে গেলে তাঁদের সাহায্য করার জন্য আমরা সব সময় প্রস্তুত।’

উবারের গাড়িতে কিছু ফেলে গেলে যা করতে হবে
গাড়িতে জিনিসপত্র ফেলে গেলে দ্রুত চালকের সঙ্গে যোগাযোগ করতে হবে বলে জানিয়েছে উবার। এ জন্য প্রথমে উবার অ্যাপের ‘ইয়োর ট্রিপস’ অপশন ট্যাপ করে যে ট্রিপে আপনার জিনিসপত্র হারিয়ে গেছে, তা নির্বাচন করতে হবে। এরপর নিচে স্ক্রল করে ‘ফাইন্ড লস্ট আইটেম’ অপশনে ট্যাপ করে ‘কন্ট্যাক্ট ড্রাইভার অ্যাবাউট আ লস্ট আইটেম’ অপশন নির্বাচন করতে হবে। এবার নিচে স্ক্রল করে যোগাযোগের ফোন নম্বর লিখে ‘সাবমিট’ অপশনে ক্লিক করলেই চালকের সঙ্গে সরাসরি কথা বলা যাবে। চালক হারানো জিনিসপত্র পাওয়ার বিষয়টি নিশ্চিত করার পর তা আলোচনার মাধ্যমে সুবিধাজনক সময় ও স্থানে ফেরত নিতে হবে। চালকের সঙ্গে যোগাযোগ করা না গেলে হারানো জিনিসপত্রের বিস্তারিত বর্ণনা ও আপনার সঙ্গে যোগাযোগের উপায় জানিয়ে চালককে একটি ভয়েস মেইল পাঠাতে হবে। তবে হারানো জিনিসপত্রের তালিকায় স্মার্টফোন থাকলে পরিচিত যেকোনো ব্যক্তির স্মার্টফোনের মাধ্যমে নিজের উবার অ্যাকাউন্টে প্রবেশ করে চালকের সঙ্গে যোগাযোগ করতে হবে।

Tags: উবার
Previous Post

হারা ‘এল ক্ল্যাসিকো’ আবার খেলতে আবেদন জানাতে পারে বার্সা

Next Post

দেশের ইতিহাসে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড

Next Post
উচ্চ ক্ষমতার বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের ছবি, বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড. Channel i News - চ্যানেল আই নিউজ

দেশের ইতিহাসে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড

নিউইয়র্কে বর্ণিল আয়োজনে চলচ্চিত্র উৎসবের উদ্বোধন. Channel i News - চ্যানেল আই নিউজ

নিউইয়র্কে বর্ণিল আয়োজনে চলচ্চিত্র উৎসব

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT