চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তীব্র গরমে সংবাদ পড়তে গিয়ে জ্ঞান হারালেন উপস্থাপিকা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:42 অপরাহ্ন 21, এপ্রিল 2024
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
উপস্থাপিকা তীব্র গরমে জ্ঞান হারানোর পর সহকর্মীর সাহায্য নিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বৈশাখের খরতাপে কয়েকদিন ধরেই হাঁসফাঁস করছে মানুষ। তীব্র তাপপ্রবাহে জনজীবন হয়ে উঠেছে দুর্বিষহ। শুধু বাংলাদেশ নয়, পাশের দেশ ভারতেও চলছে এই অস্বাভাবিক তাপপ্রবাহ। প্রচণ্ড গরমে নাজেহাল পশ্চিমবঙ্গের কলকাতা শহর। দক্ষিণবঙ্গজুড়ে তাপপ্রবাহের সতর্কবার্তা জারি করা হয়েছে। এই তীব্র গরমের মধ্যে সংবাদ পাঠ করার সময় জ্ঞান হারালেন কলকাতার টিভি সংবাদ পাঠিকা লোপামুদ্রা সিনহা।

রোববার (২১ এপ্রিল) ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি’র প্রতিবেদনে বলা হয়, ১৯ এপ্রিল সামাজিক মাধ্যম ফেসবুকে একটি ভিডিও পোস্ট করে এই অসুস্থতার ঘটনা জানান তিনি।

অসুস্থতার বিষয়ে লোপামুদ্রা বলেন, তীব্র গরমে শরীরে রক্তচাপ হঠাৎ কমে যাওয়ার কারণে তিনি অজ্ঞান হয়েছিলেন। এছাড়াও স্টুডিও’র কুলিং সিস্টেমে কিছু সমস্যা থাকায় ভিতরে প্রচণ্ড গরম অনুভব হয়েছিল।

লোপামুদ্রা জানান, সংবাদ পড়ার সময়ে বেশ কিছুক্ষণ ধরেই আমার শরীর খারাপ লাগছিল। মনে হচ্ছিল, একটু পানি খেলে ঠিক হয়ে যাবে। কিন্তু সেইসময়ে কোনও বাইট না আসায় পানি খেতে পারিনি। শেষমেশ একটা বাইট আসলে আমি ফ্লোর ম্যানেজারকে ইশারা করে পানি চাই। পানিটা খাইও। তার পর আস্তে আস্তে চোখের সামনে টেলিপ্রম্পটারটা ঝাপসা হয়ে আসতে থাকে।

নিজের ২১ বছরের ক্যারিয়ারে এই প্রথম এমন ঘটনার সম্মুখীন হলেন লোপামুদ্রা। ওই সময় তার নিউজ প্রোডিউসার তৎক্ষণাৎ বুলেটিন শেষ করার সিদ্ধান্ত নেন। পেশাদার সংবাদ পাঠিকা হিসেবে সেই আফসোস লোপামুদ্রার রয়েছে। প্রকাশ্যে ক্ষমাও চেয়ে নেন অসুস্থ লোপামুদ্রা। তিনি বলেন, ‘আমার ভুল হয়েছিল, সঙ্গে পানি বা ওআরএস রাখা উচিত ছিল’।

এমনিতে দূরদর্শনের নিউজ ফ্লোর শীততাপ নিয়ন্ত্রিত হলেও ওইদিন সেটি কাজ করছিল না, জানান সঞ্চালিকা। ফলে ফ্লোর মারাত্মক গরম হয়ে পড়েছিল। তবে প্রাথমিক চিকিৎসার পর ওআরএস, খাবার খাইয়ে হাসপাতালে নেয়া হয় লোপামুদ্রাকে। এই গরমে সবাইকে শরীরের যত্ন নিতে বলেন সঞ্চালিকা। পাশাপাশি চারিদিকে গাছ লাগানোরও বার্তা দেন তিনি।

Tags: অতি তীব্র তাপমাত্রাতীব্র গরম
Previous Post

২৩ নাবিকসহ দুবাই পৌঁছেছে এমভি আবদুল্লাহ

Next Post

সনদ বাণিজ্যে কারিগরি শিক্ষা বোর্ড চেয়ারম্যানকে জিজ্ঞাসাবাদ করবে ডিবি

Next Post
কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যানসহ কর্মকর্তারা সড়কে হাঁটছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

সনদ বাণিজ্যে কারিগরি শিক্ষা বোর্ড চেয়ারম্যানকে জিজ্ঞাসাবাদ করবে ডিবি

Kolkata Knight Riders player runs between wickets during a match. Channel i News - চ্যানেল আই নিউজ

শেষ ওভারের নাটকীয়তায় কোহলিদের হারাল কেকেআর

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT