চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঈদের ছুটিতে ফাঁকা ঢাকায় বাসা রেকি, পরে চুরি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:03 অপরাহ্ন 21, এপ্রিল 2024
in - সেমি লিড, অপরাধ
A A
ঢাকায় ফাঁকা রাস্তায় মানুষ ও পুলিশ, নিরাপত্তা ব্যবস্থা দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

রাজধানীর পূর্ব ইসলামবাগের বাসিন্দা মো. হাফিজুল ইসলাম পরিবার নিয়ে ঈদুল ফিতর উদযাপন করার জন্য গত ৯ এপ্রিল গ্রামের বাড়ি যান। ঈদ শেষ করে গত ১২ এপ্রিল বাসায় প্রবেশ করতে গেলে দেখেন বাসার মূল গেটের হেজবল্টের লক ভাঙা। পরে হাফিজুল বাড়ির মালিককে নিয়ে বাসার মধ্যে প্রবেশ করে দেখেন সব কক্ষের আসবাবপত্র এলোমেলো অবস্থায় পড়ে রয়েছে।

তিনি নিজের বেডরুমে প্রবেশ করে দেখেন স্টিলের আলমারি ভেঙে ১ লাখ ১০ হাজার টাকা, তিন লাখ ৪০ হাজার টাকার স্বর্ণালংকার, ৪০০ ইউএস ডলার, একটি স্মার্ট ফোন চুরি করে নিয়ে গেছে চোরেরা। হাফিজুর রহমান বাদী হয়ে ডিএমপির চকবাজার থানায় একটি মামলা দায়ের করেন। বাসার সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে চোরদের শনাক্ত করা হয়।

গতকাল শনিবার রাজধানীর ইসলামবাগ এলাকায় অভিযান চালিয়ে এই চুরি চক্রের সাত জনকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) লালবাগ বিভাগ।

গ্রেপ্তাররা হলেন মো. মিরাজ হোসেন, মো. মামুন, মো. সায়মুন, অমিত হাসান ইয়াসিন, বরুন, হাসিনা বেগম ও জামিলা খাতুন হ্যাপি।

আজ রোববার দুপুরে রাজধানীর মিন্টু রোডে অবস্থিত ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান লালবাগ বিভাগের উপ-পুলিশ কমিশনার মাহাবুব উজ জামান।

পুলিশ বলছে গ্রেপ্তার প্রথম চারজনের বিরুদ্ধে বিভিন্ন থানায় ৪৭টি মামলা রয়েছে। যার মধ্যে শুধু গ্রেপ্তার মামুনের বিরুদ্ধে ২২টি মামলা রয়েছে। গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে একটি স্বর্ণের ছোট আংটি, তিনটি রুপার পায়েল, একটি রিয়েলমি স্মার্টফোন, একটি স্বর্ণের নাক ফুল, গলানো স্বর্ণ (যার ওজন ৩ ভরি) উদ্ধার করা হয়।

বাংলাদেশ পুলিশ কর্মকর্তাদের প্রেস ব্রিফিং, সংবাদ সম্মেলন, পুলিশ প্রশাসন. Channel i News - চ্যানেল আই নিউজ গ্রেপ্তার ব্যক্তিদের জিজ্ঞাসাবাদের প্রেক্ষিতে মাহাবুব উজ জামান বলেন: তারা ইসলামবাগের বাসাটিতে চুরি করার আগেও কেরানীগঞ্জের দুইটি বাসায় চুরি করেছে। চুরি করার পর চক্রটি তাঁতিবাজারে গিয়ে স্বর্ণ ব্যবসায়ী বরুনের কাছে চোরাই স্বর্ণ বিক্রি করে দেয়। বরুন এই চোরাই স্বর্ণ গলিয়ে ফেলে। আমরা তাকেও গ্রেপ্তার করেছি এবং গলিয়ে ফেলা স্বর্ণ উদ্ধার করেছি।

তিনি বলেন, ঈদের ছুটিতে গ্রামের বাড়িতে অনেকেই চলে যান। আর এই ফাঁকা ঢাকায় বাসা-বাড়িতে চুরি করার জন্য চক্রটি তৎপর হয়ে উঠে। প্রথমে তারা রাজধানীর বিভিন্ন এলাকায় দলবদ্ধ হয়ে বিভিন্ন বাসা-বাড়ি রেকি করে। রেকি করা শেষ হলে তারা তাদের পছন্দ মতো একটি বাসা ঠিক করে সেখানে চুরি করে থাকে। তারা মূলত টার্গেট করে চুরি করে থাকে। তাদের টার্গেটে থাকে স্বর্ণালংকার ও ইলেকট্রনিক ডিভাইস।

তিনি আরও বলেন,  এই চক্রটির চুরি করাই তাদের নেশা ও পেশা। গ্রেপ্তার জামিলা খাতুন হ্যাপির বাসাটি হচ্ছে এই চক্রের গোপন আস্তানা। সেখানে বসে চক্রটি চুরি করার পরিকল্পনা করে। তারা প্রথমে বিভিন্ন বাসা রেকি করে। রেকির পর একটা বাসা নির্ধারণ করে সেই বাসায় চুরি করে। চুরি সে চক্রটির সদস্যরা হ্যাপির বাসায় কিছু দিন আত্মগোপনে থাকে। তারা ঈদের এক থেকে দেড় মাস আগে জামিনে বের হয়েছে। জামিনে বের হয়ে ঈদের মধ্যে ফাঁকা ঢাকায় চুরি করার জন্য তারা পরিকল্পনা করে ইসলামবাগের বাসাটিতে চুরি করে।

Tags: ঈদের ছুটিগ্রেপ্তারডিএমপি
Previous Post

ডিভোর্স জল্পনার মাঝে সাড়া ফেললো ঐশ্বরিয়ার পোস্ট

Next Post

বিএনপির নেতিবাচক কর্মকাণ্ডে জনগণের কোনো আগ্রহ নেই: কাদের

Next Post
বাইডেনের সেলফি দেখছেন একজন রাজনীতিবিদ, পেছনে জনতা ও মিডিয়া উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

বিএনপির নেতিবাচক কর্মকাণ্ডে জনগণের কোনো আগ্রহ নেই: কাদের

শাহজালাল বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে গাছের সারি ও পথ. Channel i News - চ্যানেল আই নিউজ

অর্ধযুগে ক্যাম্পাসে লক্ষাধিক গাছ লাগিয়েছে শাহজালাল বিশ্ববিদ্যালয়

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT