চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলাদেশের নতুন স্পিন কোচ মুশতাক আহমেদ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:20 অপরাহ্ন 16, এপ্রিল 2024
in - সেমি লিড, ক্রিকেট, স্পোর্টস
A A
মুশতাক আহমেদ ও অন্য একজন ক্রিকেট কোচ হাসিমুখে কথা বলছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ জাতীয় দলের স্পিন বোলিং কোচ হিসেবে দায়িত্ব পেয়েছেন পাকিস্তানের বিশ্বকাপ জয়ী লেগ স্পিনার মুশতাক আহমেদ। আগামী মাসে জিম্বাবুয়ের বিপক্ষে ৫ ম্যাচের টি-টুয়েন্টি সিরিজের আগে দলের সঙ্গে যোগ দেবেন তিনি। বিসিবি এক বার্তায় তাকে নিয়োগ দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে আগামী ১ জুন বসবে টি-২০ বিশ্বকাপের আসর। কিংবদন্তি সাবেক স্পিনারের চুক্তির মেয়াদ বিশ্বকাপ পর্যন্তই।

স্পিন বোলিং কোচ হিসেবে সুনাম রয়েছে মুশতাক আহমেদের। ৫৩ বছর বয়সী সাবেক কিংবদন্তি ক্রিকেটার এর আগে ২০০৮-২০১৪ সাল পর্যন্ত ইংল্যান্ড জাতীয় দলের স্পিন বোলিং কোচের দায়িত্ব পালন করেছেন। ওয়েস্ট ইন্ডিজ দলের সঙ্গে ছিলেন ২০১৮-১৯ মৌসুম পর্যন্ত।

এছাড়া পাকিস্তান জাতীয় দলের হয়ে ২০২০-২২ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেছেন এই লেগি। দুই বছর পাকিস্তান দলের স্পিন বোলিং পরামর্শকও ছিলেন তিনি।

জাতীয় দলের হয়ে  মুশতাক ৫২ টেস্ট খেলেছেন। তার নামের পাশে ১৮৫টি টেস্ট উইকেট আছে। এছাড়া ১৪৪ ওয়ানডে খেলে ১৬১ উইকেট নিয়েছেন তিনি। প্রথম শ্রেণির ক্রিকেটে ১৪০৭ উইকেট নিয়েছেন এই স্পিনার। ইনিংসে ৫ উইকেট নিয়েছেন ১০৪ বার।

এর আগে বাংলাদেশের স্পিন বোলিং কোচ ছিলেন রঙ্গনা হেরাথ। বিসিবির চাকরি ছেড়ে ভারতের একটি একাডেমির হয়ে কোচিং করাচ্ছেন শ্রীলঙ্কার সাবেক বাঁহাতি স্পিনার।

Tags: বাংলাদেশবিসিবিমুশতাক আহমেদলিড স্পোর্টসস্পিন কোচ
Previous Post

যুক্তরাষ্ট্র-কানাডার ৭৫ থিয়েটারে মুক্তি পাচ্ছে ‘রাজকুমার’

Next Post

ভারত সিরিজের জন্য বাংলাদেশের টি-টুয়েন্টি দল ঘোষণা

Next Post
বাংলাদেশ ও ভারতের মহিলা ক্রিকেটাররা মাঠে একে অপরের সাথে শুভেচ্ছা বিনিময় করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারত সিরিজের জন্য বাংলাদেশের টি-টুয়েন্টি দল ঘোষণা

Heavy rain causes traffic congestion on a flooded highway in Oman. Channel i News - চ্যানেল আই নিউজ

ওমানে বন্যায় ১৮ জনের মৃত্যু, আরব আমিরাতে ভারি বৃষ্টিতে প্লাবিত মহাসড়ক

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT