চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ব্যাংকিং প্রতারণা মামলায় ভিয়েতনামের শীর্ষস্থানীয় ধনীকে মৃত্যুদণ্ড

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:43 অপরাহ্ন 11, এপ্রিল 2024
in আন্তর্জাতিক, আন্তর্জাতিক সেমি লিড নিউজ
A A
বাংলাদেশি নারী ও সেনা কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ. Channel i News - চ্যানেল আই নিউজ

ভিয়েতনামের একজন শীর্ষস্থানীয় ধনীকে ইতিহাসের সবচেয়ে বড় ব্যাংকিং প্রতারণা ও দুর্নীতির মামলায় মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। ট্রুং মাই ল্যান নামের ওই নারীর বিরুদ্ধে ২৭ বিলিয়ন ডলারের দুর্নীতির অভিযোগ প্রমাণ পাওয়া গেছে।

বৃহস্পতিবার (১১ এপ্রিল) দেশটির আদালতের তিন বিচারকের একটি প্যানেল এ আদেশ দেন।

ট্রুং মাই ল্যান ডেভলপার কোম্পানি ভ্যান থিন ফাটের চেয়ারম্যান, যিনি এক দশক ধরে সাইগন কমার্শিয়াল ব্যাংক (এসসিবি) থেকে নগদ অর্থ পাচারের জন্য দোষী সাব্যস্ত হলেন। ল্যানের স্বামী, হংকংয়ের ধনকুবের এরিক চু ন্যাপ কিকে ৯ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

রায়ে বিচারক বলেন, আসামীর কর্মকাণ্ড কমিউনিস্ট পার্টি এবং রাষ্ট্রের নেতৃত্বের উপর মানুষের আস্থা নষ্ট করেছে। আদালত ৬৭ বছর বয়সী ল্যানকে ক্ষতিপূরণের প্রায় পুরো অর্থ ফেরতে নির্দেশ দিয়েছে।

ঘুষ, ক্ষমতার অপব্যবহার ও ব্যাংকিং আইন লঙ্ঘনের অভিযোগে পাঁচ সপ্তাহের বিচারের পরে আরও ৮৫ জনকে সাজা দেওয়া হয়েছিল।

ল্যানের বিরুদ্ধে অভিযোগ, তিনি ১২.৫ বিলিয়ন ডলার আত্মসাৎ করেছে, কিন্তু আদালত বলেছে, কেলেঙ্কারির কারণে মোট ক্ষয়ক্ষতির পরিমাণ এখন ২৭ বিলিয়ন ডলার। ভিয়েতনামের ২০২৩ সালের জিডিপির ছয় শতাংশের সমান।

অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের মতে, দেশটি বিশ্বব্যাপী শীর্ষস্থানীয় ফাঁসি কার্যকর করলেও এই ধরনের ক্ষেত্রে মৃত্যুদণ্ড একটি অস্বাভাবিকভাবে কঠোর শাস্তি।

সাম্প্রতিক বছরগুলিতে ভিয়েতনামে একটি জাতীয় দুর্নীতি দমনের অংশ হিসাবে ল্যান এবং নামকরা অনেক ব্যবসায়িদের গ্রেপ্তার করা হয়েছিল।

ল্যান গত সপ্তাহে আদালতে মন্তব্যে বলেছিলেন, তিনি আত্মহত্যার চিন্তাভাবনা করেছিলেন।

“আমার হতাশার মধ্যে, আমি মৃত্যুর কথা ভেবেছিলাম। আমি এই অত্যন্ত ভয়ঙ্কর ব্যবসায়িক পরিবেশে জড়িত হওয়ার জন্য যথেষ্ট বোকা ছিলাম। ব্যাংকিং সেক্টর সম্পর্কে আমার খুব কম জ্ঞান আছে।”

২০২২ সালের অক্টোবরে ল্যানের গ্রেপ্তারের পর শত শত মানুষ রাজধানী হ্যানয় এবং হো চি মিন সিটিতে বিক্ষোভ করতে শুরু করে, এটি একদলীয় কমিউনিস্ট রাষ্ট্রে তুলনামূলকভাবে বিরল ঘটনা। পুলিশ এই কেলেঙ্কারির প্রায় ৪২ হাজার ভুক্তভোগীকে চিহ্নিত করেছে, যা দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশকে হতবাক করেছে।

Tags: দুর্নীতির মামলাভিয়েতনামমৃত্যুদণ্ড
Previous Post

আইফোনে স্পাইওয়্যার দিয়ে হ্যাকিং, অ্যাপলের সতর্কবার্তা

Next Post

বাস দুর্ঘটনায় ৬ শিক্ষার্থী নিহতের পরে ঈদে স্কুল খোলা রাখা নিয়ে প্রশ্ন

Next Post
বাস দুর্ঘটনায় আহত ও নিহতের ছবি, দুর্ঘটনা স্থলের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

বাস দুর্ঘটনায় ৬ শিক্ষার্থী নিহতের পরে ঈদে স্কুল খোলা রাখা নিয়ে প্রশ্ন

দুর্ঘটনায় লঞ্চের দড়ি ছিঁড়ে নিহত ৫, উদ্ধার অভিযান চলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

সদরঘাটে লঞ্চের দড়ি ছিঁড়ে ৫ জন নিহত

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT