চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ব্যাটার ব্রুকের বদলে পেসার লিজার্ডকে টানল দিল্লি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:08 অপরাহ্ন 08, এপ্রিল 2024
in ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশের ক্রিকেটার জোরে চিৎকার করে উদযাপন করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

দাদীর মৃত্যুর কারণে ইংলিশ ব্যাটার হ্যারি ব্রুক আইপিএল থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন। পরিবর্তে নিলামের ভিত্তিমূল্য ৫০ লাখ রুপিতে দিল্লি ক্যাপিটালসে যোগ দিচ্ছেন সাউথ আফ্রিকান পেসার লিজার্ড উইলিয়ামস।

আন্তর্জাতিক ক্রিকেটে লিজার্ডের অভিজ্ঞতা খুব বেশি সমৃদ্ধ নয়। প্রোটিয়া জার্সিতে দুই টেস্ট, চার ওয়ানডে এবং ১১ টি-টুয়েন্টি খেলেছেন। সবধরনের স্বীকৃত টি-টুয়েন্টিতে ৮৩ ম্যাচে ১৯.৭৬ গড়ে পেয়েছেন ১০৬ উইকেট।

গতবছর ওয়ানডে বিশ্বকাপে সাউথ আফ্রিকার স্কোয়াডে ছিলেন। বাংলাদেশের বিপক্ষে কেবল খেলেছিলেন। নিজ দেশের ফ্র্যাঞ্চাইজি লিগ এসএ২০-এর সবশেষ আসরে জোবার্গ সুপার কিংসের হয়ে ১৫ উইকেট তুলে তালিকার চারে ছিলেন।

দিল্লিতে পেসার হিসেবে এনরিখ নর্টজে, ইশান্ত শর্মা, খলিল আহমেদ, ঝাই রিচার্ডসন এবং মুকেশ কুমার রয়েছেন। পেস অলরাউন্ডার হিসেবে আছেন মিচেল মার্শ ও সুমিত কুমার। লুনগি এনগিডি পিঠের চোটে আসর থেকে সরে গেছেন।

হ্যামস্ট্রিং চোটে আগামী একসপ্তাহ মাঠে নামতে পারবেন না মিচেল মার্শ। তার অভাব পূরণে ব্রুকের পরিবর্তে কোনো ব্যাটার না নিয়ে ডানহাতি পেসার লিজার্ডকে দলে টানা হল।

চলতি আইপিএলে দিল্লির পারফরম্যান্স একবারে বিবর্ণ। পাঁচ ম্যাচে মাত্র এক জয়ে ১০ দলের মধ্যে টেবিলের তলানিতে তারা।

Tags: আইপিএল ২০২৪দিল্লি ক্যাপিট্যালসব্রুকলিজাডলিড স্পোর্টস
Previous Post

দেশজুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাসে যা জানালো আবহাওয়া অধিদপ্তর

Next Post

অপারেশন সহজ করছে এআই প্রযুক্তি

Next Post
অপারেশন চলাকালে চিকিৎসক ও নার্সরা কাজ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

অপারেশন সহজ করছে এআই প্রযুক্তি

আকাশে চাঁদ দেখা যাচ্ছে, শাওয়াল মাসের চাঁদ ও সূর্যাস্তের দৃশ্য।. Channel i News - চ্যানেল আই নিউজ

দেশে শাওয়াল মাসের চাঁদ কবে দেখা গেলে কবে ঈদ?

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT