চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্যান্ট খুলে পুলিশের প্রতিবাদ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:02 অপরাহ্ন 05, এপ্রিল 2024
in আন্তর্জাতিক, আন্তর্জাতিক সেমি লিড নিউজ
A A
পুলিশ সদস্যরা হাঁটছেন, পুলিশের গাড়ি পাশে দাঁড়িয়ে. Channel i News - চ্যানেল আই নিউজ

জার্মানির বাভেরিয়ায় ইউনিফর্মের ঘাটতি দেখা দেয়ায় হতাশা দেখা দিয়েছে পুলিশদের মধ্যে। দীর্ঘদিন ধরে ইউনিফর্মের ঘাটতি থাকায় পুলিশ সদস্যরা তাই তাদের দাবি জানাতে প্যান্ট না পরেই যোগ দিচ্ছেন কর্মস্থলে। 

সংবাদ মাধ্যম ডয়েচ ভেলে জানিয়েছে, জার্মান পুলিশ ইউনিয়নের প্রকাশিত একটি ভিডিওতে হতাশার বহিঃপ্রকাশ হিসেবে পুলিশ সদস্যদের প্যান্ট ছাড়া ইউনিফর্ম পরে কাজ করতে দেখা যায়।

স্টেট চ্যাপ্টার অফ দ্য পুলিশ ইউনিয়নের ইউটিউব এবং ইনস্টাগ্রামে প্রকাশ করা ভিডিওতে দেখা যায়, পুলিশের গাড়িতে বসে দুই পুলিশ কর্মকর্তা একে অন্যকে জিজ্ঞেস করছেন, আর কতদিন অপেক্ষা করতে হবে? উত্তরে আরেকজন বলেন, চার, ছয় মাস। এই কথা বলতে বলতে যখন তারা বিএমডাব্লিউ গাড়ি থেকে বেরিয়ে আসেন, তখন দেখা যায়, তারা প্যান্টবিহীন ইউনিফর্ম পরে আছেন।

এরপর ওই ইউনিয়নের চেয়ারম্যান ইয়ুর্গেন কোহলাইন মূল সমস্যা তুলে ধরে বলেন, এটা দেখে আপনাদের মনে হতে পারে এপ্রিল ফুলের একটা বাজে কৌতুক। কিন্তু আসলে এখানে হাসির কিছু নেই। ইউনিফর্মের ভয়াবহ অভাব আসলে পুলিশ কর্মকর্তাদের জন্য অসম্মানের৷ তিনি বলেন, বাভেরিয়ার পুলিশরা অর্ধনগ্ন, এমনকি ট্রাউজার ছাড়া থাকতে বাধ্য হচ্ছেন। বর্তমানে ইউনিফর্মের বেশ ঘাটতি রয়েছে। যেমন: ক্যাপ, জ্যাকেট এবং প্যান্ট। আমরা অনেক মাস ধরে অপেক্ষা করছি।

পুলিশ ইউনিয়ন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতি আহ্বান জানিয়েছে যাতে দ্রুত এই সমস্যার সমাধান করা হয়। এজন্য অতিরিক্ত খরচ লাগলে তাও দিতে হবে বলে দাবি জানিয়েছেন তারা। ইউনিয়নের পক্ষ থেকে বলা হয়েছে, ২০২০ সাল থেকে ভালো ইউনিফর্মের ঘাটতি রয়েছে, যেটা নিয়ে কখনো কথা বলা হয়নি। কিন্তু এখন ইউনিফর্ম পাওয়াটা বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র জানিয়েছেন, তারা সমস্যা সম্পর্কে জানেন। সরবরাহ খাতে ব্যাঘাতের কারণে এই সমস্যার সৃষ্টি হয়েছে বলেও জানান তিনি। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, খুব তারাতারি এর সমাধান করা হবে। তবে জার্মানির ইউনিয়ন চেয়ারম্যান ইয়ুর্গেন বলেছেন, এটা এখনো অনিশ্চিত, আসলেই সংকট সমাধান হবে নাকি পরিস্থিতি আরও খারাপ হবে তা বলা যাচ্ছে না।

Tags: পুলিশপ্রতিবাদ
Previous Post

চলন্ত গাড়িসহ উল্টে গেলেন সুপারস্টার অজিত কুমার!

Next Post

ইউনাইটেডের বিপক্ষে জয়কে ‘পাগলামি’ বলছেন পালমার

Next Post
চেলসি দলের ফুটবল খেলোয়াড় মাঠে উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ইউনাইটেডের বিপক্ষে জয়কে ‘পাগলামি’ বলছেন পালমার

কলকাতায় সুচিত্রা প্রদর্শনীতে বিভিন্ন পত্রিকার কভার ও সুচিত্রা সেনের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

দুষ্প্রাপ্য পোস্টারে কলকাতায় সুচিত্রা প্রদর্শনী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT