চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মেরিন ড্রাইভ সড়কে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

সরওয়ার আজম মানিক by সরওয়ার আজম মানিক
10:06 পূর্বাহ্ন 05, এপ্রিল 2024
in - সেমি লিড, কক্সবাজার, জনপদ
A A
অজ্ঞাত যুবকের মৃতদেহ মাটিতে পড়ে রয়েছে, মেরিন ড্রাইভ সড়কে উদ্ধার. Channel i News - চ্যানেল আই নিউজ

কক্সবাজারের টেকনাফে মেরিন ড্রাইভ সড়কে ছুরিকাঘাতে নিহত অজ্ঞাত একজন যুবকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।

টেকনাফ থানার ওসি মুহাম্মদ ওসমান গনি জানান, গতকাল বৃহস্পতিবার রাত ৮ টার দিকে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের টেকনাফ উপজেলার সদর ইউনিয়নের মিঠা পানিরছড়া এলাকায় এই ঘটনা ঘটেছে। নিহত ব্যক্তির আনুমানিক বয়স ৩০ বছর হলেও তার নাম ও পরিচয় সম্পর্কে এখনও নিশ্চিত হওয়া যায়নি।

তিনি বলেন, রাতে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মেরিন ড্রাইভ সড়কের পাশে একটি রক্তাক্ত মৃতদেহ পড়ে থাকতে দেখে। এসময় মৃতদেহের পাশ থেকে ২ জোড়া স্যান্ডেল ও একটি রক্তমাখা ছুরি পাওয়া যায়। মেরিন ড্রাইভ সড়কের পশ্চিম পাশের সৈকতে একটি ইজিবাইক উল্টানো অবস্থায় দেখা গেছে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নিহত ব্যক্তি একজন ইজিবাইক চালক। ইজিবাইকটি ছিনতাই করতে বাধা দেওয়ায় তাকে খুন করা হয়েছে। ঘটনার পর পুলিশের সিআইডির একটি দল ঘটনাস্থলে পৌঁছে ঘটনার তদন্তকাজ অব্যাহত রেখেছে।

ঘটনায় জড়িতদের চিহ্নিত করে গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান চলছে। পুলিশ ও সিআইডির বিশেষজ্ঞ দলের আইনি কাজ শেষে নিহতের লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।

Tags: মৃতদেহ উদ্ধার
Previous Post

ঈদযাত্রা: বঙ্গবন্ধু সেতু মহাসড়কে যানবাহনের চাপ

Next Post

ঈদ উপলক্ষে ঢাকা-কক্সবাজার বিশেষ ট্রেন

Next Post

ঈদ উপলক্ষে ঢাকা-কক্সবাজার বিশেষ ট্রেন

অপহৃত ব্যাংক ম্যানেজার র‍্যাবের সঙ্গে উদ্ধার অভিযানে. Channel i News - চ্যানেল আই নিউজ

অপহৃত ব্যাংক ম্যানেজারকে যেভাবে উদ্ধার করলো র‍্যাব

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT