চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আবারও আলোচনায় ইসরায়েল-হামাস যুদ্ধবিরতি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:31 পূর্বাহ্ন 01, এপ্রিল 2024
in আন্তর্জাতিক
A A
ধ্বংসস্তূপের মধ্যে উদ্ধারকর্মী ও সাধারণ মানুষ. Channel i News - চ্যানেল আই নিউজ

কাতার ও মিশরের মধ্যস্থতায় আবারও ইসরায়েল-হামাস যুদ্ধবিরতির বিষয়ে কায়রোতে আলোচনা করছে একটি প্রতিনিধি দল। শুক্রবার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু যুদ্ধবিরতির বিষয়ে আলোচনা করতে অনুমোদন দিলে রোববার প্রতিনিধিদল কায়রোতে পৌঁছায়। তবে হামাস এখনই কোনো প্রতিনিধি পাঠাবে না বলে জানিয়েছে।

সোমবার ১ এপ্রিল আন্তর্জাতিক বিভিন্ন সংবাদ মাধ্যমের শিরোনাম হয়েছে এটি। এছাড়াও এসব প্রতিবেদনে বলা হয়, আলোচনার মধ্যেও গাজার বিভিন্ন জায়গায় ইসরায়েলি বাহিনীর হামলায় সাংবাদিকসহ বহু হতাহত হয়েছে।

ইসরায়েল-হামাস যুদ্ধবিরতির বিষয়ে চলতি বছরের মার্চে আলোচনা হলেও তা বাস্তবায়ন হয়নি। পবিত্র রমজান মাসের আগে যুদ্ধবিরতির প্রস্তাব দেওয়া হলেও তা মেনে নেয়নি ইসরায়েল। তাই কোনো চুক্তি ছাড়াই কায়রো ত্যাগ করেছিলো হামাস প্রতিনিধি দল।

জিম্মিদের মুক্তির দাবিতে তেল আবিবে ব্যাপক বিক্ষোভ হলে প্রধানমন্ত্রী নেতানিয়াহু নতুন করে যুদ্ধবিরতির বিষয়ে আলোচনা করার অনুমোদন দেন। কাতার ও মিশরের মধ্যস্থতায় এবার জর্ডান, ফ্রান্স ও মিশরের কূটনীতিক অংশ নিয়েছেন এই আলোচনায়।

এবার যুদ্ধবিরতির সম্ভাব্য চুক্তিতে ১৩০ জিম্মির মধ্যে ৪০ জনের মুক্তির বিনিময়ে গাজায় ৬ সপ্তাহের যুদ্ধবিরতির প্রস্তাবের কথা বলা হয়েছে। তবে ইসরায়েলের প্রতিনিধি দল কায়রোতে পৌঁছালেও এখনি আলোচনায় অংশ নেবে না হামাস প্রতিনিধিরা।

তারা বলছে, ইসরায়েলের মতামতের ওপরই তারা সিন্ধান্ত নিবেন।

হামাসের দাবি, যেকোন যুদ্ধবিরতির চুক্তি হতে হবে গাজায় ইসরায়েলি হামলা বন্ধ ও তাদের সেনাদের প্রত্যাহার করা। তবে ইসরায়েল এই দাবিতে অস্বীকৃতি জানিয়ে বলছে, তাদের লক্ষ্য হলো হামাসকে নির্মূল করা।

যুদ্ধবিরতির আলোচনার মধ্যেই গাজার আশ্রয় কেন্দ্র ও হাসপাতালগুলোতে হামলা চালিয়েছে যাচ্ছে ইসরায়েলি সেনারা। এমনকি এতে সাংবাদিকসহ হতাহত হয়েছে বহু ফিলিস্তিনি।

Tags: ইসরাইল-ফিলিস্তিনইসরায়েলইসরায়েল-হামাসগাজায় যুদ্ধবিরতি
Previous Post

যে কারণে হুমায়ূন আহমেদ ও মান্নাকে ‘ওমর’ উৎসর্গ

Next Post

সংসদের বিরোধীদলীয় নেতাদের প্রধানমন্ত্রীর ঈদ-নববর্ষের শুভেচ্ছা

Next Post
প্রধানমন্ত্রীর শোক প্রকাশের জন্য এমপি শাহজাহান মিয়ার ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

সংসদের বিরোধীদলীয় নেতাদের প্রধানমন্ত্রীর ঈদ-নববর্ষের শুভেচ্ছা

বাংলাদেশে ঈদের ছুটির জন্য ভিড়ের মধ্যে বাস ও ট্রেনের যাত্রা. Channel i News - চ্যানেল আই নিউজ

ঈদের ছুটি কি হতে যাচ্ছে টানা ১০ দিন?

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT