চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বেতন-বোনাসের দাবিতে লক্ষ্মীপুরে শ্রমিকদের মহাসড়ক অবরোধ, পুলিশের লাঠিচার্জ

মহিউদ্দিন মুরাদ by মহিউদ্দিন মুরাদ
5:31 অপরাহ্ন 30, মার্চ 2024
in - সেমি লিড, জনপদ, লক্ষ্মীপুর
A A
জনতার আন্দোলন ও পুলিশের সংঘর্ষের ছবি, বাংলাদেশ. Channel i News - চ্যানেল আই নিউজ

লক্ষ্মীপুরে বকেয়া বেতন ও ঈদ বোনাসের দাবিতে রাস্তায় অবরোধ করে আন্দোলনে নেমেছে বেঙ্গল স্যু ইন্ডাষ্ট্রিজের শ্রমিকরা। শনিবার (৩০ মার্চ) সকাল ৮টায় থেকে ঢাকা-রায়পুর আঞ্চলিক সড়কের রায়পুর রাখালিয়া বাজার ওই কারখানার সামনে এ অবরোধ ও বিক্ষোভ করে শ্রমিকরা।

কর্তৃপক্ষ দাবি না মানায় প্রায় চার ঘণ্টাব্যাপী রাস্তা বন্ধ করে বিক্ষোভ করে তারা। এদিকে রাস্তা বন্ধ থাকায় দীর্ঘ যানজটের সৃষ্টি হওয়ায় ভোগান্তিতে পড়েছে যাত্রী ও মালবাহী যানবাহন। খবর পেয়ে রায়পুর থানা পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। এক পর্যায়ে পুলিশ লাঠিচার্জ করে শ্রমিকদেরকে ছত্রভঙ্গ করে দেয়। এতে অন্তত ১০-১৫ জন শ্রমিক আহত হয়েছে। তাদেরকে বিভিন্ন হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে বলে শ্রমিকরা জানায়। তবে শ্রমিক আহতের কথা অস্বীকার করেছে পুলিশ।

এর আগে শ্রমিক প্রতিনিধিদের নিয়ে কারখানার ম্যানেজার সাইফুল কবির, সিনিয়র প্রডাকশন ম্যানেজার নজরুল ইসলামের সাথে কথা বলেন রায়পুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. এমরান খান ও সহকারি পুলিশ সুপার সার্কেল শেখ সাদি। বৈঠকে শ্রমিকদের রবিবার দুপুর ১২টার মধ্যে তাদের ব্যাংক হিসেবে এক মাসের বেতন দেয়ার আশ্বাস দেন। একই সাথে বোনাসের বিষয়ে কর্তৃপক্ষের সাথে কথা বলবেন। তবে লিখিত কোন আশ্বাস না পাওয়ায় শ্রমিকরা কর্তৃপক্ষের এ আশ্বাস প্রত্যাখান করেন।

কারখানার জেনারেল ম্যানেজার বিপ্লব পাল এর সাথে ফোনে কথা হলে তিনি জানান, আগামী সোমবার তাদের বেতন দিয়ে দেয়া হবে। আগামী ৭-৮ এপ্রিলে তাদের বোনাস দেয়া হবে। শ্রমিকদের অন্যান্য পাওনার কথা এবং শ্রমিক আহতদের কথা তিনি অস্বীকার করেন।

শ্রমিকরা জানান, এক একজন শ্রমিক ৯ মাস, ৬ মাস, ৩ মাস ও ২ মাস-সহ ওভারটাইম বকেয়া রয়েছে। বকেয়া বেতন পরিশোধ না করে হঠাৎ নোটিশ ছাড়া বিভিন্ন মাধ্যমে শনিবার সকাল ৮ থেকে ১৫ এপ্রিল পর্যন্ত কারখানা বন্ধ করে দেয় মালিক পক্ষ। যার প্রেক্ষিতে সকালে রায়পুর বেঙ্গল সু কারখানায় তালা ঝুলতে দেখে শ্রমিকরা। এতে ক্ষিপ্ত হয়ে বকেয়া বেতন ও ঈদ বোনাসের দাবীতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করতে থাকে শ্রমিকরা।পুলিশের হস্তক্ষেপে প্রায় চার ঘন্টা পর লক্ষ্মীপুর-চাঁদপুর-রায়পুর –ঢাকা মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

উল্লেখ্য, বিদেশে জুতা রপ্তানীকারক উক্ত কারখানায় প্রায় আটশ শ্রমিক কাজ করছে।

Tags: পুলিশের লাঠিচার্জ
Previous Post

টাঙ্গাইল আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে আবারও ধর্ষণ মামলা

Next Post

নিয়োগে স্বজনপ্রীতি এড়িয়েছেন শাহজালাল বিশ্ববিদ্যালয় উপাচার্য

Next Post
শাহজালাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এর ছবি ও বিশ্ববিদ্যালয়ের লোগো. Channel i News - চ্যানেল আই নিউজ

নিয়োগে স্বজনপ্রীতি এড়িয়েছেন শাহজালাল বিশ্ববিদ্যালয় উপাচার্য

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী ভাষণ দিচ্ছেন, পত্রিকা ও সাংবাদিকদের সামনে. Channel i News - চ্যানেল আই নিউজ

বিএনপি চায় না দেশের মানুষ ভালো থাকুক: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT