চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রান আউটে প্রথম সাফল্য

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:16 অপরাহ্ন 30, মার্চ 2024
in ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেটার রান আউটের জন্য প্রস্তুত, খেলায় উত্তেজনা. Channel i News - চ্যানেল আই নিউজ

শতরানের খুব কাছে গিয়ে ভেঙেছে শ্রীলঙ্কার ওপেনিং জুটি। দ্বিতীয় সেশনের শুরুতেই হাসান মাহমুদের দারুণ থ্রো ধরে স্টাম্প ভেঙে দেন লিটন দাস। ৫৭ রানে নিশান মাদুশকা রান আউট হয়ে সাজঘরে ফেরেন। চট্টগ্রাম টেস্টে দলীয় ৯৬ রানে প্রথম উইকেট বিচ্ছিন্ন হয় শ্রীলঙ্কার।

মেহেদী হাসান মিরাজের বল কভারের দিকে খেলে দ্বিতীয় রানের জন্য ছুটতে গিয়ে রান আউট হন। বিরতির পর দ্বিতীয় ওভার চলছিল তখন। ৬ চারে ১০৫ বলে ৫৭ রান করেছেন মাদুশকা।

তিন নম্বরে নেমে প্রথম বলেই বাউন্ডারি মারেন কুশল মেন্ডিস। ২৯ ওভারে একশ ছুঁয়ে ফেলে শ্রীলঙ্কা। এ প্রতিবেদন লেখার সময় লঙ্কানদের সংগ্রহ ১ উইকেটে ১১৩ রান। দিমুথ করুণারত্নে ৪২ ও কুশল ১০ রানে অপরাজিত আছেন।

এর আগে নিষ্ফলা প্রথম সেশন হতাশায় কাটায় বাংলাদেশ। ২৭ ওভার বোলিং করেও আসেনি সাফল্য। টস জিতে আগে ব্যাট করতে নামা শ্রীলঙ্কা কোনো উইকেট না হারিয়ে রয়েছে শতরানের পথে। লাঞ্চ বিরতি পর্যন্ত ৮৮ রান তোলে সফরকারীরা।

দিনের শুরুতেই এসেছিল সুযোগ। কিন্তু কাজে লাগাতে পারেনি বাংলাদেশ। শ্রীলঙ্কা ইনিংসের ষষ্ঠ ওভারে হাসান মাহমুদের অফ স্টাম্পের বাইরে লেংথ ডেলিভারি নিশান মাদুশকার ব্যাটের বাইরের কানায় লেগে সহজ ক্যাচ ওঠে দ্বিতীয় স্লিপে। কিন্তু হাতে জমাতে পারেননি মাহমুদুল হাসান জয়। ৯ রানে জীবন পেয়ে ফিফটি তুলে নেন সহজেই।

চট্টগ্রাম টেস্টের মতো সিলেট টেস্টেও প্রথম ইনিংসেও স্লিপে ক্যাচ ছেড়েছিলেন জয়। শূন্য রানে বেঁচে গিয়ে ১০২ রানের ইনিংস খেলেন কামিন্দু মেন্ডিস। অধিনায়ক ধানাঞ্জয়া ডি সিলভার সঙ্গে গড়েন দুইশ রানের জুটি।

বাংলাদেশের হয়ে টেস্টে এই ম্যাচ দিয়ে অভিষিক্ত হলেন পেসার হাসান। নাহিদ রানার জায়গায় সুযোগ হয়েছে তার। হাসানের ২২টি ওয়ানডে ও ১৭টি টি-টুয়েন্টি খেলার অভিজ্ঞতা আছে । প্রায় এক বছর পর টেস্টে ফিরেছেন সাকিব আল হাসান।

ডাচ বাংলা ব্যাংক বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা সিরিজের শেষ টেস্টটি সকাল দশটায় শুরু হয় চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। টি-টুয়েন্টি এবং ওয়ানডে সিরিজের পর টেস্ট সিরিজ সমতায় শেষ করার লড়াইয়ে দুদল। শ্রীলঙ্কা টি-টুয়েন্টি সিরিজ জেতার পর ওয়ানডে সিরিজ নিজেদের করেন নেয় স্বাগতিকরা।

 

Tags: চট্টগ্রাম টেস্টবাংলাদেশ-শ্রীলঙ্কালিড স্পোর্টস
Previous Post

‘অনিল কাপুর ঠিক মতো কথা বলছেন না,’ জানালেন বনি!

Next Post

৫ দফা দাবিতে বুয়েট ক্যাম্পাসে শিক্ষার্থীদের অবস্থান, পরীক্ষা বর্জন

Next Post
বুয়েট ক্যাম্পাসে শিক্ষার্থীদের অবস্থান ও বিক্ষোভ, শিক্ষার্থীরা বিভিন্ন দাবিতে রাস্তায়. Channel i News - চ্যানেল আই নিউজ

৫ দফা দাবিতে বুয়েট ক্যাম্পাসে শিক্ষার্থীদের অবস্থান, পরীক্ষা বর্জন

Young man playing guitar outdoors in a natural setting. Channel i News - চ্যানেল আই নিউজ

বন্যহাতি তাড়াতে গিয়ে ফাঁদের তারে বিদ্যুৎস্পর্শে যুবকের মৃত্যু

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT