চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ডিজিটাল সুরক্ষার প্রশিক্ষণে সনদ পেলেন ২৫ নারী সাংবাদিক ও রাজনীতিবিদ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:28 অপরাহ্ন 28, মার্চ 2024
in - সেমি লিড, বাংলাদেশ
A A
নারীরা প্রশিক্ষণ শেষে সনদ গ্রহণ করছেন, ডিজিটাল সুরক্ষা কর্মশালা. Channel i News - চ্যানেল আই নিউজ

মেটা-ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল আয়োজিত ডিজিটাল সুরক্ষা বিষয়ক প্রশিক্ষণ শেষে সনদ পেলেন ২৫ জন নারী সাংবাদিক ও রাজনীতিবিদ। সফলভাবে এই কোর্স সম্পন্ন করায় তাদের হাতে সনদ তুলে দেন সংস্থাটির চিফ অব পার্টি ডানা এল.ওল্ডস।

আজ ২৮ মার্চ বৃহস্পতিবার ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল একটি প্রেস বিজ্ঞপ্তিতে জানায়,  টেক জায়ান্ট মেটা’র সহায়তায় ‘সিভিক এনগেজমেন্ট ইন বাংলাদেশ’ প্রকল্পের আওতায় এই প্রশিক্ষণের আয়োজন করা হয়। ১৭টি গণমাধ্যম প্রতিষ্ঠানের নারী সাংবাদিক এবং আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টির ৮ জন নারী রাজনৈতিক কর্মী ‘সেফার ডিজিটাল স্পেসেস ফর উইমেন’ শীর্ষক প্রশিক্ষণ কোর্সে অংশ নেন।

ডিজিটাল যুগে গণমাধ্যমের অবস্থান, নারীর ক্ষমতায়নে ডিজিটাল টুলসের ব্যবহার, মিসইনফরমেশন, ডিসইনফরমেশন ও ফেইক নিউজ চিহ্নিতকরণ, তথ্য যাচাইয়ের বিভিন্ন কৌশল, সামাজিক মাধ্যমের গাইডলাইন পলিসি, ডিজিটাল মাধ্যমে তথ্যের নিরাপদ ব্যবহার, নারীর মর্যাদাপূর্ণ উপস্থাপনসহ বিভিন্ন বিষয়ে ৩ দিনের আবাসিক কর্মশালা ও ১০ দিনের অনলাইন কোর্স সম্পন্ন করেন অংশগ্রহণকারীরা।

প্রশিক্ষণ বিষয়ে দৈনিক ইত্তেফাকের সাংবাদিক রাবেয়া বেবি বলেন, এই ওয়ার্কশপের মাধ্যমে সেই কৌশলগুলোই আমরা হাতে কলমে শিখতে পেরেছি যা ডিজিটাল মাধ্যমে আমাদের নিরাপদ রাখবে।

বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সংসদের উপশিক্ষা ও পাঠচক্র বিষয়ক সম্পাদক অন্তরা দাস পৃথা বলেন, এখান থেকে আমরা সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট সুরক্ষিত রাখতে যা জেনেছি তা আমার দলের নেতাকর্মীদের মধ্যে আমি ছড়িয়ে দিতে চাই।

জাতীয় পার্টির নেত্রী শাহিদা রহমানও এই প্রশিক্ষণলব্ধ জ্ঞান দলের কর্মীদের মধ্যে ছড়িয়ে দিয়ে উপকৃত হতে চান।

আর বিএনপি মিডিয়া সেলের সদস্য মাহমুদা হাবিবা বলেন, এই প্রশিক্ষণে শুধু ফ্যাক্ট চেকিং-ই জেনেছি তা নয় পাশাপাশি সাংবাদিকরদের সাথে একটি কার্যকর নেটওয়ার্কিংয়ের সুযোগ হয়েছে।

নারীদের রাজনৈতিক অংশগ্রহণ এবং প্রতিনিধিত্ব বাড়ানোর পাশাপাশি নারী ও যুবদের ক্ষমতায়নের লক্ষে ১ দশকেরও বেশি সময় ধরে বাংলাদেশে ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল সক্রিয়ভাবে কাজ করছে। এছাড়াও প্রধান রাজনৈতিক দলগুলোর তৃণমূল থেকে কেন্দ্রীয় স্তরের নেতা কর্মীদের বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে সক্ষমতা বৃদ্ধিতে সহযোগিতা করে আসছে এই আন্তর্জাতিক সংস্থাটি।

Tags: ডেমোক্রেসি ইন্টারন্যাশনালমেটা
Previous Post

ভুট্টা কাটা, মাড়াই ও বিক্রিতে ব্যস্ত সময় পার করছেন কৃষক, শ্রমিক ও ব্যবসায়ীরা

Next Post

মেসি আসছেন, রেকর্ডের পথে টিকিট বিক্রি

Next Post
বাংলাদেশ ক্রিকেট সমর্থকদের স্টেডিয়ামে উল্লাস ও পতাকা প্রদর্শনী. Channel i News - চ্যানেল আই নিউজ

মেসি আসছেন, রেকর্ডের পথে টিকিট বিক্রি

জলদস্যুরা মালিকপক্ষের সাথে যোগাযোগের জন্য এমভি আবদুল্লাহর সাথে যোগাযোগ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

জিম্মি নাবিকদের উদ্ধারে আশার কথা শোনালেন পররাষ্ট্রমন্ত্রী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT