চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দেশের শীর্ষ তারকা শিল্পীদের নিয়ে হাফ ডজন সিরিজ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:04 অপরাহ্ন 26, মার্চ 2024
in বিনোদন
A A
চ্যানেল আই অনলাইন সিরিজের বিভিন্ন জনপ্রিয় শিল্পীদের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলা ভাষাভাষি দর্শকের কাছে জনপ্রিয় ওটিটি প্লাটফর্ম ‘হইচই’। গেল কয়েক বছরে বাংলাদেশি দর্শকের কাছেও পেয়েছে গ্রহণযোগ্যতা। উপহার দিয়েছে তকদীর, মহানগর, কষ্টনীড়, কারাগার, কাইজারসহ একাধিক জনপ্রিয় ওয়েব কনটেন্ট।

সাফল্যের ধারাবাহিকতায় ‘হইচই’ তাদের আসন্ন বাংলাদেশি কনটেন্ট এর ঘোষণা দিয়েছে। মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছে, রোমান্স থ্রিলারে ভরপুর নতুন ছয়টি ওয়েব সিরিজ নিয়ে আসছে। এগুলো পরিচালনা করবেন দেশের নামী নির্মাতারা।

নির্মাতারা হলেন অমিতাভ রেজা চৌধুরী, আশফাক নিপুন, অনম বিশ্বাস, ভিকি জাহেদ, শিহাব শাহীন প্রমুখ। অভিনয় করবেন জয়া আহসান, চঞ্চল চৌধুরী, মোশাররফ করিম, অপূর্ব, পরীমনি, মেহজাবীন চৌধুরীসহ অনেকে।

হইচই বাংলাদেশ কর্তৃপক্ষ বলছে, প্রথমবার বাংলাদেশের অভিনয় ইন্ডাস্ট্রির শীর্ষ তারকা শিল্পীদের নিয়ে ব্যাক টু ব্যাক সিরিজ নির্মাণ করতে যাচ্ছে হইচই। ভৌগলিক বাঁধা পেরিয়ে বাংলাদেশের কনটেন্ট বিশ্বব্যাপী যেভাবে জনপ্রিয়তা পাচ্ছে তা উদযাপন করতেই হইচই মিট ২০২৪’র এই আয়োজন।

২০১৯ সালে অপি করিমকে নিয়ে অমিতাভ রেজা চৌধুরী পরিচালনা করেছিলেন ওয়েব সিরিজ ‘ঢাকা মেট্রো’। ওই কনটেন্টটির মাধ্যমে হইচই বাংলাদেশের যাত্রা শুরু হয়েছিল।

এর কান্ট্রি ডিরেক্টর সাকিব আর খান বলেন, তারপর আরও ১৮টি সিরিজ মুক্তি পেয়েছে যেগুলো বিশ্বব্যাপী সমাদৃত হয়েছে। একটি ব্র্যান্ড হিসেবে বিশ্বের বাংলা ভাষার দর্শকদের কাছে মানসম্মত বিনোদন পৌঁছে দেয়ার জন্য আমরা কাজ করে যাচ্ছি। দর্শকদের পছন্দকে প্রাধান্য দিয়ে খ্যাতিমান নির্মাতা ও শিল্পীদের নিয়ে কাজ করে যাচ্ছি। এ বছর ছয়টি কনটেন্টের ঘোষণা দেয়া হলো, ভবিষ্যতে আরও বাড়বে।

ঘোষণা দেয়া হইচই বাংলাদেশের সিরিজগুলো হচ্ছে অনম বিশ্বাস পরিচালিত রঙিলা কিতাব, যেখানে অভিনয় করবেন পরীমনি। জিম্মি বানাবেন আশফাক নিপুণ, থাকবেন জয়া আহসান। শিহাব শাহীনের পরিচালনা ‘গোলাম মামুন’ সিরিজে থাকবেন জিয়াউল ফারুক অপূর্ব।

ভিকি জাহেদের পরিচালনায় ‘রুমি’-তে থাকবেন চঞ্চল চৌধুরী। অমিতাভ রেজা চৌধুরী নির্মাণ করবেন বোহেমিনা ঘোড়া (আট মানে নট), এতে থাকবেন মোশাররফ করিম। মেহজাবীন চৌধুরীকে নিয়ে ‘মিথ্যবাদী’ নামে আরেকটি সিরিজ তৈরি করবেন ভিকি জাহেদ।

Tags: অনম বিশ্বাসঅমিতাভ রেজা চৌধুরীআশফাক নিপুণওয়েব সিরিজকষ্টনীড়কাইজারকারাগারচঞ্চল চৌধুরীজয়া আহসানজিয়াউল ফারুক অপূর্বপরীমনিভিকি জাহেদমহানগরমেহজাবীন চৌধুরীমোশাররফ করিমলিড বিনোদনশিহাব শাহীনহইচইহইচই বাংলাদেশ
Previous Post

বর্ণবাদী আচরণে ফুটবল খেলার ‘ইচ্ছা’ কমে যাচ্ছে ভিনিসিয়াসের

Next Post

‘কৃষ ৪’-এর শুটিং কবে, জানা গেল বিস্তারিত

Next Post
অ্যাকশন পোষাক পরা ব্যক্তি কালো মাস্ক পরে দাঁড়িয়ে আছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

‘কৃষ ৪’-এর শুটিং কবে, জানা গেল বিস্তারিত

শেন বন্ড ক্রিকেট অনুশীলনে ব্যস্ত, বাংলাদেশে ফিরতে প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় টেস্টের দলে সাকিব

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT