চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সিআইডি কর্মকর্তা পরিচয়ে প্রেমের ফাঁদে ফেলে প্রতারণা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:33 অপরাহ্ন 21, মার্চ 2024
in - সেমি লিড, অপরাধ
A A
সিআইডি কর্মকর্তা পরিচয়ে প্রেমের ফাঁদে ফেলে প্রতারণা. Channel i News - চ্যানেল আই নিউজ

ভুয়া সিআইডি পরিদর্শক পরিচয়ে অসংখ্য নারীর সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থেকে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন নয়ন। এক পর্যায়ে সুযোগ বুঝে মিথ্যা প্রেমের সম্পর্ক গড়ে তোলা নারীদের নানা প্রলোভনের ফাঁদে ফেলে তাদের একান্ত ব্যক্তিগত ছবি সংগ্রহ করে তা প্রকাশের ভয় দেখিয়ে অর্থ আদায় করে প্রতারণা করে থাকে।

গাজীপুর জেলার কালিয়াকৈর থানা এলাকায় অভিযান চালিয়ে মো. মোশারফ হোসেন নয়ন (৩০) কে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

প্রতারণার অভিযোগে বুধবার (২০ মার্চ) রাতে সিআইডির সাইবার পুলিশ সেন্টারের (সিপিসি) একটি দল তাকে গ্রেপ্তার করে।

বৃহস্পতিবার (২১ মার্চ) রাতে সিআইডির বিশেষ পুলিশ সুপার (এসএসপি) রেজাউল মাসুদ এসব তথ্য জানান।

তিনি বলেন, ভুয়া সিআইডি পরিদর্শকের ছদ্মবেশ ধারণ করে অসংখ্য নারীর সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তোলা প্রতারক মো. মোশারফ হোসেন ওরফে নয়নকে গাজীপুরের কালিয়কৈর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে।

নারীদের সঙ্গে মিথ্যা প্রেমের সম্পর্ক গড়ে তুলে নানা প্রলোভনে তাদের একান্ত ব্যক্তিগত ছবি সংগ্রহ করে তা প্রকাশের ভয় দেখিয়ে অর্থ আদায়ই ছিলো তার কাজ। একজন ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে সিআইডি সাইবার পুলিশ সেন্টার বিষয়টি অনুসন্ধান করে প্রতারক নয়নকে শনাক্ত করে আটক করা হয়।

এ সময় তার কাছে থেকে ২টি মোবাইল ফোন, ১টি সিআইডির জ্যাকেট সদৃশ্য জ্যাকেট, ১টি ওয়াকিটকি, ১টি নকল পিস্তল সদৃশ্য গ্যাস লাইটার, ১টি সিআইডির ভূয়া আইডিকার্ড ও ১টি জাতীয় পরিচয় পত্র উদ্ধার করা হয়।

প্রতারণার জন্য ব্যবহৃত সরঞ্জামসমূহের ছবি, যেখানে রয়েছে পিস্তল, মোবাইল ফোন, আইডি কার্ড ও অন্যান্য সাম. Channel i News - চ্যানেল আই নিউজ এসএসপি রেজাউল মাসুদ আরও বলেন, প্রতারক নয়নের স্মার্টফোনে অসংখ্য মেয়ের আপত্তিকর ভিডিও ফুটেজ ও ছবি পাওয়া যায়। এসব ছবি ও ফুটেজের ব্যাপারে অভিযুক্ত প্রতারক প্রাথমিকভাবে স্বীকারোক্তি দিয়েছেন।

এ বিষয়ে পল্টন মডেল থানায় পর্নোগ্রাফি ও সাইবার নিরাপত্তা আইনে মামলা হয়েছে।

এছাড়াও এ ধরণের প্রতারণার শিকার হলে এই মোবাইল নাম্বারে- ০১৩২০০১০১৪৮ ও মেইলে- [email protected] যোগাযোগের জন্য অনুরোধ জানান সিআইডি কর্মকর্তা রেজাউল মাসুদ।

Tags: প্রতারণাসাইবার ক্রাইমসিআইডি
Previous Post

শেখ হাসিনার নেতৃত্বে আগামী দিনের শিক্ষা হবে সম্পূর্ণ ডিজিটাল ও স্মার্ট: সুজিত রায় নন্দী

Next Post

জবিতে যৌন নিপীড়ন: শিক্ষক সাময়িক বহিষ্কার, চেয়ারম্যানকে অব্যাহতি

Next Post
শিক্ষক ও চেয়ারম্যানের সাক্ষাৎকার, জবিতে যৌন নিপীড়ন বিষয়ক. Channel i News - চ্যানেল আই নিউজ

জবিতে যৌন নিপীড়ন: শিক্ষক সাময়িক বহিষ্কার, চেয়ারম্যানকে অব্যাহতি

মসজিদুল হারামে অজ্ঞান হয়ে পড়া বাংলাদেশি এখন সুস্থ. Channel i News - চ্যানেল আই নিউজ

মসজিদুল হারামে অজ্ঞান হওয়া বাংলাদেশি এখন সুস্থ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT