চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শচীন-গাভাস্কারদের চেয়েও সেরা কোহলি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:46 অপরাহ্ন 20, মার্চ 2024
in ক্রিকেট, স্পোর্টস
A A
ক্রিকেটার বিরাট কোহলি মাঠে প্রস্তুত, দর্শকদের ভিড়ে ভরা স্টেডিয়াম. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারতের সাবেক ওপেনার নভোজাত সিং সিধু বলছেন, তার চোখে সর্বকালের সেরা ব্যাটার বিরাট কোহলি। ভারতীয় সংবাদ মাধ্যমে এ কথা জানান তিনি। তার তালিকায় স্থান পাননি কিংবদন্তি শচীন টেন্ডুলকার, সুনীল গাভাস্কার এবং স্যার ভিভ রিচার্ডসের মতো মহাতারকা।

শুক্রবার থেকে শুরু হতে চলা ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালোরের হয়ে খেলবেন কোহলি। ফ্র্যাঞ্চাইজি দলটিতে তারকা ব্যাটার ওপেনার হিসেবে খেলেন। সিধুর দিকে প্রশ্ন ছিল, কোহলির তিনে খেলা উচিত কিনা। কারণ আসন্ন টি-টুয়েন্টি বিশ্বকাপে ভারত কোহলিকে তিনে খেলানোর চেষ্টা করবে। তখন সিধু জানান এটা আসলে দলের চাওয়ার বিষয়।

ওয়ানডে ক্রিকেটের সর্বাধিক সেঞ্চুরিয়ান কোহলিকে নিয়ে সিধু বলেছেন, ‘আমার মনে হয় না। এটা দল যেভাবে দাবি করে। আপনি বিশ্বের সেরা খেলোয়াড় হতে পারেন, যেটা সে আসলেই। কিন্তু আপনার দল যদি না জেতে, বিশেষত একবারও ট্রফি না জেতে, তবে এ দাগটি আপনি মুছতে চাইবেন। এটা তার জন্য কোনভাবেই ক্ষতিকর নয়, কারণ সে তার সেরাটা দিয়েছে এবং আপনি সেটা দেখতে পাচ্ছেন।’

‘আমি তাকে ভারতের সেরা ব্যাটার হিসেবে বিবেচনা করি। সুনীল গাভাস্কারের সময় সত্তরের দশক, তার হেলমেট ছাড়া ব্যাটিংয়ের ধারাভাষ্য রেডিওতে শুনতাম। তিনি ওয়েস্ট ইন্ডিজের সেরা বোলারদের মোকাবেলা করেছেন। তার সময়টা আলাদা। তিনি ১৫-২০ বছর রাজত্ব করেছেন।’

‘এরপর আসলেন শচীন টেন্ডুলকার, আরেক যুগ। তারপর আসলেন মহেন্দ্র সিং ধোনি এবং আসলেন বিরাট কোহলি। আপনি যদি চারজনের দিকে তাকান, আমি তাকে সেরা বলব, কারণ সে তিন সংস্করণকে মানিয়ে নিতে পেরেছে।’ কোহলি সম্পর্কে ৬০ বর্ষী সিধুর মূল্যায়ন।

Tags: আইপিএলকোহলিটেন্ডুলকারধোনিবেঙ্গালোররিচার্ডসসিধুসুনীল
Previous Post

নতুন ঝামেলায় জনি ডেপ!

Next Post

ডিআইইউতে ১০ শিক্ষার্থী বহিষ্কার: ইউজিসি’তে অবস্থান নেবে ডিইউজে

Next Post
ডিআইইউতে শিক্ষার্থীদের বিক্ষোভ ও সমাবেশ. Channel i News - চ্যানেল আই নিউজ

ডিআইইউতে ১০ শিক্ষার্থী বহিষ্কার: ইউজিসি’তে অবস্থান নেবে ডিইউজে

সাংবাদিক ও সাহিত্যিকরা সাহিত্য পুরস্কার গ্রহণ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

এবছর যাদের হাতে ‘ঢাকা ব্যাংক-আনন্দ আলো সাহিত্য পুরস্কার’

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT