চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ট্যাক্সি চালকদের প্রায় ২ হাজার কোটি টাকা দিচ্ছে উবার

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:15 অপরাহ্ন 18, মার্চ 2024
in আন্তর্জাতিক, আন্তর্জাতিক সেমি লিড নিউজ
A A
উবার অ্যাপ দেখাচ্ছে এমন মোবাইল ফোনের ছবি, ড্রাইভিং কারের ভিতরে. Channel i News - চ্যানেল আই নিউজ

অস্ট্রেলিয়ায় একটি মামলা নিষ্পত্তি করতে উবার ট্যাক্সি চালকদের ১৭৮ মিলিয়ন ডলার তথা এক হাজার ৯৫৫ কোটি টাকা দিতে সম্মত হয়েছে।

সোমবার ১৮ মার্চ বিবিসি’র এক প্রতিবেদনে বলা হয়, দেশটির ট্যাক্সি অপারেটর এবং ড্রাইভারদের একটি আইন সংস্থার সূত্রে এটি জানা যায়। মরিস ব্ল্যাকবার্ন আইনজীবীরা আট হাজারেরও বেশি গাড়ির মালিক এবং চালকদের পক্ষে মামলায় লড়েছেন।

মামলা সূত্রে জানা যায়, ২০১৯ সালে ভিক্টোরিয়া রাজ্যের সুপ্রিম কোর্টে প্রায় আট হাজার ট্যাক্সি ও ভাড়ায় চালিত গাড়ির মালিক ও চালকদের পক্ষ থেকে এই ক্লাস অ্যাকশন স্যুট দায়ের করা হয়। তারা উবারের বিরুদ্ধে আইন অনুযায়ী ট্যাক্সি ও ভাড়ায় চালিত গাড়ি নিবন্ধন না করার অভিযোগ আনেন।

এই মামলার বর্ণনায় বলা হয়, ২০১২ সালে উবার বাজারে আসার পর নিবন্ধিত ট্যাক্সি চালকদের আয় কেড়ে নেয়। যার ফলে, তারা নিবন্ধনের জন্য যে অর্থ দিয়েছিলেন, তার মূল্য কমে যায়।

যদিও উবার দাবি করেছে, তারা জেনেবুঝে আইন ভঙ্গ করেনি।

মরিস ব্ল্যাকবার্নের প্রিন্সিপাল মাইকেল ডোনেলি এক বিবৃতিতে জানান, ‘উবার এই মামলায় জেতার জন্য প্রাণপণ লড়েছে। অবশেষে, এতগুলো বছর পর উবার যাদের ক্ষতি করেছে, তাদের প্রতি সঠিক আচরণ করতে সম্মত হয়েছে।’

Tags: অস্ট্রেলিয়াউবার
Previous Post

শীতনিদ্রার পর হাসের লেখা! পেছনের কারণ কী?

Next Post

নির্বাচনে জয়ী হয়েই তৃতীয় বিশ্বযুদ্ধের হুমকি দিলেন পুতিন

Next Post
পুতিন বক্তৃতা দিচ্ছেন, তৃতীয় বিশ্বযুদ্ধের হুমকি দেন. Channel i News - চ্যানেল আই নিউজ

নির্বাচনে জয়ী হয়েই তৃতীয় বিশ্বযুদ্ধের হুমকি দিলেন পুতিন

চ্যানেল আই অনলাইন এর ছবি, একজন পুরুষ ব্যক্তির ছবি, সিনেমা পোস্টার ও বিনোদন বিষয়ক ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

কাদা ছোড়াছুড়ি নয়, ‘ওমর’ নির্মাতার ইতিবাচক বার্তা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT