চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সিরিজ জিততে আশাবাদী বাংলাদেশ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:41 অপরাহ্ন 17, মার্চ 2024
in ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশের ক্রিকেটার ব্যাটিং করে, মাঠে খেলছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

পিছিয়ে পড়ে সমতায় ফিরেছে সফরকারী শ্রীলঙ্কা। প্রথম ম্যাচে বড় পরাজয়ের পর দ্বিতীয় ম্যাচে জয় পায় কুশল মেন্ডিসের দল। শেষ ম্যাচে আর ভুল করতে চায় না বাংলাদেশ। সিরিজ জয়ের ব্যাপারে যথেষ্ট আশাবাদী স্বাগতিকরা।

সোমবার ডাচ বাংলা ব্যাংক বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ওয়ানডে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে মুখোমুখি হবে দুদল। প্রথম দুই ম্যাচ ১-১ সমতায় থাকায় শেষ ম্যাচটি এখন সিরিজ নির্ধারণী।

ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে মেহেদী হাসান মিরাজ বলেছেন, ‘শেষ ম্যাচটা আমরা হেরেছি, আমরা আমাদের কন্ডিশন সম্পর্কে জানি। যেহেতু দিনের ম্যাচ অবশ্যই একটা সুবিধা থাকবে আমাদের জন্য। রাতের খেলা নির্ভর করেছে টসের উপরে। যারা জেতে তাদের সুবিধাটা বেশি থাকে। অবশ্য কালকের ম্যাচটা আমরা ভালো খেলার চেষ্টা করব। আমরা অবশ্যই শতভাগ আশাবাদী। আমরা ম্যাচটা ইনশাআল্লাহ ম্যাচটা জিতব এবং আমরা সিরিজটা জিতব।’

‘বোলিং নিয়ে যদি বলেন, আমাদের বোলাররা খুব ভালো বোলিং করছে। বিশেষ করে প্রথম ম্যাচে পেসাররা ভালো শুরু পায়নি, কিন্ত তানজিম সাকিব যেভাব বল করেছিল, সেটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ ছিল। দ্বিতীয় ম্যাচে ১০ ওভারের মধ্যে পেসাররা ৩ উইকেট নিয়েছে। যা দলের জন্য বেশ সুবিধার ছিল। পরের ১০ ওভারে আমরা ব্রেক থ্রু দিতে পারিনি। ডিউ ফ্যাক্টরের জন্য স্পিনাররা সুবিধা পায়নি। সব মিলিয়ে আমরা অনেক ভালো করছি, অনেক খুশি আমরা।’

‘ভালো উইকেটে যে ব্যাটাসম্যানই ভালো শুরু করুক না কেন, তার বড় ইনিংস খেলাটা গুরুত্বপূর্ণ। প্রথম ম্যাচে শান্ত এবং মুশফিক ভাই শেষ করেছে। পরের ম্যাচে হৃদয় শেষ করেছে, কিন্তু আমরা ওকে কেউ সমর্থন দিতে পারিনি। একেক খেলোয়াড়ের রোল থাকে, রিয়াদ ভাইয়ের হয়তো ওই পরিকল্পনা ছিল, যদি আক্রমণ করে খেলে দ্রুত রান তুলে চাপমুক্ত হয়ে যেতে পারত। দলই উপকৃত হত। তবে অনেক সময় সফল হয় অনেক সময় হয় না। দিন শেষে যে খেলোয়াড় ভালো শুরু পায়, তার শেষ করে আসাটা গুরুত্বপূর্ণ।’

Tags: কুশলচট্টগ্রামবাংলাদেশমিরাজলিড স্পোর্টসশ্রীলঙ্কা
Previous Post

রোজা রেখে উড়োজাহাজে উঠতে নিষেধাজ্ঞা

Next Post

আইস্ক্রিনে প্রদর্শিত হচ্ছে অ্যানিমেশন চলচ্চিত্র ‘মুজিব ভাই’

Next Post
চ্যানেল আই অনলাইন এর অ্যানিমেশন চলচ্চিত্র 'মুজিব ভাই' এর দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

আইস্ক্রিনে প্রদর্শিত হচ্ছে অ্যানিমেশন চলচ্চিত্র 'মুজিব ভাই'

বাংলাদেশ ক্রিকেটাররা মাঠে একে অপরের সাথে উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

লিটন-তানজিমের জায়গায় যাদের নিয়ে হতে পারে একাদশ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT