চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘চুক্তি ভঙ্গ’ ও ‘টাকা আত্মসাৎ’ এর অভিযোগে যা বললেন অপূর্ব

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:31 অপরাহ্ন 14, মার্চ 2024
in বিনোদন
A A
অপুর্বের বিরুদ্ধে অভিযোগের নথিপত্রের পাশে দাঁড়িয়ে একজন ব্যক্তি. Channel i News - চ্যানেল আই নিউজ

জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্বর নামে চুক্তি ভঙ্গ, অর্থ আত্মসাৎ ও শিডিউল ফাঁসানোর অভিযোগ এনেছেন প্রযোজনা প্রতিষ্ঠান আলফা আই স্টুডিওস লিমিটেড (আলফা আই)-এর ব্যবস্থাপনা পরিচালক শাহরিয়ার শাকিল। 

অভিযোগপত্রে অপূর্বর কাছে ক্ষতিপূরণও চেয়েছেন প্রযোজক শাকিল। টেলিভিশন অ্যান্ড ডিজিটাল প্রোগ্রাম প্রডিউসারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (টেলিপাব) এর কাছে পাঠানো সেই অভিযোগপত্রটি এসেছে চ্যানেল আই অনলাইনের হাতেও।

অপূর্বর বিরুদ্ধে একাধিক অভিযোগ এনে ওই চিঠিতে বলা হয়েছে, প্রযোজনা প্রতিষ্ঠান থেকে ২৪টি নাটকের জন্য ৫০ লাখ টাকায় চুক্তিবদ্ধ হয়ে ৯টি নাটকে কাজ করে বাকি ৩৩ লাখ টাকা নিয়ে সব ধরনের যোগাযোগ থেকে বিরত রয়েছেন অপূর্ব। এ অবস্থায় প্রযোজনা প্রতিষ্ঠানটি আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছে।

অপূর্বর বিরুদ্ধে এসব অভিযোগ এনে একই চিঠিটি প্রযোজনা সংস্থা পাঠিয়েছে অভিনয় শিল্পী সংঘের কাছেও।

অপূর্ব’র বিরুদ্ধে আরও অভিযোগে বলা হয়েছে, আলফা আই স্টুডিওস লিমিটেড (প্রতিনিধিত্বে উহার ব্যবস্থাপনা পরিচালক শাহরিয়ার করিম ভূঁইয়া) এবং অভিনয় শিল্পী মো. জিয়াউল ফারুক অপূর্ব’র মধ্যে ১৬-১০-২০২২ তারিখে একটি অভিনয় সংক্রান্ত চুক্তি সম্পাদিত হয়। উক্ত চুক্তি অনুযায়ী মো. জিয়াউল ফারুক অপূর্ব ১ নভেম্বর ২০২২ তারিখ হইতে ৩১ অক্টোবর ২০২৩ পর্যন্ত আলফা আই স্টুডিওস লিমিটেডকে প্রতি মাসে ৩ দিন শিডিউল দেবেন এবং উক্ত ৩ দিনে ২টি নাটকের শুটিং হবে। যদি কোনো মাসে ৩ দিন শুটিং করার শিডিউল দিতে না পারেন তবে পরবর্তী মাসের সঙ্গে মো. জিয়াউল ফারুক অপূর্ব সমন্বয় করবেন। সেই মোতাবেক চুক্তি অনুসারে ২৪টি নাটকে অভিনয়ের জন্য মোট ৫০ লাখ টাকায় চুক্তিবদ্ধ হয়ে ১৬/১০/২০২২ তারিখে (৫০ শতাংশ) ২৫ লাখ টাকা ও পরবর্তীতে ৯ ফেব্রুয়ারি এবং ১৯ ফেব্রুয়ারি, ২০২৩ তারিখে ভিন্ন ভিন্ন ৪টি ভাউচারে অগ্রিম বাবদ আরও ৮ লাখ টাকা গ্রহণ করেন অপূর্ব।

অভিযোগপত্রে আরো উল্লেখ আছে,“চুক্তি অনুযায়ী ২৪টি কাজের মধ্যে ৯টি কাজ কোনোভাবে সম্পন্ন করলেও বাকি ১৫টি কাজের নানা ধরনের টালবাহানা ও কালক্ষেপণ করতে থাকেন অপূর্ব। চলতি বছরের ১৯ ফেব্রুয়ারি থেকে ২৩ ফেব্রুয়ারি শুটিংয়ের শিডিউল দেন অপূর্ব। সেই অনুযায়ী আলফা আই স্টুডিওস লিমিটেড শুটিংয়ের সমস্ত প্রস্তুতি সম্পন্ন করেন। তবে তার দেওয়া নির্ধারিত তারিখে শুটিংয়ে আসেননি অপূর্ব। পরবর্তীতে সকল ধরনের যোগাযোগ করা থেকে বিরত থাকেন। ফলশ্রুতিতে উল্লিখিত চুক্তি মোতাবেক মো. জিয়াউল ফারুক অপূর্ব আলফা আই স্টুডিওস লিমিটেড এর নিকট নগদ ৩৩ লাখ টাকা গ্রহণ করার পরেও ১৫টি নাটকে অদ্যাবধি অভিনয় না করায় এবং সব ধরনের যোগাযোগ থেকে বিরত থাকায় আলফা আই স্টুডিওস লিমিটেড-এর ব্যাপক আর্থিক ক্ষতি এবং ব্যবসায়িক সুনাম ক্ষুণ্ণ হয়।”

পরে গেল ৩ মার্চ অভিনেতার বিরুদ্ধে ৭ দিনের সময় বেঁধে দিয়ে লিগ্যাল নোটিশও পাঠায় প্রযোজনা প্রতিষ্ঠান আলফা আই। তবে সময় অতিক্রম হলেও যোগাযোগ করেননি অপূর্ব। বিষয়টি আদালত পর্যন্ত গড়ানোর আগে আলফা আই সংগঠনকে অবগত করেন সমাধানের জন্য।

টেলিভিশন প্রোগ্রাম প্রডিউসারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (টেলিপ্যাব) সাধারণ সম্পাদক সাজু মুনতাসির সঙ্গে যোগাযোগ করা হলে অভিযোগটি পেয়েছেন জানিয়ে বলেন, আমরা খুব দ্রুত একটি মিটিং করে দুই পক্ষকে ডেকে বিষয়টি জানব। বিষয়টি সাংগঠনিক ভাবেই দেখা হবে।

আলফা আইয়ের অভিযোগের প্রেক্ষিতে অভিনেতা অপূর্ব হোয়াটস অ্যাপে একটি টেক্সটের মাধ্যমে জানান, এখন বিষয়টি নিয়ে আমি কোনো মন্তব্য করতে চাই না।

অপূর্ব বলেন, বিষয়টি আইনি প্রক্রিয়ায় চলে গেছে এবং আমার সংগঠন অভিনয়শিল্পী সংঘ বিষয়টি দেখছে। পাশাপাশি টেলিভিশন অ্যান্ড ডিজিটাল প্রোগ্রাম প্রডিউসারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (টেলিপাব)ও বিষয়টি নিয়ে অবগত। তারা যা বলার বলবেন। একই সঙ্গে আমার আইনজীবি কথা বলবেন।

তিনি বলেন, যেহেতু আইনি প্রক্রিয়ায় আমি এগুচ্ছি তাই এটা নিয়ে কোনো মন্তব্য বা কথাবার্তা এই মুহূর্তে বলতে চাই না। আমি কথা বললে আইনি প্রক্রিয়ায় বাধাগ্রস্থ হতে পারে বলে আমার আইনজীবি জানিয়েছেন। তাই যা বলার তারাই বলবেন।

Tags: আলফা আইজিয়াউল ফারুক অপূর্বনাটকলিড বিনোদনশাহরিয়ার শাকিলসিনেমা
Previous Post

লোকে যা বলে বলুক ‘তুমি ফুটবল খেলো’

Next Post

একীভূত হলে পদ্মা ব্যাংকের গ্রাহকদের কী হবে?

Next Post
পদ্মা ব্যাংকের অটো লোন বুথে গ্রাহকদের আগ্রহ।. Channel i News - চ্যানেল আই নিউজ

একীভূত হলে পদ্মা ব্যাংকের গ্রাহকদের কী হবে?

বাংলাদেশের একজন মন্ত্রী ও দুই নারী সাংবাদিক প্রেস কনফারেন্সে বক্তব্য দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

‘এমভি আব্দুল্লাহ জাহাজের ২৩ নাবিক সুস্থ আছেন’

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT