চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চরাঞ্চলে রাস্তাসহ প্রয়োজনীয় টেকসই অবকাঠামো বাড়ানোর আহ্বান

জাহিদ রহমান by জাহিদ রহমান
8:35 অপরাহ্ন 13, মার্চ 2024
in বাংলাদেশ
A A
চরাঞ্চলে প্রয়োজনীয় টেকসই অবকাঠামো বাড়ানোর জন্য আলোচনা চলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

দেশের দুর্গম চরাঞ্চলে পর্যাপ্ত রাস্তাসহ প্রয়োজনীয় টেকসই অবকাঠামো বাড়ানো হলে চরের মানুষের উন্নয়ন বঞ্চনা কমিয়ে আনা সম্ভব। চরে প্রয়োজনীয় অবকাঠামো তৈরি করা হলে শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, পণ্য বিপণনসহ সব ধরনের সুবিধাদি বাড়ানো সম্ভব। যা চরাঞ্চলের সার্বিক দারিদ্র্য বিমোচনে বড় ধরনের প্রভাব রাখবে।

বুধবার ১৩ মার্চ দুপুরে শাহবাগস্থ হোটেল ইন্টারকন্টিনেন্টালের গ্রান্ড বলরুমে ‘চরাঞ্চলের টেকসই অবকাঠামো: বর্তমান প্রেক্ষিত, প্রতিবন্ধকতা ও উত্তরণের পথ’ শীর্ষক এক সেমিনারে বক্তারা এ কথা বলেন।

বাংলাদেশ ও সুইজারল্যান্ড সরকারের যৌথ অর্থায়নে পল্লী উন্নয়ন একাডেমি (বগুড়া), সুইস কন্ট্যাক্ট এবং উন্নয়ন সমন্বয় (ন্যাশনাল চর অ্যালায়েন্সের পক্ষে)-এর উদোগে এই সেমিনারের আয়োজন করা হয়।

সেমিনারে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী তাজুল ইসলাম এমপি। বিশেষ অতিথি ছিলেন পল্লী উন্নয়ন ও সমবায় বিষয়ক প্রতিমন্ত্রী আব্দুল ওয়াদুদ দারা এমপি এবং এলজিইডির প্রধান প্রকৌশলী মো. আলী আখতার হোসেন। এছাড়াও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক মো. মিজানুর রহমান উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ন্যাশনাল চর অ্যালায়েন্সের প্রতিষ্ঠাতা সভাপতি, উন্নয়ন সমন্বয়ের চেয়ারম্যান এবং বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. আতিউর রহমান।

সেমিনারের শুরুতে স্বাগত বক্তব্য প্রদান করেন সুইস কন্ট্যাক্ট বাংলাদেশ’র এমফোরসি (মেকিং মার্কেটস ওয়ার্ক ফর দ্যা চরস) প্রকল্পের টিম লিডার আব্দুল আওয়াল। পরে প্রকল্প সম্পর্কে উপস্থাপন করেন এমফোরসি প্রকল্পের প্রকল্প পরিচালক ড. মো. আব্দুল মজিদ প্রামাণিক।

সেমিনারে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন রুরাল ডেভেলপমেন্ট একাডেমি বগুড়া’র মহাপরিচালক মো. খুরশীদ ইকবাল রেজভী, এবং সুইসকন্ট্যাক্ট বাংলাদেশ’র কান্ট্রি ডিরেক্টর মুজিবুল হাসান সেজান। সবশেষে ধন্যবাদ প্রদান করেন অনুষ্ঠানের সভাপতি পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সিনিয়র সচিব মোসাম্মৎ হামিদা বেগম।

এতে পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের অতিরিক্ত সচিব ড. হুমায়রা সুলতানা, অতিরিক্ত সচিব (কৃষি, পানি সম্পদ ও পল্লী প্রতিষ্ঠান) মো. ছায়েদুজজামান, প্রকল্প পরিচালক (আমার গ্রাম আমার শহর) আবুল মঞ্জুর মো. সাদেক, সিডিএসপির অতিরিক্ত প্রধান প্রকৌশলী সাঈদ আহম্মদসহ চরের মানুষের উন্নয়নে কর্মরত সরকারের বিভিন্ন প্রকল্প এবং বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ ও বিষয় বিশেষজ্ঞ অংশগ্রহণ করেন। এছাড়াও চর থেকে আগত বাসিন্দারাও আলোচনায় অংশ নেন।

Tags: চরাঞ্চল
Previous Post

জাহাজ ও নাবিকদের বিপদমুক্ত করাই লক্ষ্য: পররাষ্ট্রমন্ত্রী

Next Post

শান্তর ফিফটি, জয়ের স্বপ্ন দেখছে বাংলাদেশ

Next Post
বাংলাদেশের ক্রিকেটার ব্যাটিং করছে, মাঠে খেলা চলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

শান্তর ফিফটি, জয়ের স্বপ্ন দেখছে বাংলাদেশ

বাংলাদেশের ক্রিকেটার শান্ত সেঞ্চুরি করে রান সংগ্রহ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

শান্তর সেঞ্চুরি, জয়ের পথে টাইগাররা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT