চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নগদে গ্রাহকের তথ্য সুরক্ষিত, বেহাতের সুযোগ নেই

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:43 অপরাহ্ন 13, মার্চ 2024
in অর্থনীতি
A A

সম্প্রতি বিভিন্ন মোবাইল আর্থিক সেবার গ্রাহক তথ্য বিক্রির চটকদার বিজ্ঞাপন সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার হতে দেখা গেছে। বিষয়টি ধরে বিস্তারিত কাজ করতে গিয়ে নগদ জানতে পারে পুরো প্রচারণাটি ভুয়া। চটকদার বিজ্ঞাপনের মাধ্যমে ‘ভুয়া গ্রাহক তথ্য’ বিক্রির চেষ্টা করছে একটি পক্ষ। এসব প্রচারণাকে ভিত্তি ধরে কোনো কোনো গণমাধ্যমে সংবাদও প্রকাশিত হয়েছে। কেউ কেউ আবার এক্ষেত্রে সরকারি নগদকে অভিযুক্ত করেছেন। 

অন্যদিকে আবার সংশ্লিষ্ট সামগ্রিক বিষয় অবহিত করে নগদের পক্ষ থেকে নিয়ন্ত্রক সংস্থাগুলোর দৃষ্টি আকর্ষণ করা হয়েছে এবং এ বিষয়ে চিঠি লেখা হয়েছে।  তবে এখানে নগদ নিশ্চিত করছে যে, সর্বাধুনিক প্রযুক্তিতে গড়ে ওঠা এই প্রতিষ্ঠানে গ্রাহক তথ্য সবচেয়ে নিরাপদ। কোনো অবস্থাতেই নগদের কোনো গ্রাহকের কোনো তথ্য কখনো অরক্ষিত ছিল না। ফলে বেহাত হওয়ার কোনো সুযোগও নেই।

দেশের দ্রুততম ইউনিকর্ন স্বীকৃতি পাওয়া প্রতিষ্ঠান নগদ শুরু থেকে সবচেয়ে বেশি কাজ করছে উদ্ভাবন ও সর্বাধুনিক প্রযুক্তি ব্যবহার নিয়ে। নগদ কর্তৃপক্ষ বলছে, নগদ সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে থাকে গ্রাহকের ব্যক্তিগত তথ্য গোপন রাখার ব্যাপারে। এই কাজে পৃথিবীর সর্বাধুনিক প্রযুক্তি ব্যবহার করে দেশের অন্যতম সেরা এই মোবাইল আর্থিক সেবা প্রতিষ্ঠানটি। ফলে গ্রাহকের তথ্য সম্পূর্ণ এনক্রিপ্টেড থাকে, যা ফাঁস হয়ে যাওয়ার কোনো ধরনের ঝুঁকি নেই। নগদের এই নিরাপত্তা ব্যবস্থা বিভিন্ন সময় নিরপেক্ষ নিরাপত্তা বিশ্লেষকেরা খতিয়ে দেখেও সন্তোষ প্রকাশ করেছেন।

এ ব্যাপারে নগদের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (টেকনোলজি) শ্যামল বি দাশ বলেন, “নগদ গ্রাহকের তথ্যের নিরাপত্তাকে সর্বাধিক গুরুত্ব দিয়ে থাকে। একাধিক নিরপেক্ষ নিরাপত্তা বিশ্লেষক এই নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখে সন্তোষ প্রকাশ করেছেন। আমরা বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ধরনের গুজব দেখেছি। কিন্তু আমি নিশ্চিত করে বলতে পারি, নগদের কাছে থাকা গ্রাহকের কোনো তথ্য কখনো অনিরাপদ নয়। আমরা নিশ্চিত করে জানি যে, আমরা যে ধরনের প্রযুক্তি ব্যবহার করছি, তাতে প্রতিটা তথ্য এনক্রিপ্টেড অবস্থায় থাকে, যা ফাঁস হওয়া সম্ভব না। তারপরও আমরা একাধিক নিরপেক্ষ বিশ্লেষক দিয়ে নিরাপত্তা ব্যবস্থা পরীক্ষা করিয়েছি, যারা সবাই এই ব্যবস্থার প্রশংসা করেছেন। ফলে গ্রাহককে আমি নিশ্চিত করে বলতে পারি, নগদ থেকে একটি তথ্যও ফাঁস হওয়ার কোনো সুযোগ নেই।”

শ্যামল বি দাশ আরও বলেন, ‘নগদ পাঁচ বছর ধরে প্রতিটা গ্রাহকের আস্থার প্রতি সুবিচার করে কাজ করেছে, সে জন্যই আজ আমরা এখানে। এখন আমাদের ডিজিটাল ব্যাংক আসছে। আমরা নিরাপত্তাসহ প্রতিটি বিষয় নিশ্চিত করে আগের মতোই সম্মানের সাথে ব্যবসা করে যেতে চাই।”

কার্যকরী প্রযুক্তিগত উৎকর্ষতার মাধ্যমে গত পাঁচ বছরে দেশে মোবাইল আর্থিক খাতে গুরুত্বপূর্ণ সব পরিবর্তন এনেছে নগদ। এই স্বল্প সময়ে নগদ পরিবারে যুক্ত হয়েছে সাড়ে আট কোটি গ্রাহক। মূলত অত্যাধুনিক ও নিরাপদ প্রযুক্তি ব্যবহার করে অ্যাকাউন্ট খোলা সহজ করার ফলে মানুষ এই সেবাটির প্রতি বেশি আকৃষ্ট হয়েছে। প্রতিষ্ঠানটি প্রতিদিন কোটি কোটি তথ্য ব্যবহার করছে। গ্রাহকের তথ্য ও পরিচয়কে সুরক্ষিত রাখতে পৃথিবীর সর্বাধুনিক প্রযুক্তি ব্যবহার করছে প্রতিষ্ঠানটি। যে কারণে নগদ বলছে, যেকোনো গ্রাহকের তথ্য তাদের কাছেই সবচেয়ে নিরাপদ।

ইতিমধ্যে ডিজিটাল ব্যাংক চালুর অনুমোদন পাওয়া নগদ সরকারি ভাতা বিতরণ প্রক্রিয়া সহজ করাসহ নানান ক্ষেত্রে বৈপ্লবিক সব অগ্রগতি সাধন করেছে। আর সে কারণেই এতো অল্প সময়ে এতো বড় ব্যবসায়িক সাফল্য অর্জন করা সম্ভব হয়েছে।

Tags: নগদ
Previous Post

রোজা ভাঙতে কেন খেজুর খাওয়া হয়?

Next Post

লঙ্কানদের চেপে ধরেছে বাংলাদেশ

Next Post
বাংলাদেশ ক্রিকেটার মাঠে দৌড়াচ্ছে, লঙ্কানদের চেপে ধরেছে বাংলাদেশ. Channel i News - চ্যানেল আই নিউজ

লঙ্কানদের চেপে ধরেছে বাংলাদেশ

জনপ্রতিনিধি ও সমাজসেবকদের মাধ্যমে অসহায়দের সাহায্য প্রদান. Channel i News - চ্যানেল আই নিউজ

স্বচ্ছল ব্যক্তিদের অসহায়ের পাশে দাঁড়ানো ঈমানী দায়িত্ব: এস এম কামাল

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT