চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যে কারণে ক্ষুব্ধ শাবনূর

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:24 অপরাহ্ন 04, মার্চ 2024
in বিনোদন
A A
শাবনূর ক্ষুব্ধ হওয়ার সময়ের ছবি, বাংলার জনপ্রিয় অভিনেত্রী. Channel i News - চ্যানেল আই নিউজ

‘রঙ্গনা’ ছবি ঘোষণার মাধ্যমে আবারও সিনেমায় ফিরতে চলেছেন এক সময়ের তুমুল জনপ্রিয় নায়িকা শাবনূর। যিনি দীর্ঘদিন ধরে সপরিবারে বাস করছেন অস্ট্রেলিয়ায়। সম্প্রতি দেশে এসে ‘রঙ্গনা’ সহ আরো দুটি ছবিতে চুক্তিবদ্ধ হওয়ার কথাও জানা গেছে।

শাবনূরের চলচ্চিত্রে ফেরার খবরে স্বস্তি প্রকাশ করেছেন বহু সিনেপ্রেমী দর্শক। তবে সিনেমার শুটিং কবে থেকে, এ ব্যাপারে কোনো খবর জানা যায়নি। এরইমধ্যে শাবনূর ফিরে গেছেন অস্ট্রেলিয়ায়! এ নিয়েও নানা কানকথা শোনা গেছে।

শাবনূরের অস্ট্রেলিয়া ফিরে যাওয়ায় তার আসন্ন ছবিগুলো নিয়েও সন্দেহ প্রকাশ করা হয়েছে! এ নিয়ে বেজায় চটেছেন অসংখ্য দর্শকপ্রিয় ছবির এই নায়িকা।

সম্প্রতি এক ফেসবুক স্ট্যাটাসে নিরবতা ভেঙে শাবনূর জানালেন,“আমার অস্ট্রেলিয়া ফিরে আসাকে কেন্দ্র করে মিডিয়াতে বিভ্রান্তিকর খবর দেখে-শুনে মনে হচ্ছে, উদ্দেশ্যপ্রণোদিত ভুয়া গুজব ছড়ানো হচ্ছে। কিছু ভূঁইফোড় অনলাইন ও সোশ্যাল মিডিয়া বলবার চেষ্টা করছে আমি নাকি সিনেমার ঘোষণা দিয়ে গোপনে দেশ ছেড়েছি। কবে ফিরবো, সেটা জানেন না কেউ; চিন্তায় পড়েছেন সিনেমাগুলোর পরিচালকরা। তারা রঙ-ঢং মাখিয়ে আরও কত কিছু রটাচ্ছে! আশ্চর্যের ব্যাপার, এদের দেখাদেখি মূলধারার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়াও মনগড়া খবর প্রকাশ করে ভাইরাল হওয়ার প্রতিযোগিতায় যোগ দিয়েছে। আমার সাথে কথা না বলেই যে যার মতো করে মনগড়া সংবাদ পরিবেশন করেই যাচ্ছে।”

সিনেমা না করে অস্ট্রেলিয়ায় ফিরে যাওয়া প্রসঙ্গে সমালোচনারও জবাব দিয়েছেন শাবনূর। তিনি বলেন, “দেশের প্রায় সবাই জানেন, আমি এবং আমাদের পরিবারের অন্য সদস্যরা স্থায়ীভাবে অস্ট্রেলিয়ায় বসবাস করি। আমার ছেলে এখনে স্কুলে পড়াশোনা করে। কোনও দরকার হলে বা লম্বা ছুটিতে দেশে ঘুরতে আসি; আবার যখন প্রয়োজন হয় অস্ট্রেলিয়া ফিরে যাই। তো আমাকে কি ঢাকঢোল পিটিয়ে বলতে হবে, কখন দেশে আসবো বা কখন দেশ ছাড়বো? এখানে গোপনে দেশ ত্যাগের কী আছে? আমি প্রায় তিন সপ্তাহ পূর্বেই অস্ট্রেলিয়া চলে এসেছি। কিন্তু এত দিন পর মনে হয় কারও কারও ঘুম ভাঙলো!”

শাবনূর জানান, “যে ছবির মহরত হয়েছে, সেটার শুটিং সময়মতোই হবে। আমার অস্ট্রেলিয়া ফিরে আসার কারণ ও সময় নেওয়ার বিষয়ে সিনেমার সাথে সংশ্লিষ্টরা অবগত আছেন। আমি সবাইকে বিনীত অনুরোধ করবো, আপনারা কোনও গুজবে বা ভুয়া খবরে বিভ্রান্ত হবেন না। কোনও গুরুত্বপূর্ণ বিষয় হলে বা অন্য কোনও সিনেমার আপডেট থাকলে আমিই আপনাদেরকে সময়মতো জানাবো।”

১০ ফেব্রুয়ারি ‘রঙ্গনা’ ছবিটির মহরত হয়েছে। এটি পরিচালনা করবেন আরাফাত হোসাইন। সেই অনুষ্ঠানে একই নির্মাতা শাবনূরকে নিয়ে ‘এখনো ভালোবাসি’ নামে আরও একটি ছবি নির্মাণের ঘোষণাও দেন। এরআগে চয়নিকা চৌধুরীও শাবনূরকে নিয়ে সিনেমা নির্মাণের ঘোষণা দেন। যে ছবিতে শাবনূরের বিপরীতে অভিনয় করার কথা রয়েছে অভিনেতা মাহফুজ আহমেদের!

Tags: অস্ট্রেলিয়ারঙ্গনালিড বিনোদনশাবনূরসিনেমা
Previous Post

বিজিবি সদস্যদের চেইন অব কমান্ড মেনে কাজ করতে হবে: প্রধানমন্ত্রী

Next Post

হাইতির কারাগার থেকে পালালো ৪ হাজার বন্দি

Next Post
Protesters on a damaged vehicle during a demonstration in Haiti. Channel i News - চ্যানেল আই নিউজ

হাইতির কারাগার থেকে পালালো ৪ হাজার বন্দি

চ্যানেল আই অনলাইন এর অফিস ভবন ও লোগো দৃশ্যমান. Channel i News - চ্যানেল আই নিউজ

দুর্বৃত্তের হামলায় অটোরিকশা চালক নিহত

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT