চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হাইতির কারাগার থেকে পালালো ৪ হাজার বন্দি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:50 অপরাহ্ন 04, মার্চ 2024
in আন্তর্জাতিক
A A
Protesters on a damaged vehicle during a demonstration in Haiti. Channel i News - চ্যানেল আই নিউজ

উত্তর আমেরিকার দেশ হাইতির রাজধানী পোর্ট-অ-প্রিন্সের প্রধান কারাগারে হামলা চালিয়েছে সেখানকার কিছু সশস্ত্র গোষ্ঠী। এতে করে কারাগারে থাকা প্রায় ৪ হাজার বন্দি পালিয়ে গেছেন।

বিবিসি জানিয়েছে, সেখানে আটক প্রায় চার হাজার পুরুষের অধিকাংশই পালিয়ে গেছেন। বন্দিদের মধ্যে ২০২১ সালে রাষ্ট্রপতি জোভেনেল মোয়েসের হত্যাকাণ্ডের সাথে জড়িত গোষ্ঠীর সদস্যরাও ছিলেন। কারাগারে হামলার ঘটনায় চার পুলিশ সদস্য নিহত এবং আহত হয়েছেন আরও পাঁচজন।

আমেরিকার দরিদ্রতম দেশ হাইতিতে সাম্প্রতিক বছরগুলোতে সহিংসতা আরও বেড়ে চলেছে। সর্বশেষ সহিংসতার ঘটনা শুরু হয় গত বৃহস্পতিবার। এদিন হাইতির প্রধানমন্ত্রী হেনরি বহুজাতিক নিরাপত্তা বাহিনী পাঠানোর বিষয়ে আলোচনা করতে কেনিয়ার নাইরোবি সফরে যান।

বৃহস্পতিবারের হামলার পর কারাগারের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে সেনাবাহিনীর সহযোগিতা চেয়েছিল হাইতি পুলিশ। এরপর শনিবার শেষ রাতে হামলা চালিয়ে বন্দিদের মুক্ত করে দেন সশস্ত্র গোষ্ঠীর সদস্যরা। ঘটনার পরপরই রাত্রিকালীন আইন এবং জরুরি অবস্থা জারি করেছে কর্তৃপক্ষ।

উল্লেখ্য, ২০২১ সালে প্রেসিডেন্ট মোয়েস হত্যাকাণ্ডের পর থেকেই মূলত সহিংসতা বেড়ে যায় দেশটিতে। গত জানুয়ারিতে জাতিসংঘের এক প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৩ সালে হাইতিতে সহিংসতার শিকার হয়ে ৮ হাজার ৪০০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন। অপহরণ ও হামলার শিকার হয়েছেন ২০২২ সালের তুলনায় দ্বিগুণেরও বেশি।

অন্যদিকে প্রেসিডেন্ট মোয়েস হত্যাকাণ্ডের পর তার পরিবর্তে এখন পর্যন্ত দেশটিতে নতুন কোনো প্রেসিডেন্ট তার স্থলাভিষিক্ত হননি এবং ২০১৬ সালের পর থেকে দেশটিতে কোনো নির্বাচন অনুষ্ঠিত হয়নি।

Tags: কারাগারবন্দিহাইতি
Previous Post

যে কারণে ক্ষুব্ধ শাবনূর

Next Post

দুর্বৃত্তের হামলায় অটোরিকশা চালক নিহত

Next Post
চ্যানেল আই অনলাইন এর অফিস ভবন ও লোগো দৃশ্যমান. Channel i News - চ্যানেল আই নিউজ

দুর্বৃত্তের হামলায় অটোরিকশা চালক নিহত

বাংলাদেশের নেতৃস্থানীয় ব্যক্তির ছবি, পেশাদার পরিবেশে. Channel i News - চ্যানেল আই নিউজ

ইভ্যালির রাসেল-শামীমার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT