চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তারুণ্য আধিক্যে ভারতের নতুন কেন্দ্রীয় চুক্তি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:55 অপরাহ্ন 28, ফেব্রুয়ারি 2024
in ক্রিকেট, স্পোর্টস
A A
ভারতের ক্রিকেটাররা অনুশীলনে ব্যস্ত, মাঠে প্রস্তুতি নিচ্ছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই ২০২৩-২৪ মৌসুমের জন্য কেন্দ্রীয় চুক্তির নতুন তালিকা প্রকাশ করেছে। ৩০ সদস্যের ওই চুক্তি থেকে বাদ পড়েছেন বাঁহাতি ওপেনার ঈশান কিষাণ ও টপঅর্ডার ব্যাটার শ্রেয়াস আয়ার। গত বছর ২৬ থেকে বাড়িয়ে করা ৩০ জনের তালিকায় এবার তরুণদের প্রাধান্য দেয়া হয়েছে।

বিসিসিআই এক বিবৃতিতে আয়ার ও কিষাণের ব্যাপারে জানিয়েছে, ‘দয়া করে মনে রাখবেন এবারের বিবেচনায় শ্রেয়াস আয়ার এবং ঈশান কিষাণকে রাখা হয়নি।’ গত বছরের চুক্তিতে আয়ার বি গ্রেডে এবং কিষাণ সি গ্রেডের অর্ন্তভুক্ত ছিলেন।

তবে কেন্দ্রীয় চুক্তিতে থাকা শীর্ষ চার খেলোয়াড়ের নাম অপরিবর্তিত রয়েছে। এ প্লাস ক্যাটাগরির ওই তালিকায় অধিনায়ক রোহিত শর্মার সাথে রয়েছেন ওয়ানডেতে সর্বোচ্চ সেঞ্চুরিয়ান বিরাট কোহলি, টেস্টের সেরা বোলার জাসপ্রীত বুমরাহ এবং টেস্টের সেরা অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা।

প্রথমবার ভারতের কেন্দ্রীয় চুক্তিতে ঢুকেছেন মারকুটে বাঁহাতি ওপেনার, ইংল্যান্ডের বিপক্ষে দুর্দান্ত খেলতে থাকা যশ্বী জয়সওয়াল। টি-টুয়েন্টির সেরা ব্যাটার সূর্যকুমার যাদবকে রাখা হয়েছে ব্রি গ্রেডে।

এছাড়া কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়েছেন অভিজ্ঞ ব্যাটার চেতেশ্বর পূজারা, পেসার উমেশ যাদব, ওপেনার শিখর ধাওয়ান, দীপক হুদা এবং লেগ স্পিনার যুজবেন্দ্র চাহাল। বিসিসিআই আরও জানিয়েছে গত বছরের ওই সময়ের মধ্যে যারা দুটি টেস্ট, আটটি ওয়ানডে এবং ১০টি টি-টুয়েন্টি খেলেছে তারা ‘স্বয়ংক্রিয়ভাবে’ সি গ্রেডে অর্ন্তভুক্ত হবে।

বিভিন্ন ক্যাটাগরিতে থাকা ভারতীয় ক্রিকেটার:
ক্যাটাগরি এ প্লাস– রোহিত শর্মা, বিরাট কোহলি, জাসপ্রীত বুমরাহ এবং রবীন্দ্র জাদেজা।
ক্যাটাগরি এ– রবীচন্দ্রন অশ্বিন, মোহাম্মদ সিরাজ, মোহাম্মদ শামি, লোকেশ রাহুল, শুভমন গিল এবং হার্দিক পান্ডিয়া।
ক্যাটাগরি বি– সূর্যকুমার যাদব, রিশভ পান্ট, কুলদীপ যাদব, অক্ষর প্যাটেল এবং যশ্বী জয়সওয়াল।
ক্যাটাগরি সি– রিংকু সিং, তিলক ভার্মা, ঋতুরাজ গায়কোয়াড়, শার্দুল ঠাকুর, শিভাম দুবে, রবি বিষ্ণুই, জিতেশ শর্মা, ওয়াশিংটন সুন্দর, মুকেশ কুমার, সানজু স্যামসন, আর্শদীপ সিং, শ্রীকর ভরত, প্রসিধ কৃষ্ণ, আভেষ খান এবং রজত পাতিদার।

Tags: আয়ারকিষাণকোহলিজয়সওয়ালপূজারাবিসিসিআইভারতরোহিতলিড স্পোর্টস
Previous Post

লিটন-শান্তদের বিপক্ষে লড়তে যাদের নিয়ে আসছে শ্রীলঙ্কা

Next Post

সাকিবদের স্তব্ধ করে ফাইনালে তামিমের বরিশাল

Next Post
বাংলাদেশ ক্রিকেটাররা মাঠে জোড়া হাত মিলিয়ে উল্লাস করছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

সাকিবদের স্তব্ধ করে ফাইনালে তামিমের বরিশাল

মেট্রোরেলে বিভিন্ন রঙের বিজ্ঞাপন দেখা যাচ্ছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

মেট্রোরেলে শোভা পাচ্ছে বাহারী বিজ্ঞাপন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT