চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রশংসনীয় কাজের জন্য আইজি’স ব্যাজ পেলেন মিল্টন কুমার

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:45 অপরাহ্ন 28, ফেব্রুয়ারি 2024
in - সেমি লিড, বাংলাদেশ
A A
বাংলাদেশ পুলিশ কর্মকর্তাদের প্রশিক্ষণ ও আলোচনা চলাকালীন দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রশংসনীয় ও ভালো কাজের স্বীকৃতিস্বরূপ পুলিশ ফোর্স এক্সেমপ্ল্যারি গুড সার্ভিসেস ব্যাজ (আইজি’স ব্যাজ) পেয়েছেন খিলগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) মিল্টন কুমার দেব দাস। কল্যাণকর ও ভালো কাজের জন্য এটি পুলিশের দ্বিতীয় সর্বোচ্চ পুরস্কার।

বুধবার (২৮ ফেব্রুয়ারি) পুলিশ সপ্তাহের দ্বিতীয় দিনে রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্সের প্যারেড গ্র্যাউন্ডে মিল্টন কুমারকে এই ব্যাজ পরিয়ে দেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন।

২০২৩ সালে সততা, নিষ্ঠা, পেশাদারিত্ব, প্রশংসনীয় ও দৃষ্টান্তমূলক কাজের স্বীকৃতিস্বরূপ এই ‘পুলিশ ফোর্স এক্সেমপ্ল্যারি গুড সার্ভিসেস ব্যাজ (আইজি’স ব্যাজ) পেয়েছেন পুলিশের ৪৮৮ কর্মকর্তা ও সদস্য।

জানা যায়, কর্মক্ষেত্রে সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন, বাহিনীর মর্যাদা বৃদ্ধি হয়েছে এমন কর্মকাণ্ডের পাশাপাশি বিভিন্ন ভালো কাজের স্বীকৃতি স্বরূপ প্রতি বছর পুলিশ সপ্তাহে আইজিপি ব্যাজে মনোনীত পুলিশ কর্মকর্তা ও সদস্যদের এ পদক দেওয়া হয়।

এছাড়াও যারা আইন-শৃঙ্খলা রক্ষা, জননিরাপত্তা বিধান, জনসেবামূলক কর্মকাণ্ড, মামলার রহস্য উদঘাটন, ভালো পুলিশিং, সরকারি ও ব্যক্তিগত কাজের মাধ্যমে পুলিশ বাহিনীর ভাবমূর্তি বাড়ানোসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজে অবদান রাখেন তাদের এ পদকের জন্য নির্বাচিত করা হয়।

নিজের অনুভূতির কথা জানিয়ে মিল্টন কুমার চ্যানেল আই অনলাইনকে বলেন: আমি হারানো মোবাইল উদ্ধার করে ফিরিয়ে দিয়ে জনগণের আস্থা অর্জন করেছি। মানুষের উপকারে নিজেই এক প্রকারের প্রশান্তি খুঁজে পাই।

হারানো মোবাইল খুঁজে বের করাই মিল্টন কুমারের অন্যতম নেশা। কর্মজীবনে ছিনতাই বা হারিয়ে যাওয়া প্রায় সাড়ে সাত হাজার মোবাইল প্রকৃত গ্রাহকের কাছে ফিরিয়ে দিয়েছেন তিনি। ১১ বছরের চাকরি জীবনের অর্ধেকের বেশী সময় পার করেছেন হারানো মোবাইল উদ্ধারের নেশায়। এমন মানবিক কাজে ডিএমপি কমিশনারের কাছ থেকে তিনবার পুরস্করপ্রাপ্ত হয়েছেন। এছাড়া কুষ্টিয়া থাকাকালীন নয়বার ও নড়াইলে চারবার পুরস্কৃত হয়েছেন মিল্টন কুমার।

মিল্টন কুমার দেব দাস জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষাজীবন শেষ করে ২০১৩ সালে বাংলাদেশ পুলিশে যোগ দেন। খিলগাঁও থানায় উপ-পরিদর্শক (এসআই) হিসেবে ২০২১ সালের জানুয়ারি থেকে দায়িত্ব পালন করছেন। তার গ্রামের বাড়ি রাজবাড়ীর কালুখালীতে।

Previous Post

সাজিদের ছবিতে সুপারস্টার রজনীকান্ত

Next Post

মুসলিম বিশ্বে রোজা শুরু কবে জানালো জ্যোতির্বিদ্যা সংস্থা

Next Post
আকাশে চাঁদ দেখা যাচ্ছে, রোজা শুরু কবে জানানো হবে. Channel i News - চ্যানেল আই নিউজ

মুসলিম বিশ্বে রোজা শুরু কবে জানালো জ্যোতির্বিদ্যা সংস্থা

ক্রিকেট ম্যাচে আম্পায়ার ও খেলোয়াড়ের বিতণ্ডা, লিটনের শাস্তি. Channel i News - চ্যানেল আই নিউজ

আম্পায়ারের সঙ্গে বিতণ্ডা, যে শাস্তি পেলেন লিটন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT