চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হাথুরুকে শোকজ করবে বিসিবি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:55 অপরাহ্ন 26, ফেব্রুয়ারি 2024
in ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেট কোচ হাথুরুসিংহে সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

সম্প্রতি বিপিএল নিয়ে নেতিবাচক মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয় দলের কোচ চন্ডিকা হাথুরুসিংহে। সেইসঙ্গে দেশের ক্রিকেট কাঠামো এবং বিসিবিকে নিয়েও বোমা ফাটিয়েছেন লঙ্কান এমন কোচ। হাথুরুর এমন আচরণে খানিকটা ক্ষেপেছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। জানিয়েছেন, প্রয়োজনে টাইগার কোচকে শোকজ করা হবে।

সোমবার হাথুরুর বলা কথাগুলোর প্রেক্ষিতে আসা এক প্রশ্নের জবাবে সংবাদমাধ্যমগুলোকে এমনটাই জানিয়েছেন বিসিবির শীর্ষকর্তা। বলেছেন, ‘এই জিনিসগুলো না জেনে আমার মন্তব্য করা উচিত হবে না। তাই আমি এখনই যাচ্ছি। গেলে এটা নিয়ে একটু বসতে হবে। তারপর বলতে পারব।’

‘অনেক সময় হয় কী, ইনফরমেশন যদি সঠিক না জানা যায়, তাহলে ভুল তথ্য পাওয়ার সুযোগ অনেক বেশি থাকে। আরেকটা জিনিস মনে রাখতে হবে, একেকজনের দৃষ্টিভঙ্গি একেকরকমের। একই জিনিস একেকজন একেকভাবে দেখে। ওখানে দোষ করছে, কেন তার মনে হচ্ছে দেখতে ইচ্ছা করছে না, টেলিভিশন অফ করে দিচ্ছি বা এরকম কথাবার্তা। সেটা বলার পিছনে কারণ কী, সেটার পেছনের কারণ আমার জানার দরকার। একবার একটু পড়ে নিই, তাহলে আমার জন্য বলা সহজ হয়। কোন একটা জিনিস যদি না দেখি, তাহলে এভাবে বলা কঠিন।’

বিসিবির সঙ্গে চুক্তিতে থাকা অবস্থায় বোর্ড প্রসঙ্গে এসব মন্তব্য হাথুরু করতে পারেন কিনা তা খতিয়ে দেখা হবে বলে জানান পাপন। ‘প্রথমে দেখতে হবে সে কোড ভঙ্গ করেছে কি না। আমাদের যে নিয়ম আছে, সেই নিয়ম অনুযায়ী ব্যবস্থা নেবো। এটা প্রথম কথা। দ্বিতীয় কথা, সে কোনো জায়গায় এমন কিছু বলেছে কি না যেটা বাংলাদেশের ক্রিকেটের জন্য, সেটা যেইই হোক, ঘরোয়া ক্রিকেট হোক, খেলোয়াড় হোক, বিপিএল হোক, আন্তর্জাতিক ক্রিকেট হোক, যেটা কি না নেতিবাচক বার্তা বহন করে। তাহলে অবশ্যই তাকে জিজ্ঞেস করা হবে। অবশ্যই শোকজ করা হবে।’

সম্প্রতি ক্রিকইনফোকে দেয়া সাক্ষাৎকারে বিপিএল নিয়ে রীতিমতো ক্ষোভ প্রকাশ করেছেন টাইগারদের শ্রীলঙ্কান কোচ। হাথুরুর মতে, দেশের শীর্ষ এই ফ্র্যাঞ্চাইজিভিত্তিক লিগটি অনেকটা ‘সার্কাসের’ মতো। যা দেখতে বসলে প্রায়ই তিনি টিভি বন্ধ করে দেন।

‘আমাদের (বাংলাদেশে) সঠিক কোনো টি-টুয়েন্টি টুর্নামেন্ট নেই। কথাটি বলতে খুবই অদ্ভুত শোনাচ্ছে। তবে এটাই বলতে বাধ্য হচ্ছি। যখন বিপিএল দেখতে বসি, মাঝে মাঝে টিভি বন্ধ করে দেই। কিছু খেলোয়াড় তো কোনো মানেরই নয়। এই চলমান পদ্ধতি নিয়ে আমার অনেক প্রশ্ন রয়েছে।’

Tags: পাপনবিপিএল-২০২৪বিসিবিলিড স্পোর্টসহাথুরুসিংহে
Previous Post

গাজায় যা ঘটছে তা ধর্ম, দেশ, জাতিসত্তার ঊর্ধ্বে: তথ্য প্রতিমন্ত্রী

Next Post

লিটন-হৃদয় ঝড়ে সাকিবদের হারিয়ে ফাইনালে কুমিল্লা

Next Post
বাংলাদেশ ক্রিকেটাররা মাঠে জুটি বাঁধছেন, খেলা উপভোগ করছেন দর্শকরা. Channel i News - চ্যানেল আই নিউজ

লিটন-হৃদয় ঝড়ে সাকিবদের হারিয়ে ফাইনালে কুমিল্লা

বাংলাদেশের সীমান্তে সরকারি প্রাথমিক বিদ্যালয়, খুলে দেয়া হচ্ছে মিয়ানমার সীমান্তের ৫ স্কুল. Channel i News - চ্যানেল আই নিউজ

খুলে দেয়া হচ্ছে মিয়ানমার সীমান্তের ৫ স্কুল

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT