চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সিপিবির উপদেষ্টামণ্ডলী থেকে মনজুরুল আহসান খানকে অব্যাহতি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:40 অপরাহ্ন 26, ফেব্রুয়ারি 2024
in - সেমি লিড, রাজনীতি
A A
মনজুরুল আহসান খান, সাবেক উপদেষ্টা, সিপিবি. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) কেন্দ্রীয় কমিটির জরুরি সভায় পার্টির শৃঙ্খলা বিরোধী কর্মকাণ্ডের গঠনতন্ত্র অনুযায়ী কমরেড মনজুরুল আহসান খানকে উপদেষ্টার পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। এছাড়াও তার সদস্যপদ আগামী ছয় মাসের জন্য স্থগিত করা হয়েছে।

আজ সোমবার ২৬ ফেব্রুয়ারি সকাল ১১ টায় বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র কেন্দ্রীয় কার্যালয়ে সভাপতি মো. শাহ আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সভায় পার্টির শৃঙ্খলা, রীতি-নীতি ও ভাবমূর্তি ক্ষুণ্ণ করার যে কোনো পদক্ষেপ ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়াতে সারাদেশের পার্টি কমরেডদের প্রতি আহ্বান জানানো হয়েছে।

সদস্যপদ স্থগিত থাকাকালীন তার বিরুদ্ধে নতুন কোনো অভিযোগ উত্থাপিত হলে আবারও শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও সভায় সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

কেন্দ্রীয় কমিটির সভায় এসময় বক্তব্য রাখেন পার্টির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স, সহকারী সাধারণ সম্পাদক মিহির ঘোষ, প্রেসিডিয়াম সদস্য শাহীন রহমান, অধ্যাপক এ. এন. রাশেদা, লক্ষ্মী চক্রবর্তী, মোতালেব মোল্লা, কর, কেন্দ্রীয় কমিটির সম্পাদক অ্যাড. আনোয়ার হোসেন রেজা, কোষাধ্যক্ষ ডা. ফজলুর রহমান, কন্ট্রোল কমিটির সদস্য মাহবুব আলম, ডা. এম. এ. সাঈদ, আবু হোসেন, কাজী সোহরাব হোসেন, সুজাত আলী, কেন্দ্রীয় সদস্য মুজাহিদুল ইসলাম সেলিম, কাজী সাজ্জাদ জহির চন্দন, রফিকুজ্জামান লায়েক, অনিরুদ্ধ দাশ অঞ্জন, আব্দুল্লাহ ক্বাফি রতন, অধ্যাপক এম এম আকাশ, আহসান হাবীব লাবলু, ডা. দিবালোক সিংহ, অ্যাড. এমদাদুল হক মিল্লাত, জলি তালুকদার, অ্যাড. মন্টু ঘোষ, মনিরা বেগম অনু প্রমুখ।

Tags: উপদেষ্টাবাংলাদেশের কমিউনিস্ট পার্টিসিপিবি
Previous Post

মিরপুরে নিশাম ঝড়, ফাইনালে যেতে কুমিল্লার দরকার ১৮৬

Next Post

রোহিঙ্গাদের এনআইডি-পাসপোর্ট-জন্মসনদ জাল চক্রের ২৩ জন গ্রেপ্তার

Next Post
রোহিঙ্গাদের এনআইডি-পাসপোর্ট-জন্মসনদ জাল চক্রের ২৩ জন গ্রেপ্তার. Channel i News - চ্যানেল আই নিউজ

রোহিঙ্গাদের এনআইডি-পাসপোর্ট-জন্মসনদ জাল চক্রের ২৩ জন গ্রেপ্তার

দুইজন সংবাদ উপস্থাপক টেলিভিশনে সংবাদ উপস্থাপন করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

গাজায় যা ঘটছে তা ধর্ম, দেশ, জাতিসত্তার ঊর্ধ্বে: তথ্য প্রতিমন্ত্রী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT